for Add

সালাউদ্দিনের প্যানেল চূড়ান্ত

BFF-Logo1আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের জন্য চূড়ান্ত হয়েছে বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল। আজ (রবিবার) মনোনয়নপত্র বিলির দ্বিতীয় ও শেষ দিনে সালাউদ্দিনের প্যানেলের ২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাঁর প্যানেলের বেশির ভাগই বর্তমান কমিটির। বর্তমান কমিটির মধ্য থেকে সালাউদ্দিনের প্যানেলে জায়গা হয়নি সহ সভাপতি তাবিথ আউয়াল এবং সদস্য শেখ মোহাম্মদ মারুফ হাসান, ইকবাল হোসেন ও বিজন বড়ুয়ার। নির্বাচন করছেন না সহসভাপতি আরিফ খান জয়। তবে শেখ মোহাম্মদ মারুফ হাসান একক ভাবে সহ সভাপতি পদে এবং বিজন বড়ুয়া ও ইকবাল হোসেন সদস্য পদে মনোনয়নপত্র ক্রয় করেছেন।

BFF-Electionগতকাল দুইজন সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দ্বিতীয় দিনে কাজী সালাউদ্দিনের পাশাপাশি সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারই ঘনিষ্ট বন্ধু গোলাম রব্বানী হেলাল। নাটকীয় কোন পরিবর্তন না হলে এবার সভাপতি পদে ৪ জনকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে। ৪ জন সভাপতি প্রার্থী প্রসঙ্গে কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রার্থী বেশি হলে নির্বাচনে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। ভোটাররাই সিদ্ধান্ত নেবেন কাকে সভাপতি নির্বাচিত করবেন। ’ ফুটবলের সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যাক্তিদের সভাপতি পদে প্রার্থী হওয়া প্রসঙ্গে কোন মন্তব্য করতে রাজী হননি কাজী সালাউদ্দিন। নির্বাচনে নিজের বিজয়ী হওয়ার আত্মবিশ্বাস প্রসঙ্গে বর্তমান সভাপতি বলেন, ‘যদি পুরোপুরি আত্মবিশ্বাস না থাকতো তাহলে নির্বাচন করতাম না। ’

কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল

সভাপতি: কাজী মো: সালাউদ্দিন

সিনিয়র সহ সভাপতি: আব্দুস সালাম মুর্শিদী

সহ সভাপতি: কাজী নাবিল আহমেদ এমপি, শামসুল হক চৌধুরী এমপি, বাদল রায়, মহিউদ্দিন আহমেদ মহি

সদস্য: হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, আব্দুর রহিম, সালেহ জামান সেলিম, মো. ইলিয়াস হোসেন, সত্যজিৎ দাস রুপু, আমিরুল ইসলাম বাবু, মাহফুজা আক্তার কিরন, মাহিউদ্দিন আহমেদ সেলিম, আজমল হক তপন, আলমগীর আলো, আরিফ হোসেন মুন, অমিত খান শুভ্র, তৌফিকুর রহমান তোফা ও ফজলুর রহমান বাবুল।

সব সংবাদ

৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add