: ২৮ মে ২০১৫, বৃহস্পতিবার, ১২:০৪:৩২
আগামী মাসেই আসছে ভারত। এরপর থেকে বছরটা আর্ন্তজাতিক ক্রিকেটে ব্যস্ততার মধ্য দিয়েই যাচ্ছে মাশরাফিদের। ভারত সিরিজের পর আগামী ৩০ জুন আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বাংলাদেশ সফরে তারা দু’টি টি২০, তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে। এর আগে বাংলাদেশের বিপক্ষে খেলবে একটি টি২০ প্রস্তুতি ম্যাচ। এরপর আগামী ৫ জুলাই প্রথম টি২০ ম্যাচ দিয়ে মিরপুর স্টেডিয়ামে শুরু হবে সিরিজের সূচনা। দ্বিতীয় টি২০ ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই।
: ২৭ মে ২০১৫, বুধবার, ২:১৫:৫০
লক্ষ্য ৩৭৫। বিশাল রানের দিকে তাকালেই অর্ধেক হেরে বসার কথা। কিন্তু জিম্বাবুয়ে হারেনি। লড়াই করেছে শেষ পর্যন্ত। পাকিস্তানের করা বিশাল রান তাড়া করতে নেমে জিম্বাবুয়েও করেছে ৫ উইকেটে ৩৩৪ রান। হার মাত্র ৪১ রানে। লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামের সমর্থকরা সফরকারীদের লড়াকু মানসিকতা দেখে রীতিমত অবাক
: ২৬ মে ২০১৫, মঙ্গলবার, ২০:৩৬:০৮
আবারও ডোপ কেলেঙ্কারিতে কলঙ্কিত হল পাকিস্তান ক্রিকেট। এক উদীয়মান বাহাতি স্পিনারের বিরুদ্ধে মাদকদ্রব্য কোকেন সেবনের নমুনা পেয়েছে ভারতের একটি পরীক্ষাগার। বিষয়টি স্বীকার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। অভিযোগ প্রমাণিত হওয়ায় আগামী দু’বছরের জন্য সব ধরনের ক্রিকেট নিষিদ্ধ করা হল রাজা হাসানকে৷
: ২৬ মে ২০১৫, মঙ্গলবার, ১৩:৩০:১২
সোমবার ঘরের মাঠে জয় পেল ফেভরিটরা। দু’টেস্টের সিরিজে প্রথমেই ১২৪ রানে নিউজিল্যান্ডকে ধরাশায়ী করল কুক অ্যান্ড কোম্পানি। একসময় যখন মনে হয়েছিল প্রথম টেস্টটা বোধহয় হাতছাড়া হয়ে গেল, তখন খেলায় নাটকীয় মোড়। আর তাতেই ব্ল্যাক ক্যাপসের বিরুদ্ধে জয় নিশ্চিত করল ইংল্যান্ড।
: ২৬ মে ২০১৫, মঙ্গলবার, ১১:৪৬:২৪
আগামী দিনে সৌরভ গাঙ্গুলিকে টিম ইন্ডিয়ার ডিরেক্টর নাকী কোচ হিসেবে দেখা যাবে সে ব্যাপারে কোন সিদ্ধান্তেই পৌঁছতে পারেনি বিসিসিআই ৷ গতকাল (সোমবার) বোর্ড সচিব অনুরাগ ঠাকুর কলকাতায় বোর্ডের সঙ্গে বৈঠক করে
: ২৫ মে ২০১৫, সোমবার, ১৯:১১:২৯
আগামী জুন থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রমের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
: ২৫ মে ২০১৫, সোমবার, ১১:৫৩:৪৬
ইডেন মানেই রোহিত..! ইডেন মানেই মুম্বাই ইন্ডিয়ান্স..! ইডেনে ফেরে ‘চেন্নাই এক্সপ্রেস’কে থামিয়ে আইপিএল শিরোপা জিতে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১৩ পর ২০১৫। রোহিত শর্মার হাত ধরে আইপিএল-এ দ্বিতীয় শিরোপা মুম্বইয়ের। দু’বারই প্রতিপক্ষ চেন্নাই। দু’বছর আগে ২৩ রানে হারিয়ে প্রথম আইপিএল ট্রফির স্বাদ পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবার জয়ের ব্যবধান আরও বেশি। ধোনি অ্যান্ড কোংকে ৪১ রানে হারিয়ে আইপিএল এইটে চ্যাম্পিয়ন রোহিত অ্যান্ড কোং।
