for Add

ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু

আগামী শনিবার থেকে ১২টি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা 

শনিবার বিকাল ৪:০০ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম।

রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতায় ১২টি দেশের মোট ৭৫ জন তরুণ খেলোয়াড় অংশগ্রহণ করছে।

অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, চীন, চাইনিজ তাইপে, যুক্তরাজ্য, হংকং, ভারত, কোরিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক বাংলাদেশ ।

প্রতিযোগিতার উত্তেজনা শুরু হবে মূলত বাছাইপর্ব দিয়ে। আগামীকাল শুক্রবার বাছাইপর্বের সাইন-ইন অনুষ্ঠিত হবে। বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হবে ১১ ও ১২ অক্টোবর। এরপর ১৩ অক্টোবর থেকে শুরু হবে মূল পর্বের প্রতিযোগিতা। বালক বিভাগে বাছাইপর্বে ২৫ জন প্রতিদ্বন্দ্বীতা করবে, যাদের মধ্যে থেকে ১০ জন মূল ড্র’র ২২ জন খেলোয়াড়ের সাথে যোগ দেবে। বালিকা বিভাগে মূল ড্র’তে মোট ২৭ জন খেলোয়াড় অংশ নেবে।

টুর্নামেন্ট উপলক্ষে আজ টেনিস ফেডারেশন সভাকক্ষে একটি সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়। 

টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন এই টুর্নামেন্টকে বাংলাদেশে টেনিসের নতুন জাগরণ হিসেবে দেখছেন। তিনি আশা প্রকাশ করেন যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে জুনিয়র খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনের ভালো খেলোয়াড়দের সাথে খেলার ও শেখার একটি বড় সুযোগ পাবে। 

প্রতিযোগিতায় টুর্নামেন্ট রেফারী হিসেবে দায়িত্ব পালন করবেন আইটিএফ হোয়াইট ব্যাজ (লেভেল-২) রেফারী বাংলাদেশের মাসফিয়া আফরিন। 

টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে সুজুকি মটরবাইকস, ব্যাংক এশিয়া ও ডানা পেট্রোলিয়াম লি:। সংবাদ সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠানসমূহের প্রতি কৃতজ্ঞতা জানান ইশতিয়াক আহমেদ কারেন। স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন তাইমুর আলী ও ব্র্যান্ড ম্যানেজার ইমরান সামি। এছাড়া সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন টেনিস ফেডারেশনের কোষাধ্যক্ষ এম এ জিন্নাহ এবং বিটিএফ ট্রেনিং, সিলেকশন ও ডেভলপমেন্ট উপ-কমিটির আহ্বায়ক জায়েন ওমর।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add