: ১৭ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ২০:২৮:২৩
ঘরের মাঠে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হওয়ায় কিছু দিন ক্রিকেট পাড়া মেতেছিল কেবল যুবাদের নিয়েই। একারনেই মাশরাফি-মুস্তাফিজরা কিছুটা হলেও যেন আড়ালে পড়ে গিয়েছিলেন। এখন আবার সময় এলো মুস্তাফিজদের নিয়ে মেতে ওঠার। ২৪ ফেব্রুয়ারি তৃতীয় বারের মত ঢাকায় বসতে যাচ্ছে এশিয়া কাপের আসর।
: ১৬ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার, ২২:১১:৫৮
ব্রেন্ডন ম্যাককালামের শততম এবং বিদায়ী টেস্টটা জয়ের আনন্দে রঙ্গিন করে তুলতে পারলো না নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনে বেসিন রিজার্ভে অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে দ্বিতীয় ইনিংসে ৩২৭ রানে অলআউট হয়ে ইনিংস ও ৫২ রানে হেরে যায় কিউইরা। সমাপ্তি ঘটে ম্যাককালাম নামের
: ১৬ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার, ২১:০২:৩৬
ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন জার্সি পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলে। জার্সি স্পন্সর করেছে কিউট। আজ (মঙ্গলবার) বাংলাদেশ নারী দলের অধিনায়ক জাহানারা আলমের হাতে জার্সি হস্তান্তর করেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান ব্যবস্থাপনা কর্মকর্তা কাজী নেওয়াজ ইবনে মাহতাব।
: ১৬ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার, ১৪:৪৭:১৯
ভেন্যু ঠিক ছিল। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সময় প্রকাশ করেছে আইসিসি। সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরে খেলতে পারছে না বাংলাদেশ। প্রথমে খেলতে হবে প্লে-অফ ম্যাচ। ৯ মার্চ হল্যান্ডের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ৩ টায়।
: ১৪ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার, ২৩:৫১:৫১
হেরেই চলছে করাচি কিংস। রোববার ইসলামাবাদ ইউনাইটেডের কাছে পাঁচ উইকেটে হেরে গেছে সাকিব-মুশফিকের দলটি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এ নিয়ে তারা সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে। মিসবাহ-আসিফের ব্যাটে ভর করে করাচির দেওয়া ১২৯ রানের লক্ষ্যটা সাত বল বাকি থাকতেই টপকে যায় ইসলামাবাদ।
: ১৪ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার, ২৩:৩৮:২৫
এবি ডিভিলিয়ার্সের দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজ জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। রবিবার কেপ টাউনে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে ডি ভিলিয়ার্সরা।
: ১৪ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার, ২৩:৩২:৩৬
ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের জন্য দলে তামিম ইকবালে পরিবর্তে দলে নেয়া হয়েছে ইমরুল কায়েসকে
: ১৪ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার, ২৩:২৯:৫০
১১তম যুব বিশ্বকাপ ক্রিকেটের টুর্নামেন্ট সেরা নির্বাচিত হলেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৬ ম্যাচে ২৪২ রানের পাশাপাশি বল হাতে ১২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে এই খুদে টাইগারের হাতে। আর এই ৬ ম্যাচের ৩টিতেই হয়েছেন ম্যাচ সেরা।
: ১৪ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার, ২০:২০:০৮
মাঠের ব্যর্থতার সঙ্গে বোর্ড আর খেলোয়াড়দের দ্বন্দ্ব-সব কিছু মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট যেন ভাঙ্গা হাট। জাতীয় দলের এমন দু:সময়ে দেশটির ক্রিকেটে নতুন সূর্য হয়ে এসেছেন যুবারা। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় তারা বাজিয়েছেন ক্যালিপসো সুর। আজ (রবিবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ৫ উইকেটে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ।
: ১৩ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ২৩:২৯:১৬
পাকিস্তান সুপার লিগে হেরেই চলেছে সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের দল করাচি কিংস। শনিবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কাছে পাঁচ উইকেটে হার মানলো সাকিব-মুশফিকদের নিয়ে গড়া দলটি।
