for Add

ইউরো ২০১৬

জার্মানির ২০ বছরের অপেক্ষা ঘুচবে?

 

germany-2

ফ্রান্স-স্পেনের পাশে নাম লেখাতে পারবে জার্মানি? গতকাল (শুক্রবার) শুরু হলেও জার্মানদের ইউরো শুরু হচ্ছে আগামীকাল (রবিবার)। বাংলাদেশ সময় দিবাগত রাত একটা জোয়াকিম লোর দলের প্রতিপক্ষ ইউক্রেন।

মাঠে নামার আগে উপরের ওই প্রশ্নটাও হয়তো বেজে চলেছে লোর শিষ্যদের কানে কানে। বিশ্বকাপ এবং ইউরো দুটি টুর্নামেন্টেই টানা চ্যাম্পিয়ন হওয়ার প্রথম কীর্তি গড়ে ফ্রান্স। ১৯৯৮ বিশ্বকাপ জয়ের পর ২০০০ সালের ইউরোর চ্যাম্পিয়ন মুকুটও ফ্রান্সের মাথায় পরিয়ে ছিল জিদান-অঁরিরা। পরে স্পেনও গড়েছে এই কীর্তি। স্পেনের কীর্তিটা অবশ্য আরও বড়। ২০০৮ সালের ইউরো, ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ সালের ইউরোÑতিনটি টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয় লা রোজারা। ইতিহাসের তৃতীয় দল হিসেবে ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানির সামনে সুযোগ একই সঙ্গে বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নের মুকুট পড়ার। জার্মানি পারবে?

শক্তি-সামর্থ আর পারফরম্যান্সের মাপকাটিতে লোর দলই ফ্রান্স আসরের টপ ফেবারিট। ফুটবলের বৈশ্বিক আসরে জার্মানি অবশ্য বরাবরই টপ ফেবারিট। তারপরও জার্মানদের ইউরো জয়ের স্মুতি রোমন্থন করতে ফিরে যেতে হচ্ছে ২০ বছর। তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি সর্বশেষ ইউরো জিতেছিল পাক্কা দুই দশক আগে, ১৯৯৬ সালে। ইংল্যান্ডের ওয়েম্বলির ফাইনালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও জার্মানি ২-১ গোলে জিতেছিল অলিভার বিয়েরহফ জাদুতে। সমতাসূচক গোলের পর অতিরিক্ত সময়ে গোল্ডেন গোলটিও করেছিলেন বিয়েরহফ।

এরপরে চার চারটি ইউরো গেলেও জার্মানরা কাঙ্খিত শিরোপার নাগাল পায়নি। ২০০৮ সালে ফাইনালে উঠেও হেরে যায় স্পেনের কাছে। ২০১২ সালে সেমিফাইনালে হেরে যায় ইতালির কাছে। জার্মানি আসলে হেরেছিল মারিও বালোতেল্লির কাছে। প্রথমার্ধেই দুই গোল করে বালোতেল্লি ভেঙ্গে দেন জার্মানদের ইউরোর চতুর্থ শিরোপার স্বপ্ন। জার্মানি অবশ্য শেষ পর্যন্ত হারের ব্যবধানটা ২-১ করেছিল। তবে সান্ত¦নার সেই গোলটাও জার্মানি পেয়েছিল ইনজুরি সময়ে পেনাল্টি থেকে। পোল্যান্ডের ওয়ারশ স্টেডিয়ামের সেই স্বপ্নভঙ্গের স্মৃতি জার্মানির এই দলটির অবশ্য টাটকাই। কারণ জার্মানির বর্তমান দলের অধিকাংশ খেলোয়াড়ই সেদিন ছিলেন মাঠে। এমনকি বর্তমান কোচ জোয়াকিম লোও ছিলেন ডাগআউটে।

লোর ছাত্ররা এবার সেই পরাজয়ের স্মৃতি মন থেকে মুছে ফেলতে মরিয়া থাকবে এটা অনুমিতই। কিন্তু সে তো অনেক দূরের পথ। তার আগে শুরুটা তো ভালো করতে হবে। ওজিল-খেদিরা-ক্রুস-নয়্যাররা নিশ্চয় সেই স্বপ্ন নিয়েই মাঠে নামছেন?

আগামীকাল ম্যাচে আছে আরও দুটো। সন্ধ্যা সাতটায় তুরস্ক-ক্রোয়েশিয়া এবং রাত ১০ টায় পোল্যান্ডের মুখোমুখি উত্তর আয়ারল্যান্ড।

সব সংবাদ

৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add