for Add

আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়েতে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। মোট ১৪টি দল অংশ নেবে বিশ্বকাপের ১৪তম আসরে। কোন ১৪টি দল অংশ নেবে এতে?

আইসিসি বিশ্বকাপে খেলার যোগ্যতার মাপকাঠি ঠিক করে ফেলেছে এরই মধ্যে। দুই সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে বিশ্বকাপে খেলবে সরাসরি। বাকি ১২টি দল বাছাই পর্ব অতিক্রম করে যোগ্যতা অর্জন করবে। এই বাছাই পর্বের মধ্যে আবার ৮টি দল সরাসরি খেলার সুযোগ পাবে বিশ্বকাপে।

কোন আটটি? ২০২৭ সালের মার্চ পর্যন্ত আইসিসি র‌্যাংকিংয়ে সেরা আটে (দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া) থাকবে যে দলগুলো, তারা বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। বাকি চারটি দল নির্বাচন করা হবে বাছাইপর্বের মাধ্যমে। যেটি অনুষ্ঠিত হবে নামিবিয়ায়।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বাংলাদেশের ২০২৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য পরিবেশিত হয়েছে। যা দৃষ্টিগোচর হয়েছে বিসিবির। তারা বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে বিরত থাকতে মিডিয়ার প্রতি আহ্বান জানায় এবং একই সঙ্গে বিশ্বকাপ খেলার লক্ষ্যে (র‌্যাংকিং বাড়ানোর জন্য) যে ওয়ানডে ম্যাচগুলো আগামী এক বছরে খেলবে, সে তালিকাও সরবরাহ করেছে বিসিবি।

বিসিবির দেয়া তথ্য অনুযায়ী, ‘আইসিসি এফটিপি অনুযায়ী ১৪ অক্টোবর-২০২৫ থেকে শুরু করে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল মোট ২৪টি ওয়ানডে খেলার সুযোগ পাবে, দেশে এবং বিদেশে। এই সময়কালটি বিশ্বকাপের স্বয়ংক্রিয় যোগ্যতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গতঃ বর্তমানে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশ রয়েছে ১০ নম্বরে। বিশ্বকাপের সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা রয়েছে সেরা আটের মধ্যে। তাদেরকে বাদ দিলে র‌্যাংকিংয়ে ৯ম স্থান পর্যন্ত বাকি আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

সে হিসেবে ১০ম স্থানে থাকলে বাংলাদেশকে পরবর্তীতে বাছাই পর্ব খেলতে হবে। আর ২০২৭ সালের মার্চের আগে র‌্যাংকিংয়ের উন্নতি ঘটাতে পারলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে যাবে।

বাংলাদেশের নির্ধারিত ওয়ানডে সূচি (অক্টোবর ২০২৫ –নভেম্বর ২০২৬)

আফগানিস্তান – ১টি ওয়ানডে (অ্যাওয়ে, আরব আমিরাতে চলমান সিরিজের শেষ ম্যাচ)
ওয়েস্ট ইন্ডিজ – ৩টি ওয়ানডে (হোম)
পাকিস্তান – ৩টি ওয়ানডে (হোম)
নিউজিল্যান্ড – ৩টি ওয়ানডে (হোম)
অস্ট্রেলিয়া – ৩টি ওয়ানডে (হোম)
জিম্বাবুয়ে – ৫টি ওয়ানডে (অ্যাওয়ে)
আয়ারল্যান্ড – ৩টি ওয়ানডে (অ্যাওয়ে)
ভারত – ৩টি ওয়ানডে (হোম)

এই সিরিজগুলো আইসিসি এফটিপির আওতায় দ্বি-পাক্ষিক প্রতিযোগিতা হিসেবে নির্ধারিত, যা সরাসরি বাংলাদেশের ওয়ানডে র‍্যাংকিংয়ে প্রভাব ফেলবে এবং সেরা আটে থাকতে পারলে অটোমেটিক বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ তৈরি করবে।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add