: ২৪ মে ২০১৫, রবিবার, ২১:১৩:৩১
ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ট্রিবিউন। আজ(রোববার) মওলানা ভাসানী স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ঢাকা ট্রিবিউন ২৪ রানে চ্যানেল আইকে পরাজিত করেছে।
: ২৩ মে ২০১৫, শনিবার, ২০:৪৯:৪৩
মাসটা শেষ হলেই শুরু হয়ে যাবে ভারত সিরিজের উত্তেজনা। ৭ জুন বাংলাদেশ সফরে আসছে ভারত এক টেস্ট ও তিন ওয়ানডে ক্রিকেট সিরিজ খেলতে। দেশের ক্রিকেটাঙ্গনে এখন আলোচনা বলতে আসন্ন এ সিরিজ।
: ২৩ মে ২০১৫, শনিবার, ২০:০৫:২৮
ফাইনালের মধ্যে দিয়ে আগামীকাল (রবিবার) শেষ হচ্ছে ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট। মাওলানা ভাসানী স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে সকাল ১০ টায়। তার আগে
: ২৩ মে ২০১৫, শনিবার, ১৯:৪৭:২৫
শিরোপা জিতবে কে? সে হিসাব মিলাতে লড়তে হবে চারদিন। দেশের একমাত্র পেশাদার ফ্রেঞ্চাইজি ক্রিকেট লিগের চলতি আসরে দাবীদার দু’টি দল। প্রাইম ব্যাংক ও ইসলামী ব্যাংক দলের মধ্যেই থাকছে সব হিসাব-নিকাশ।
: ২৩ মে ২০১৫, শনিবার, ১৯:৪১:৩৭
লর্ডস টেস্টে সফরকারী নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার আশা ছিল ইংল্যান্ডের। কিন্তু উল্টো নিজেরাই পড়ছে বিশাল রানের পাহাড়ের নীচে। টেস্টের চলছে তৃতীয় দিন। টসে জিতে লর্ডসের ময়েশ্চারকে কাজে লাগাতে প্রথমে ফিল্ডিংই বেছে নেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। শুরুটা ছিলও দুর্দান্ত। মাত্র ৩০ রানের ৪ উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের বিপদে ফেলে দিয়েছিল নিউজিল্যান্ড।
: ২৩ মে ২০১৫, শনিবার, ১৯:২১:৫৫
ইংল্যান্ড দলের কোচ হিসেবে পিটার মুরসের জুতোয় পা-গলাতে চলেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেসপি৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এমনই ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ডিরেক্টর (ক্রিকেট) অ্যান্ড্রু স্ট্রস৷
: ২৩ মে ২০১৫, শনিবার, ১৯:১২:০৭
শ্রীলংকা জাতীয় দলে মহিলা ক্রিকেটারের যৌন হেনস্থা প্রমাণিত৷ শুক্রবার শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়৷ নির্বাচকদের শারীরিক ভাবে খুশি করতে পারলেই তবেই জাতীয় দলে সুযোগ মিলত মহিলা ক্রিকেটারদের৷
: ২৩ মে ২০১৫, শনিবার, ১৯:০৬:৪০
চেন্নাই সুপার কিংসকে ষষ্ঠবার আইপিএল ফাইনালে তোলার ক্ষেত্রে বড় ভুমিকা নিয়েছিলেন ‘বুড়ো’ মাইক হাসি এবং আশিস নেহরা৷ শুক্রবার রাঁচিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে তিন উইকেটে হারিয়ে অষ্টম আইপিএল ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে সুপার কিংস৷ ফাইনালে মুম্বইকে হারিয়ে তৃতীয় বার চ্যাম্পিয়নের স্বপ্ন দেখছে সিএসকে৷
: ২৩ মে ২০১৫, শনিবার, ১৩:৫৩:৩৯
