for Add

ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের

২৬ বছর পর ঢাকায় ফিরছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল প্রতিযোগিতা। দীর্ঘ বিরতি কাটিয়ে দেশের মাটিতে আন্তর্জাতিক আসরকে সামনে রেখে এবার শুধু অংশগ্রহণ নয়, ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে প্রস্তুত বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। রোববার (১৮ অক্টোবর) থেকে পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী হ্যান্ডবল জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে চার জাতির ‘আইএইচএফ নেশনস ট্রফি’। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত এই প্রতিযোগিতার তত্ত্বাবধানে রয়েছে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএইচএফ)।

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক আসর

২০০০ সালে ঢাকায় অনুষ্ঠিত মেয়েদের সাউথ এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ ২৬ বছর পর দেশের মাটিতে আরেকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে নারী দল। ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ।

প্রাথমিকভাবে ছয়টি দল নিয়ে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা থাকলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে নাম প্রত্যাহার করেছে ইয়েমেন। অন্যদিকে, খেলোয়াড়সংক্রান্ত জটিলতায় অংশ নিতে পারছে না আফগানিস্তান। ফলে চারটি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর।

ফাইনালে খেলার প্রত্যয় অধিনায়ক নিশির

বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের অধিনায়ক ইসমেতারা নিশি ফাইনালে খেলার প্রত্যাশা ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এবারই আমরা প্রথমবারের মতো বিদেশি কোচের অধীনে অনুশীলন করেছি। আমাদের আশা, ফাইনাল খেলব। মালদ্বীপ ও নেপাল অনেক উন্নতি করেছে। নেপালের আটজন খেলোয়াড় আর্মি দলে খেলে। তারা অবশ্যই শক্ত প্রতিপক্ষ। তাই শুধু ভারতকে নিয়ে ভাবলে হবে না। আমরা সর্বোচ্চটা দিয়ে খেলব এবং ফাইনালে ওঠার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন ভালো খেলে দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারি।’

দীর্ঘমেয়াদি পরিকল্পনায় স্প্যানিশ কোচ

বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়াও দলের প্রস্তুতি নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘মেয়েদের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনকে ধন্যবাদ। অভিজ্ঞতাটি সব দিক থেকেই চমৎকার। আমরা শুধু এই টুর্নামেন্ট জেতার জন্য নয়, বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ভবিষ্যৎ ও আসন্ন প্রতিযোগিতাগুলোর জন্য শক্ত ভিত গড়তেও কাজ করছি। আমরা সঠিক পথেই আছি।’

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক এসএম খালেকুজ্জামান জানান, প্রায় তিন মাস ধরে জাতীয় দলের প্রস্তুতি চলছে। শুরুতে ৯০ জন খেলোয়াড়কে নিয়ে কার্যক্রম শুরু করে সেখান থেকে বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত দলে ১৭ জনকে রাখা হয়েছে। তাঁর প্রত্যাশা, স্বাগতিক দল ফাইনালে জায়গা করে নিতে পারবে।

উদ্বোধন ১৮ অক্টোবর

আগামী ১৮ অক্টোবর সকাল ১১টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রতিযোগিতার উদ্বোধন করবেন। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক আয়োজন।

টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। ১৮, ১৯ ও ২০ অক্টোবর প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্ব শেষে ২১ অক্টোবর হবে ব্রোঞ্জ পদকের লড়াই। ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।

বাংলাদেশ দল

অধিনায়ক: ইসমেতারা নিশি

সহ-অধিনায়ক: মিষ্টি খাতুন

খেলোয়াড়: সুমাইয়া বানু, আয়েশা খাতুন, মিথিলা আক্তার, ইসমেতারা নিশি, শাকিবা জান্নাত শাম্মী, আল্পনা আক্তার, অনুরাধা পাহান, মিষ্টি খাতুন, শিল্পী আক্তার, সানজিদা আক্তার, সায়মা জান্নাত সীমা, শ্যামলী মিঞ্জ, পূর্ণিমা রানী, মাসুদা আক্তার, আয়েশা শ্যামলী, আসিহা আক্তার ও তাসনিয়া রহমান অর্ষা।

দলনেতা: ডালিয়া আক্তার

প্রধান কোচ: আনা আলোনসো ফ্রাগুয়া

সহকারী কোচ: সোহাগ হোসেন

দীর্ঘ বিরতির পর দেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চায় বাংলাদেশ। বিদেশি কোচের অধীনে প্রস্তুতি, তরুণ খেলোয়াড়দের সম্ভাবনা এবং ঘরের মাঠের সমর্থনকে পুঁজি করে ফাইনালে ওঠাই এখন স্বাগতিকদের প্রধান লক্ষ্য।

সব সংবাদ

ফিওনা আন্তঃসার্ভিসেস সাইক্লিং শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে ব্র্যাক ব্যাংক নারী হকি প্রোগ্রাম শুরু সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি জয়বঞ্চিত বাংলাদেশ, নাটকীয় ড্র আফগানিস্তানের সময় কম, বুধবার থেকে হকির প্রস্তুতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল ৯ হাজার রানের ক্লাবে লিটন  পাকিস্তান বধে হ্যাটট্রিক জয়, ফাইনালে বাংলাদেশের মেয়েরা টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্ট শুরু মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী কে ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন আজ : মেসি আবেগ-অশ্রুতে মেসির বিদায় বিদায়ী ম্যাচে খেলতে রাজি ছিলেন না মেসি! জরিমানার কবলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ জিন্নাতের ব্রোঞ্জে নতুন স্বপ্ন, সংবর্ধনায় লাখ টাকা পুরস্কার  হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট কাবাডির নতুন দিনের স্বপ্ন দেখছেন ইসরাইল হাওলাদার শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও জুটল না বাংলাদেশের স্থাননির্ধারণী ম্যাচে এশিয়াডে বাংলাদেশ সপ্তম ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ানডো ছড়ানোর তাগিদ চিফ হুইপের কলকাতার রাজপথে ভিনিসিয়ুসদের দেখতে জনস্রোত বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশকে হারাল ইন্দোনেশিয়া মেঘ কেটেছে নাগোয়ায়, কাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপের বাড়তি আয়ের ভাগ পেতে পারে বাংলাদেশও ম্যাচ হলো না বৃষ্টিতে, সেমিফাইনালে বাংলাদেশ মেসির সঙ্গে বিরোধ, রদ্রিগেজের রহস্যময় পোস্ট ভালো খেলেও সিঙ্গাপুরের কাছে হার বাংলাদেশের মোহামেডানের আর্জেন্টাইন কোচ  ১১ বছর বয়সী ইতিহাসগড়া তারকাকে নিয়ে জাপানের উচ্ছ্বাস ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহবান স্পিকারের রোইং আন্তর্জাতিক অঙ্গনে পদক অর্জনে সক্ষম শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল বৃষ্টিতে নাগোয়ায় লিটন-শান্তদের অলস সময় আলোর ‘নারী ফিদেমাস্টার’ খেতাব অর্জন জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের ৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add