for Add

ঢাকায় হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিশ্বকাপ হকির বাছাই পর্বে ওঠার জন্য বাংলাদেশকে যে তিনটি ম্যাচ খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকায়। শনিবার বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.) এ কথা নিশ্চিত করেছেন।

ঠিক কবে হবে ম্যাচ তিনটি তা এখনো নিশ্চিত হয়নি। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী তিন-চারদিনের মধ্যে এশিয়ান হকি ফেডারেশনের সাথে আলোচনা করে আমরা তারিখ নির্ধারণ করবো।’

২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতের রাজগিরে হওয়া এশিয়া কাপে বাংলাদেশ ষষ্ঠ স্থান লাভ করায় বিশ্বকাপের বাছাই পর্বে ওঠার জন্য এই সিরিজ খেলতে হবে। সিরিজ জয়ী দল পাবে আগামী বছর ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইয়ে খেলার টিকিট। যেখানে খেলবে ১৯টি দল।

এশিয়া কাপ হকিতে নাম ছিল পাকিস্তানেরও। তবে নিরাপত্তা ইস্যুতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আন্তর্জাতিক হকি ফেডারেশন নিয়ম করেছে, কোনো দেশ নিরাপত্তার কারণে অংশ নিতে না পারলে এবং তাদের র‌্যাংকিং যদি ষষ্ঠ হওয়া দেশের চেয়ে ওপরে থাকে তাহলে প্লে-অফের সুযোগ পাবে। তাই বাংলাদেশ ষষ্ঠ হওয়ায় খেলতে হবে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা পাকিস্তানের বিপক্ষে।

কবে নাগাদ হতে পরে এই ম্যাচ তিনটি? বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা একটু দেরিতেই আয়োজন করতে চেয়েছিলাম। তবে এশিয়ান হকি ফেডারেশন বেশি দেরি করতে পারবে না। এখন আমাদের ম্যাচ আয়োজনের তারিখের বিষয়টি অনেক কিছুর ওপর নির্ভর করছে। সামনে আমাদের অনূর্ধ্ব-২১ দলের বিশ্বকাপ ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। তাই কবে তারিখ দেওয়া যায় সেটা সবাইকে নিয়ে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আমি একা সম্ভাব্য তারিখ বলতে পারছি না।’

সেপ্টেম্বর-অক্টোবরে ম্যাচ তিনটি আয়োজন করতে না পারলে নভেম্বরেও সম্ভব নয়। ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাই। তাই ডিসেম্বরের শেষ সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ তিনটি হওয়ার সম্ভাবনাই বেশি। তবে ফেডারেশনের সাধারণ সম্পাদক সেই সম্ভাবনার বিষয়টি বলতে চাইলেন না সবার সাথে আলোচনা না করে।

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জিতে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ে উঠতে পারবে সে প্রত্যাশা কেউ করছেন না। তবে পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতাই হবে বিশাল কিছু। কারণ, বাংলাদেশ চাইলেই এশিয়া তথা বিশ্ব হকির অন্যতম পরাশক্তি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পায় না।

এই পাকিস্তান এশিয়া কাপে না খেলার কারণেই কিন্তু বাংলাদেশ ফাঁকতালে সুযোগ পেয়েছিল। বাংলাদেশ এএইচএফ কাপে চরম ব্যর্থতা দেখিয়ে বিদায় নিয়েছিল সেমিফাইনাল থেকে। ফলে ইতিহাসে প্রথমবার এশিয়া কাপে খেলার যোগ্যতা হারিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। শেষ পর্যন্ত পাকিস্তান নাম প্রত্যাহার করায় সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ষষ্ঠ হয়ে সেই পাকিস্তানের বিপক্ষেই রেজাউল করিম বাবুরা খেলবেন তিন ম্যাচের সিরিজ ঘরের মাঠেই।

সব সংবাদ

৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add