for Add

তাজিকিস্তান নয়, ভূটানে চোখ !

bd-vs-tajik
দুশানবেতে ম্যাচে ৫-০ গোলে হারের পর তাজিকিস্তানের বিপক্ষে হোম ম্যাচে চমক দেখাবে বাংলাদেশ তার কোনো সম্ভাবনাই নেই। ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়-এ বেদবাক্য বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে ধরা দিলে জয় পেলেও পেতে পারে। তাই বলে ৬-০ হওয়ার কোনো সম্ভাবনাতো নেই। তাই এশিয়ান কাপ ফুটবলের প্রাক-বাছাই উৎরাতে হলে বাংলাদেশকে পরের প্রতিপক্ষের জন্যই অপেক্ষা করতে হবে। যে প্রতিপক্ষকের নাম ভূটান, যাদের বিপক্ষে জয়ের প্রত্যাশাটা থাকছে। তাইতো বাংলাদেশ কার্যত তাজিকিস্তানের বিপক্ষে ভালো কিছু করার আশা ছেড়ে দিয়ে চোখ রাখছে ভুটানের দিকে। তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বারবার উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দেশটির প্রসঙ্গ।

আগামীকাল(মঙ্গলবার)বিকাল সাড়ে ৪ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি দুই দেশের জন্যই নিয়মরক্ষার। কারণ, তাজিকিস্তান পরের রাউন্ডের পথে এক পা দিয়েই রেখেছে। বাংলাদেশ ছেড়ে দিয়েছে সব আশা। তাই বলে বাংলাদেশ হারের জন্য নামবে না। নামবে জয়ের চিন্তা নিয়ে। আজ (সোমবার) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ বাস্তবতার কথাই বললেন,‘ফুটবলে সবই সম্ভব। আমরা জয়ের জন্যই নামব। তবে ৫ গোলে জেতা তাজিকিস্তানের মতো প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নেওয়াটা খুব কঠিন কাজ।’ মঙ্গলবার মাঠে নামার আগে কার্ড সমস্যা মাথায় রাখতে হচ্ছে বাংলাদেশ কোচকে। থাকতে হচ্ছে সতর্ক। কারণ, মোনায়েম খান রাজু, জামাল ভূইয়া ও সোহেল রানা হলুদ কার্ড পেয়েছেন দুশানবেতে। যে কেউ এ ম্যাচে কার্ড পেলেই ভূটানের বিপক্ষে হয়ে যাবেন দর্শক।

অধিনায়ক মামুনুল ইসলামও বাস্তবা মেনে কথা বললেন কৌশলে ‘কোনও আশা ব্যক্ত করব না। এর আগে অনেক কিছুই বলেছি। করতে পারিনি। এবার আর কিছু বলব না।’ তাজিকিস্তান এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বে এক পা দিয়ে রাখলেও কোচ খাকিম ফুজায়লভ বলেন,‘ আগের ম্যাচের জয়কে ভুলে যেতে চাই। ফুটবলে যে কোনও কিছুই হতে পারে। ‘

তাজিকিস্তান-বাংলাদেশ হেড টু হেডে নয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় বাংলাদেশের। পক্ষান্তরে তাজিকদের জয় ছয়টি। দুইটি ম্যাচ ড্র। তাজিকিস্তান বাংলাদেশকে তাদের মাটিতে বড় ব্যবধানে হারালেও বাংলাদেশ নিজেদের মাটিতে সর্বশেষ দুই ম্যাচে ড্র করেছে। বাংলাদেশে জয় পাওয়াটা তাজিকদের জন্য একটু চ্যালেঞ্জিং। সেটা স্বীকার করলেন তাজিকদের রাশিয়ান কোচ খাকিম। তিনি বলেন, ‘বাংলাদেশ ও তাজিকিস্তানের আবহাওয়ার ভিন্নতা রয়েছে। আগের দুই বার বাংলাদেশে এসে ড্র করেছি। এবার আশা করছি আমরা ভিন্ন কিছু করবো।’

অধিনায়ক নাসিরউদ্দিন দুই দলের বিশ্লেষণ করতে গিয়ে বলেন, ‘এক বছরের মধ্যে তিন বার মুখোমুখি হলেও দুই দলের মধ্যে খুব বেশি পার্থক্য হয়নি। তাজিকিস্তান বাংলাদেশ দুই বারই ০-৫ গোলে হারলেও তারাও গোলের সুযোগ পেয়েছিল অনেক। ’ ক্রুইফও বড় হারের ব্যাখ্যা করতে গিয়ে একই কথা বলেন, ‘১-০ গোলে পেছানোর পর আমরা ১-১ করতে পারিনি। তারা ২-০ করেছে। এরপর ২-১ করতে পারিনি। তারা ৩-০ করেছে। এভাবে ম্যাচটা হাতছাড়া হয়েছে।’

সব সংবাদ

৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add