for Add

জাকারিয়া পিন্টুকে নিয়ে চলচ্চিত্র ‘ফুটবলের রাজা’

Zakaria-Pintu
নিজস্ব প্রতিবেদক : ফুটবল কেবল একটি খেলাই নয়, আবেগেরও নাম। যারা খেলা ভালবাসেন তাদের কাছে ফুটবল অন্য এক আবেগের জায়গা। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন তো বটেই ফুটবলের আবেগ ছুয়েঁছে শিল্প-সাহিত্য সংস্কৃতির নানান শাখা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষনীয় এ খেলা নিয়ে নির্মিত হয়েছে অনেক চলচ্চিত্র। ফুটবল খেলোয়াড়দের তারকা হয়ে ওঠার গল্প চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে অনেক দেশে। ‘বার্থ অব এ লিজেন্ড’ নামে চলচ্চিত্র তৈরী হয়েছে ফুটবল সম্রাট ব্রাজিলের পেলেকে নিয়ে। আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনকে নিয়ে পরিচালক মার্কো রিসি নির্মাণ করেছেন ‘ম্যারাডোনা দি হ্যান্ড অব গড’ নামের একটি ডকুমেন্টারি।
এবার ফুটবলারের জীবন-কাহিনী নিয়ে চলচ্চিত্র তৈরী হচ্ছে বাংলাদেশে; যে চলচ্চিত্রের নাম ‘ফুটবলের রাজা।’ পূর্ণদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি তৈরী হচ্ছে বাংলাদেশ ফুটবলের গর্ব এবং স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর জীবনকাহিনী নিয়ে। এ সিনেমার মাধ্যমে ‘কিশোর জাকারিয়া পিন্টু থেকে ফুটবলার জাকারিয়া পিন্টুর চরিত্র ফুটিয়ে তোলা হবে। দর্পণ মুভিজের প্রযোজনায় ‘ফুটবলের রাজা’ চলচ্চিত্রের পরিচালক বীরজান। সাগর আহমেদ শাহিন নিবেদিত এ চলচ্চিত্রে ‘জাকারিয়া পিন্টু’ চরিত্রে অভিনয় করবেন আবদুল্লাহ আল মামুন নয়ন। চলচ্চিত্রটি হবে বাংলা, ইংরেজি, হিন্দি ও জার্মান ভাষায়। শূটিং হবে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া ও জার্মানীতে।
আগামী ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় ‘ফুটবলের রাজা’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠান হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক খান ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এর ডাইরেক্টর ইনচার্জ মো. লোকমান হোসেন ভুঁইয়া ও স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। এ অনুষ্ঠানে ‘অনেক ভালবাসি তোমায়’ এবং ‘মনে প্রাণে তুমি’ নামের আরও দুটি চলচ্চিত্রের মহরতও হবে।

সব সংবাদ

রোইং আন্তর্জাতিক অঙ্গনে পদক অর্জনে সক্ষম শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল বৃষ্টিতে নাগোয়ায় লিটন-শান্তদের অলস সময় আলোর ‘নারী ফিদেমাস্টার’ খেতাব অর্জন জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের ৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয়

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add