for Add

ইতালিয়ান লিগ

টানা পাঁচবার চ্যাম্পিয়ন জুভেন্টাস

juventus

রোমার সঙ্গে বাঁচা-মরার ম্যাচে ১-০ গোলে হেরে লিগ শিরোপা থেকে ন্যাপোলি ছিটকে যাওয়ায় নিষ্পত্তি হয়ে গেল ইতালিয়ান সিরি-এ লিগের বর্তমান চ্যাম্পিয়নদের নামও। টানা ৫ বার ইতালিয়ান লিগ জিতলো মাসিমিলিয়ানো আলেগ্রির দল জুভেন্টাস।

৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে তিন ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা জিতে নিলো তারা। পরের সবগুলো ম্যাচ হারলেও ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ন্যাপোলির পক্ষে তাদের ধরা আর সম্ভব নয়। এর আগে রোববার ফিওরেন্টিনার বিপক্ষে ২-১ গোলে জিতে ট্রফি জয়ের সুবাস পাচ্ছিল জুভরা। লিগ জিততে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বের খেলার আশা এখনো বাঁচিয়ে রেখেছে ন্যাপোলি।

লিগে টিকে থাকার লড়াইয়ে রোমার মাঠে খেলতে নামে ম্যারানোডার সাবেক ক্লাবটি। টুর্নামেন্টের শুরু থেকে ছন্দে থাকলেও শেষের দিকে এসে খেই হারিয়ে ফেলতে থাকে তারা। লিগ শিরোপা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিলো না হিগুয়াইনদের সামনে।

তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ন্যাপোলির হয়ে এই ম্যাচে মাঠে নামেন লিগের সর্বোচ্চ গোলদাতা গঞ্জালো হিগুয়াইন। তার প্রত্যাবর্তনের ম্যাচেও জয়হীন থাকলো তারা। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগুচ্ছে ঠিক তখন ৮৯ মিনিটে গোল করে ন্যাপোলির স্বপ্ন শেষ করে দেন রোমার মিডফিল্ডার নাঙ্গোলান।

ন্যাপোলির হারের পরেই উল্লাসে মেতে ওঠে জুভেন্টাসের ফুটবলাররা। অথচ এই দলটাই গতবছরের অক্টোবর মাসে মাত্র ১২ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে ছিল লিগে। তারাই টানা ২৫ ম্যাচ জিতে ন্যাপোলির শিরোপা স্বপ্ন ধূলিসাৎ করে দেয়। মওসুমের প্রথম চারটি ম্যাচ হেরেও লিগ শিরোপা জেতার অনন্য কৃতিত্ব গড়লো জুভেন্টাস।

সব সংবাদ

৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add