for Add

৩২ বছর পর প্রথম বিভাগে ইয়াংস্টার

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগে ঢাকা ইয়াংস্টার ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন অবশেষে ৩২ বছর পর প্রথম বিভাগ হকি লিগে পা রাখলো।

আজ মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে শিরোপা জয়ের জন্য দলটির নুন্যতম ড্রয়ের প্রয়োজন ছিল। সেই পয়েন্টের খোঁজে পুরনো ঢাকার দলটি বর্ণক সমাজের মুখোমুখি হয়। তবে ১ পয়েন্ট নয়, সাবিতের হ্যাটট্রিকের উপর ভর করে বর্ণক সমাজকে ৪-১ গোল হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে তারা মাঠ ছাড়ে।

ঘরোয়া হকিতে ইয়াংস্টার ক্লাবের ইতিহাস বেশ পুরনো। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকেই খেলছে। স্বাধীনতার পর ১৯৭৩-৭৪ মৌসুমে দলটির ফের যাত্রা শুরু হয়। ১৯৭৪-৭৫ মৌসুমে হয়েছিল রানার্সআপ। মাঝে প্রথম বিভাগে খেলার পর ৩২ বছর ছিল নিচের সারিতে। তবে দ্বিতীয় বিভাগের সবশেষ দুই আসর ২০১৬ এবং ২০১৮ সালে সুযোগ ছিল প্রথম বিভাগে পা রাখার। সেই দুই আসরে দিলকুশা স্পোর্টিং ক্লাব এবং রায়ের বাজার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়াতে কপাল পুড়ে। ফলে রানার্সআপে সন্তুষ্ট থাকতে হয় ইয়াংস্টারকে।

একই অবস্থার মধ্যে পড়েছিল এবারের লিগেও। রক্তিম সংঘ প্রায় চ্যাম্পিয়নই হয়ে যাচ্ছিল। সেই রক্তিমকে শেষ পর্যন্ত রুখে দিতে সমর্থ হয় তারা। ৬ খেলার ৬টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ইয়াংস্টার। ৬ খেলার ৫টিতে জয় এবং ১ হারে ১৫ পয়েন্ট নিয়ে লিগ রানার্সআপ হয়েছে রক্তিম সংঘ।

এবার লিগে শুরু থেকেই দুর্দান্ত খেলেছে ইয়াংস্টার। সাবিত, রাসু, নৈঋত, সামিররা লিগের শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন। রাসু, সাবিতরা আবার বেশ কয়েকটি ম্যাচে হ্যাটট্রিকও করেছেন। এমনকি আজ লিগ শিরোপা নির্ধারণ ম্যাচেও হ্যাটট্রিকের ঘটনা ঘটেছে। হ্যাটট্রিক করেছেন পুরনো ঢাকা আরমানিটোলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ওস্তাদ ফজলুর আবিস্কার সাবিত। লিগে সর্বোচ্চ ১২টি গোলও করেছেন এই ফরোয়ার্ড। শিরোপা জেতার পর সাবিত বলেন, ‘আমার খুব ভাল লাগছে যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। টুর্নামেন্টে আমি ভাল করেছি। অনেকগুলো গোল করেছি। আজও আমার হ্যাটট্রিকে দল জিতেছে। আমার সাফল্যের পেছনে আমার বাবা, মা, ইয়াংস্টারের কোচ, ওস্তাদ ফজলু যার মাধ্যমে আমার হকিতে আসা সবার অবদান রয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

ইয়াংস্টার ক্লাবের প্রেসিডেন্ট মোস্তাক হোসেন মনা বলেন, ‘আমরা এই দিনটির জন্য চাতকের মতো অপেক্ষায় ছিলাম। দীর্ঘ ৩২ বছর পর আমাদের দল প্রথম বিভাগে উঠেছে। গেল দুই আসরে আমরা অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারিনি। রানার্সআপ ছিলাম। সবার চেষ্টায় বিশেষ করে আমার কোচ, অফিসিয়াল, খেলোয়াড়দের পরিশ্রমে এই ফল পেয়েছি। প্রথম বিভাগে উঠেছি। সেখানেও আমরা ভাল দল গড়ে প্রতিযোগিতায় নামব।’

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add