: ১৩ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ২৩:২০:১১
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারের চুক্তি সমস্যা কাটার আগেই বাড়ল আরেক সমস্যা। বিশ্বকাপের দল থেকে সরে দাঁড়ালেন সুনীল নারিন ও কিয়েরন পোলার্ড।
: ১৩ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ২৩:১২:০১
অ্যডাম ভোজেস আর উসমান খাজার জোড়া সেঞ্চুরিতে ট্রান্স-তাসমান ট্রফির প্রথম টেস্টে রানের পাহাড় গড়ছে অস্ট্রেলিয়া। শনিবার দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ৪৬৩ রান। অসিদের লিড দাঁড়িয়েছে ২৮০ রান। ভোজেস ১৭৬ ও পিটার সিডল ২৯ রান নিয়ে বেসিন রিজার্ভে রোববার তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
: ১৩ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ২২:০১:৪৪
ভারতের সামনে চতুর্থবার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ জেতার হাতছানি৷ রবিবার মীরপুরে রাহুল দ্রাবিড়ের ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ৷ ১৯৮৩ লর্ডস ফাইনালের পর যে কোনও বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের সামনে ভারত৷ দ্রাবিড়ের কোচিংয়ে বিশ্বকাপে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য ভারত৷ কোনও ম্যাচ না-হেরে ফাইনালে ইশান কৃশানরা৷
: ১৩ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ২১:৫৬:১৯
ভেঙে গেল শচিন টেন্ডুলোরের ১২ বছরের পুরনো রেকর্ড। টেস্টে এক বারও আউট না হয়ে সর্বাধিক রান করার রেকর্ড এত দিন ছিল লিটল মাস্টারের দখলে। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অপরাজিত ১৭৬ রানের ইনিংস খেলে এই রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম ভোজেস।
: ১৩ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ২১:৫২:০৮
শ্রীলংকাকে তিন উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপে তৃতীয় স্থান ছিনিয়ে নিল বাংলাদেশ যুব দল। ব্যাট-বল হাতে পুরো ম্যাচ লড়াই চালিয়ে গেলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তার সঙ্গে যোগ দিয়েছিলেন সাইফুদ্দিন, শান্ত, জাকিররা। লড়াইটা সহজ ছিল না বাংলাদেশের জন্য। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে আত্মবিশ্বাস
: ১৩ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ২১:৩০:৩১
পুণের হারের বদলা নিল টিম ইন্ডিয়া৷ সে সঙ্গে ব্যাটিং ব্যর্থতাও কাটিয়ে উঠল ভারতীয় দল৷ শুক্রবার রাঁচিতে অনুষ্ঠিত শ্রীলঙ্কাকে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৬৯ রানে হারিয়ে দিল ভারতীয় দল৷ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে এক উইকেটে ১৯৬ রান তোলে ভারতীয় দল৷ জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান তোলে শ্রীলঙ্কা ৷এই ম্যাচে জেতার ফলে তিন ম্যাচের সিরিজ ১-১ করল ধোনিরা৷
: ১৩ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ২০:৪৭:২০
পাকিস্তান সুপার লিগে ব্যাট হাসছেই তামিম ইকবালের। প্রথম দুই ম্যাচে ফিফটি করা তামিম শুক্রবার তো ব্যাট হাতে ঝড় তুললেন। ৫৮ বলে খেললেন অপরাজিত ৮০ রানের চমৎকার এক ইনিংস। তাতে তার দল পেশোয়ার জালমিও আসরে চতুর্থ জয় পেয়েছে, তারা ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়েছে ৭ উইকেটে।
: ১২ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ২৩:৫৮:৫৯
ভারতীয় ক্রিকেটের গণ্ডি পেরিয়ে ক্যারিবিয়ান ক্রিকেটে পৌঁছে গেলেন বলিউড বাদশা শাহরুখ খান। দলও তৈরি করে ফেললেন। তবে শাহরুখের দলের নয় এবার অন্য দলে সাকিব আল হাসান।
: ১২ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ২৩:৫৫:৩৩
পাকিস্তানের আম্পায়ার আসাদ রউফকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করল বিসিসিআই। যার ফলে বিসিসিআই আয়োজিত কোনও রকম কোনও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি।
: ১২ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ২৩:৫১:৫৫
ট্রান্স-তাসমান ট্রফির প্রথম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে কিউইদের ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৮৩ রানে।
For add
For add
For add
For add