for Add

জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ

ওয়ানডে ফরম্যাটে হতাশাজনক পারফরমেন্স পিছনে ফেলে জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচে যাচ্ছেতাই পারফরমেন্স করেছে টাইগাররা। সিরিজের একটি ম্যাচেও পুরো ৫০ ওভার খেলতে পারেনি। শেষ দুই ওয়ানডেতে ৩০ ওভারের নীচে অলআউট হয় টাইগাররা।

আফগানিস্তানসহ গত বছরের নভেম্বর থেকে টানা চারটি সিরিজ হেরেছে বাংলাদেশ। এমনকি গত বছরের নভেম্বর থেকে ১৪ ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জিতেছে টাইগাররা।

হতাশার মধ্যেও বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় হলো, সর্বশেষ চার সিরিজ বিদেশের মাটিতে হারলেও ঘরের মাঠে সর্বশেষ সিরিজে ঠিকই জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এ সিরিজ জয় ক্যারিবিয়ানদের বিপক্ষে সাহস জোগাবে মিরাজ-তাসকিনদের।

আরেকটি পরিসংখ্যান আত্মবিশ্বাস যোগোবে বাংলাদেশকে। ২০২১ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

তবে পরিসংখ্যান অনুযায়ী, ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। ৪৭ ম্যাচের মধ্যে মাত্র ২১টিতে জিতেছে টাইগাররা। হেরেছে ২৪টিতে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।

মিরপুরের ধীরগতির উইকেটের কারণে সবসময় আত্মবিশ্বাসী থাকে বাংলাদেশ। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে টাইগাররা।

মিরপুরের উইকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি। তিনি জানান, আগে কখনও এমন উইকেট দেখেননি।

সর্বশেষ ভারত সিরিজের অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন স্যামি, ‘আমরা সবাই জানি, উপমহাদেশে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। বিশেষ করে আমাদের ব্যাটসম্যানদের জন্য। আমার মনে হয় সর্বশেষ ভারত সিরিজের অভিজ্ঞতা বাংলাদেশের কন্ডিশনে অনেক বেশি কাজে দেবে।’

আফগানিস্তানের বিপক্ষে হতাশাজনক ফলাফল সত্ত্বেও বাংলাদেশ দলে খুব বেশি পরিবর্তন হয়নি। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। দলে ফিরিয়ে আনা হয়েছে সৌম্য সরকারকে। আফগান সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাইম শেখ এবং পেসার নাহিদ রানা।

বাংলাদেশ ওয়ানডে দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক) , তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রান্ডন কিং, গুদাকেশ মোতি, খারি পাইরি, শেরফেন রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add