for Add

স্প্যানিশ লা লিগা

শিরোপার আরো কাছে বার্সেলোনা

barcha
শেষ দুই ম্যাচ জিতলেই হলো-বার্সেলোনা এই সমীকরণ মথায় নিয়ে গতকাল (রবিবার)মাঠে নেমেছিল এস্পানিওলের বিপক্ষে। শেষ দুই ম্যাচের প্রথমটি দাপটের সঙ্গেই জিতেছে মেসি-নেইমাররা। ন্যু ক্যাম্পে এস্পানিওলকে ৫-০ গোলের বন্যায় ভাসিয়ে শিরোপার আরো কাছে পৌছে গেলো বার্সেলোনা।
কাতালান ডার্বিতে অনেক সময়ই হোঁচট খেয়ে বসে বার্সেলোনা। এ কারণে ন্যু ক্যাম্পের দর্শকরা কিছুটা শঙ্কাতেই ছিলো। যদিও সেটা শেষ পর্যন্ত আর থাকেনি। দুর্দান্ত এক জয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ২৪তম লা লিগা শিরোপা থেকে মাত্র এক কদম দুরে দাঁড়িয়ে এখন মেসি-নেইমারদের দল।

এই জয়ের ফলে লা লিগায় ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল বার্সেলোনা। ৮৭ পয়েন্ট নিয়ে তাদের পেছনেই রয়েছে রিয়াল। ৮৫ পয়েন্ট নিয়ে শিরোপা দৌড় থেকে ছিটকে পড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ম্যাচের শুরু থেকেই শঙ্কা জাগাচ্ছিল এস্পানিওলের বিপক্ষে ২০০৬-০৭ মওসুমে রাউল তামুদোর শেষ মুহূর্তের গোলে বার্সার ২-২ গোলে ড্র করে ফেলার ইতিহাস। যে কারণে সেবার শিরোপাই আর জিততে পারেনি বার্সা। এবারও কী তবে সেই ইতিহাসের পূনরাবৃত্তি? কিন্তু না, এবার আর এস্পানিওল পারেনি।

barcha.jpg-2

খেলার ৮ মিনিটেই গোলের সূচনা করেন লিওনেল মেসি। প্রায় ২২ গজ দুর থেকে বাম পায়ে নেয়া ফ্রি কিকটি সোজা ডান কোন দিয়ে প্রবেশ করে এস্পানিওলের জালে। এর একটু পর আবারও প্রতিপক্ষের জালে বল জড়ায় বার্সা। নেইমারের কাছ থেকে বল পেয়ে মেসি শট নিলে সেটা জটলার মধ্যে ইভান র‌্যাকিটিকের কাছে চলে যায়। আলতো টোকায় তিনি বল জড়িয়ে দেন এস্পানিওলের জালে। কিন্তু রেফারি বাঁশি বাজিয়ে দেন র‌্যাকিটিক অফসাইড ছিল বলে।

প্রথমার্ধে দু’দলের মধ্যে কিছু আক্রমণ পাল্টা আক্রমণ হলেও কেউ আর গোলের দেখা পায়নি। যদিও মেসিকে ফেলে দেয়ার অপরাধে পেনাল্টির আবেদন করেও পায়নি বার্সা। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৭ মিনিট পর দ্বিতীয় গোলের দেখা মিললো বার্সার। এইবার গোলদাতা লুইস সুয়ারেজ। দানি আলভেসের কাছ থেকে বল পান মেসি। তিনি গোলের দারুণ সুযোগটা তৈরি করে দেন সুয়ারেজকে। সুযোগটা কাজে লাগাতে ভুল করলেন না এই উরুগুইয়ান।

দ্বিতীয় গোলের পর ৯ মিনিট পার হয়েছে মাত্র। আবারও গোলের দেখা পেয়ে গেলো বার্সা। গোলদাতা সেই সুয়ারেজ। এবার কর্নার কিক থেকে ভেসে আসা বলে দারুণ এক হেডে গোল করেন তিনি। কর্নার কিক নিয়েছিলেন নেইমার। এ নিয়ে মওসুমে মোট ৩৭টি গোল করলেন সুয়ারেজ। এস্পানিওলের মোট গোলের চেয়েও বেশি।

খেলার ৭৪ মিনিটে এস্পানিওল গোলরক্ষক পাও লোপেজের ক্ষমাহীন এক ভুলের কারণে গোলের দেখা পান রাফিনহা। এরপর খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে বার্সার হয়ে পঞ্চম গোল করেন নেইমার।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add