for Add

স্বাধীনতা কাপ ফুটবল

একই দিনে শুরু মোহামেডান-আবাহনীর

Logo-Independence-cup

নানা নাটকের পর গতকাল (শুক্রবার) মাঠে গড়িয়েছে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট। নাটক না বলে কেউ কেউ যাকে রঙ্গ বলেও তুলনা করছেন। রঙ্গই তো! নাহলে টুর্নামেন্ট শুরুর ঘন্টা খানেক আগে আবার সব কিছু বদলে যায় কি করে? বদলায় কারন বাফুফে বলে কথা।

শেখ জামালকে ছাড়াই ১১ দল নিয়ে গ্রুপিং চূড়ান্ত হয়েছিল প্রথমে। কিন্তু পরে শেখ জামালের খেলতে চাওয়ার ইচ্ছাকে মূল্য দিতে গিয়ে টুর্নামেন্ট শুরু না হতেই পুরো ফিকশ্চার বদলে অন্তর্ভূক্ত করা হয় ধানমন্ডির ক্লাবটিকে। প্রতিদিন দুটি করে খেলা হওয়ার কথা থাকলেও প্রথম দুইদিন হয়েছে একটি করে। নতুন সূচী অনুযায়ী আগামীকাল (রবিবার) থেকে হবে দুটি করে খেলা। আর সেই দুটি আলাদা খেলায় মাঠে নামবে দেশের ফুটবলের বড় দুই ক্লাব-মোহামেডান ও আবাহনী। দেশের সবচেয়ে জনপ্রিয় দুই ক্লাবের মৌসুম শুরুটা হচ্ছে একই দিনে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪.৩০ মিনিটে প্রথম খেলায় লড়বে স্বাধীনতা কাপ ফুটবলের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব লি. এবং পেশাদার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সন্ধ্যে ৬.৩০ মিনিটে দ্বিতীয় খেলায় আবাহনী লি. লড়বে ফেনি সকারের বিরুদ্ধে। রবিবার ঢাকা যেন ফুটবলময় সন্ধ্যা নিয়েই অপেক্ষা করছে সবার জন্য। তবে সবার দৃষ্টি বেশি থাকবে প্রথম ম্যাচে। দুই চ্যাম্পিয়নের লড়াই বলে কথা।

টুর্নামেন্ট শুরুর দিন সকালেও যে দল নিশ্চিত ছিল না যে তারা খেলছে স্বাধীনতা কাপে, সেই দল একটু হলেও যে অগোছালো এটা না বললেই চলে। সেই তুলনায় শেষ কয়েক বছরের মত তারুণ্য নির্ভর দল গড়া মোহামেডান কোচ জসিমউদ্দিন জোসীর অধীনে আছে ফুরফুরে ভাব নিয়েই । পেশাদার লিগের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন (শেখ জামাল) এবং তৃতীয় (মোহামেডান) থেকে শেষ করা এই দুই দলের লড়াই তাই রোমাঞ্চই ছড়াচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবল মৌসুসের প্রথম বড় ম্যাচ হতে যাচ্ছে এটিই। বড় ম্যাচের তালিকায় না থাকলেও দিনের দ্বিতীয় ম্যাচেও নজর থাকবে সবার। ঐতিহ্যবাহী আবাহনী লি. যে মাঠে নামবে সকার ক্লাবের বিরুদ্ধে। চতুর্থ স্থানে থেকে গত পেশাদার লিগ শেষ করা আবাহনী চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার জন্যই দল গড়েছে এবার। সকার ক্লাবের বিরুদ্ধে তাই আকাশি-হলুদরা মাঠে নামছে একটু এগিয়ে থেকেই।

স্বাধীনতা কাপের ‘এ’ গ্রুপকে অনেকটা মৃত্যুকূপই বলা যায়। ঢাকা আবাহনী এবং শেখ রাসেল বাদে দেশের ফুটবলের সব বড় শক্তিই লড়ছে এই গ্রুপে। মোহামেডান স্পোর্টিং লি., শেখ জামাল ধানমন্ডি, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, ব্রাদ্রার্স ইউনিয়নের সঙ্গে আছে এবারের মৌসুমে সবচেয়ে শক্তিশালী দল গড়া চট্টগ্রাম আবাহনীও। অপর দলটি পুনরায় পেশাদার লিগে ফেরা উত্তর বারিধারা। অর্থাৎ প্রথম পর্ব শেষে এই গ্রুপ থেকে বিদায় নিতে হবে বড় অনেক ক্লাবকে। সেখানে এই গ্রুপ থেকে সেরা চারে টিকে থাকে কোন দুই দল সেটা এই টুর্নামেন্টের বড় আকর্ষণ গুলোর একটি। মোহামেডান ও শেখ জামালের শুরুর উপর নির্ভর করবে তাদের ভবিষ্যত কি। যা দেখার জন্য এখন মুখিয়ে ঢাকার ফুটবল দর্শকরা।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add