ফাইনালে ইডেন গার্ডেনে মুম্োই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোন দল খেলতে নামবে? এই প্রশ্নের উত্তরে আইপিএল-এর বোদ্ধারাও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের মধ্যে বিভক্ত ছিলেন। কারণ এই মওসুমে দু’টো দলই অসাধারণ ক্রিকেট খেলে কোয়ালিফায়ারে নিজেদের আসন পাকা করেছিল। শুক্রবার রাঁচির জেএসসিকে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওরফে চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ঘরের মাঠে সিএসকে’কে ফাইনালে নিয়ে গেলেন সেই ধোনি এবং মাইক হাসি। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এক বল বাকি থাকতেই তিন উইকেটে হারিয়ে দিল সিএসকে। এ নিয়ে ষষ্ঠবার আইপিএল-এর ফাইনালে পৌঁছে গেল দু’বারের চ্যাম্পিয়ন সিএসকে।
: ২২ মে ২০১৫, শুক্রবার, ২৩:৩৮:৩১
অর্ধযুগ পর দেশের মাটিতে ফিরলো আন্তর্জাতিক ক্রিকেট। পাকিস্তানে তো আগে থেকেই উৎসব শুরু হয়ে গিয়েছিল। সেই উৎসবে আরও মাত্রা যোগ করে দিলেন শহিদ আফ্রিদিরা। লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে প্রথম টি২০ ম্যাচেই সফরকারী জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে ক্রিকেটের নতুন যাত্রাকে স্বাগত জানাল পাকিস্তান।
: ২২ মে ২০১৫, শুক্রবার, ১৯:০৯:৩৪
ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে ঢাকা ট্রিবিউন, বাংলাদেশ প্রতিদিন, চ্যানেল আই, মাছরাঙা টিভি ও মানব কন্ঠ। টুর্নামেন্টের চতুর্থ দিনে আজ (শুক্রবার) ঢাকা ট্রিবিউন(১২২/০) ৪০ রানে জিটিভি(৮২/৩) কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
: ২১ মে ২০১৫, বৃহস্পতিবার, ২১:০১:০১
শহিদ আফ্রিদি বলছেন, ‘পাকিস্তানে এখন ঈদের আনন্দ।’ উমর আকমল বলছেন, ‘নিজ দেশের মাটিতে খেলবো- ভাবতেই যেন আকাশে উড়তে মন চাইছে।’তবে আফ্রিদির মত ঈদ আনন্দ উদযাপন কিংবা উমর আকমলের মত আকাশে উড়তে পারছেন না পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। কারণ, তাদের মাঝেই যে ওঁত পেতে থাকবে ঘাতকের বন্দুক! সুতরাং, নিতে হলো কঠোর নিরপত্তা ব্যবস্থা। কয়েকস্তরের নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যেই লাহোরে আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের দুই ম্যাচের টি২০ সিরিজ। এরপর রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও।
: ২১ মে ২০১৫, বৃহস্পতিবার, ২০:২২:৫১
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর তাদেরকেই পেছনে ফেলে দিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে আট নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। র্যাংকিংয়ের অভাবনীয় উন্নতিতে অভিভূত বাংলাদেশও। তবে এবার আরও সামনে এগিয়ে আসার সুযোগ। এক লাফে টিম বাংলাদেশ উঠে যেতে পারে ওয়ানডে র্যাংকিংয়ের ছয় নম্বরে। তবে এ জন্য সবচেয়ে কঠিন কাজটি করতে হবে মাশরাফির দলকে। পাকিস্তানের মত ভারতকেও করতে হবে হোয়াইটওয়াশ।
For add
For add
For add
For add