for Add

নেইমার তুমি কার?

neymar

জাতীয় দল না ক্লাব—কমবেশি অনেক ফুটবলারই এই দ্বিধা সঙ্গী করে পথ চলেন। ফেডারেশন ও ক্লাব দ্বন্দ্বে জড়ায়। এবার যেমন নেইমারকে নিয়ে শুরু হয়ে গেছে ব্রাজিল-বার্সেলোনার চাপান–উতোর। বার্সেলোনা জানিয়ে দিয়েছে, নেইমারকে তারা অলিম্পিক ও কোপা আমেরিকায় খেলতে দেবে না। অথচ যে করেই হোক নেইমারকে দুটি টুর্নামেন্টেই চায় ব্রাজিল।

আগামী জুনে কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ টুর্নামেন্ট আছে যুক্তরাষ্ট্রে। আগস্টেই রিও ডি জেনিরোতে হবে অলিম্পিক। ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুমও তখনই মাঠে গড়াবে। বার্সেলোনা সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউ এ মাসের শুরুতেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফকে) চিঠি লিখে জানিয়ে দিয়েছিলেন, দুটি টুর্নামেন্টেই তাঁরা নেইমারকে খেলার অনুমতি দেবেন না। অবশ্য অলিম্পিক ফিফা অনুমোদিত টুর্নামেন্ট নয় বলে সেটিতে খেলতে নেইমারকে ছাড়পত্র দিতে বাধ্য নয় বার্সা।

এর আগে নেইমার নিজেই বলেছিলেন, সম্ভব হলে দুটি টুর্নামেন্টেই খেলতে চান। গত মাসে ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা বার্সা কর্তাদের রাজি করাতে স্পেনেও উড়ে গিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। বার্সেলোনা কর্তৃপক্ষ কোনোভাবেই নেইমারকে ওই দুটি টুর্নামেন্টে খেলার অনুমতি দেবে না বলে শক্ত অবস্থান নিয়েছে।

বার্তোমেউর চিঠির পর ব্রাজিলের গণমাধ্যম ধরে নিয়েছিল, ব্রাজিলের ফেডারেশন ব্যাপারটা মেনেই নিয়েছে। কিন্তু আসলে তারা মানেনি। অলিম্পিক ফুটবলে এখনো সোনা জেতেনি ব্রাজিল, তাই কোপার চেয়ে অলিম্পিকেই নেইমারকে খেলাতে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও শোনা যাচ্ছিল ফেডারেশনের অন্দরে। কিন্তু কাল এক চিঠিতে সিবিএফ জানিয়ে দিয়েছে, নেইমারকে দুটি টুর্নামেন্টেই পেতে লড়াই করবে তারা। নেইমারেরও তাতে নাকি সায় আছে। চিঠিতে তেমনটাই বলা হয়েছে, ‘কোপা আমেরিকা ও রিও অলিম্পিকে নেইমারকে পেতে সিবিএফ সম্ভাব্য সবকিছুই করবে। নেইমার এর মধ্যেই জানিয়েছেন, দুটি প্রতিযোগিতাতেই তিনি খেলতে চান।’ নেইমারকে নিয়ে বার্সা-ব্রাজিল ‘যুদ্ধ’ কি শুরু হয়ে গেল?

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add