for Add

ফ্র্যাঞ্চাইজি হকিতে দল কিনলেন সাকিব

আসন্ন ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে (বিসিটি) দলের মালিকানা কিনেছেন টাইগারদের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। অলরাউন্ডার সাকিবের কোম্পানি মোনার্ক মার্টের মাধ্যমে মালিকানা কিনেছেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম প্রকাশ করে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)। মোনার্ক মার্ট ছাড়াও দল কিনেছে এসিএমই, সাইফ পাওয়ারটেক, ওয়ালটন ও রূপায়ন গ্রুপ। ষষ্ঠ দলের নাম এখনো প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের মতো ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্ট আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে।

আজ অনুষ্ঠানে উপস্থিত থেকে সাকিব বলেন, ‘আমি মনে করি বাংলাদেশে হকির সম্ভাবনা অন্য যেকোনো খেলার চেয়ে বেশি। তাই এই টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি খুশি।’ তিনি আরও বলেন, ‘প্রথম যখন আমি বিকেএসপিতে যোগদান করি, তখন আমার রুমমেট ছিলেন একজন হকি খেলোয়াড়। আমার বড় ভাই হকি খেলোয়াড় ছিলেন। হকি খেলা দেখতে আমরা হকি মাঠে যেতাম। অনেক আগে থেকেই হকির প্রতি আগ্রহ ছিল। শুধু হকি নয়, যেকোন খেলার সাথে থাকতে পারলে ভালো লাগে। সবচেয়ে বড় কথা, খেলাধুলা এমন একটি জায়গা যেখানে আমরা তরুণদের মাদক থেকে দূরে রাখতে পারি।’

২০ দিনব্যাপী এই টুর্নামেন্টের ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। বিএইচএফ সভাপতি ও এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিএইচএফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাবেক জাতীয় হকি খেলোয়াড় ও সাধারণ সম্পাদক আবদুস সাদেক, এসিই প্রধান পৃষ্ঠপোষক ও বসুন্ধরা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সাফওয়ান সোবহান, এসিইর প্রধান নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক সাদেক এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিরা ছাড়াও অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add