for Add

লড়াই করে হারল বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে হারল বাংলাদেশ দল। শক্তিশালী ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে টাইগ্রেসরা। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।

আজ ভারতের গৌহাটিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে ২৯ বলে ২৪ রানের সূচনা এনে দেন দুই ওপেনার রুবাইয়া হায়দার ও শারমিন আকতার। ৯ বলে ৪ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন রুবাইয়া।  

প্রথম উইকেট পতনের পর ষষ্ঠ ওভারে ক্রিজে এসে মাত্র ২ বল খেলে খালি হাতে সাজঘরে ফিরেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

ক্রিজে সেট হয়ে দলীয় ৫৯ রানে আউট হন শারমিনও। ৬টি চারে ৫২ বলে ৩০ রান করেন তিনি। 

এরপর মিডল অর্ডারের চার ব্যাটার বেশিক্ষণ টিকতে না পারলে ১৩০ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। স্বর্ণা আকতার ১০, রিতু মনি ৫, ফাহিমা খাতুন ৭ ও নাহিদা আকতার ১ রানে থামেন।

সতীর্থদের যাওয়া আসার মাঝে এক প্রান্ত আগলে ইংল্যান্ড বোলারদের সামনে লড়াই করেছেন সোবাহানা। চার নম্বরে নেমে ৯২ বল খেলে ২৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন সোবাহানা। অর্ধশতকের পর বেশি দূর যেতে পারেননি তিনি। ৮টি চারে ১০৮ বল খেলে ৬০ রানে আউট হন এই ডান-হাতি ব্যাটার। 

দলীয় ১৫৬ রানে অষ্টম ব্যাটার হিসেবে সোবাহানার আউটের পর বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন নয় নম্বরে ব্যাট হাতে নামা রাবেয়া। তার মারমুখী ইনিংসের সুবাদে ৪৯.৪ ওভারে ১৭৮ রান করে বাংলাদেশ।

৬টি চার ও ১টি ছক্কায় ২৭ বলে ৪৩ রান নিয়ে অপরাজিত থাকেন রাবেয়া। ২৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রান রাবেয়ার। ইংল্যান্ডের সোপিয়া একলেস্টোন ২৪ রানে ৩ উইকেট নেন। 

জবাবে প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার মারুফা আকতার। ইনসুইং ডেলিভারিতে ইংল্যান্ড ওপেনার অ্যামি জোন্সকে ১ রানে লেগ বিফোর আউট করেন মারুফা। 

নিজের চতুর্থ ওভারে ইংল্যান্ডের আরেক ওপেনার ট্যামি বিউমন্টকে ১৩ রানে লেগ বিফোর ফাঁদে ফেলেন মারুফা। ২৯ রানে ২ উইকেট পতনে চাপে পড়ে ইংলিশরা। এরপর ৪০ রানের জুটিতে শুরুর চাপ সামাল দেন হেদার নাইট ও অধিনায়ক ন্যাট সিভার ব্রান্ট। 

১৯তম ওভারে নাইট-ব্রান্ট জুটি ভেঙে জোড়া উইকেট তুলে নেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। ব্রান্টকে ৩২ ও নতুন ব্যাটার সোফিয়া ডাঙ্কলিকে খালি হাতে বিদায় দেন ফাহিমা। 

কিছুক্ষণবাদে আবারও ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন ফাহিমা। ছয় নম্বরে এমা ল্যাম্বকে ১ রানে আউট করেন তিনি। ফলে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। 

১০৬ রানে ইংল্যান্ডের ষষ্ঠ উইকেটের পতন ঘটান বাঁ-হাতি স্পিনার সানজিদা আকতার মেঘলা। এলিস ক্যাপসিকে ২০ রানে বিদায় করে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান সানজিদা। তখন জয় থেকে ৭৬ রানে দূরে ইংল্যান্ড। আর বাংলাদেশের দরকার ৪ উইকেট। 

কিন্তু সপ্তম উইকেটে ১০০ বলে ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের জয়ের আশা ধুলিসাৎ করে দেন নাইট ও চার্লি ডিন। নাইট ৮টি চার ও ১টি ছক্কায় ১১১ বলে ৭৯ এবং ডিন ২৭ রানে অপরাজিত থাকেন। 

বাংলাদেশের ফাহিমা ১০ ওভারে ১৬ রানে ৩টি, মারুফা ২ ও সানজিদা ১ উইকেট নেন। 

আগামী ১০ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add