for Add

ঠাকুরগাঁওয়ে ব্র্যাক ব্যাংক নারী হকি প্রোগ্রাম শুরু

তৃণমূল পর্যায়ে নারী হকির প্রসার ও দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’-এর দ্বিতীয় ধাপ। আজ ১৩ অক্টোবর স্থানীয় শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মাসব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে জেলার প্রতিভাবান নারী হকি খেলোয়াড়দের খুঁজে বের করে আধুনিক ও উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের রিজিওনাল হেড ম্যানেজার মো. ফজলুল কবীর।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ ও সাফল্য ক্রমেই বাড়ছে। তৃণমূল পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নারী হকির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগের মাধ্যমে ঠাকুরগাঁও থেকে প্রতিভাবান নারী হকি খেলোয়াড় উঠে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করে সুনাম বয়ে আনবে।

ট্রায়াল ও প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পরিকল্পিত প্রশিক্ষণের মধ্য দিয়ে নারী হকিতে নতুন প্রতিভা তৈরি এবং দেশের হকির ভিত্তি আরও শক্তিশালী হবে।

সব সংবাদ

বায়ার্ন মিউনিখের রেকর্ড আয় প্রোটিয়াদের তোপে ৯১ রানেই অলআউট বাংলাদেশ তরুণদের জন্য বিনা মূল্যে ক্রিকেট প্রশিক্ষণের পরিকল্পনা বিসিবির মুখ লক্ষ্য করে বল ছুড়েও লাল কার্ড এড়ালেন মেসি ডুলির ভবিষ্যৎ নিয়ে বাফুফে সিদ্ধান্ত নেবে পরবর্তী সভায় অনুশীলনের ভিডিও ধারণ করে ক্ষমা চাইলেন ড্রোন অপারেটর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, হৃদয়ের জরিমানা মোহামেডান-আবাহনীর ঐতিহ্য ফিরিয়ে আনতে চান আমিনুল হারমারের ছয় শিকারে বড় হার বাংলাদেশের পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ক্লাব ফুটবল বাংলাদেশ এখনো ৯৯ রানে পিছিয়ে পাকিস্তানের স্বপ্ন ভেঙে ভারতের দশম সাফ শিরোপা বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় দিন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বাংলাদেশের দশম শিরোপার হাতছানি ভারতের, প্রথমের স্বপ্ন পাকিস্তানের কাপ্তাই লেকে দূরপাল্লার সাঁতারে ফয়সাল-মুক্তির শ্রেষ্ঠত্ব বাংলাদেশের ৪০০, জবাবে দক্ষিণ আফ্রিকার ১৩২/১ আগামীতে সাফ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ: আমিনুল হক অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব আয়োজন করবে বাংলাদেশ হৃদয়ের সেঞ্চুরি, লিটনের ৯২; দক্ষিণ আফ্রিকায় রেকর্ড বাংলাদেশের গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন মোরসালিন আহমেদ শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত ১৫ বছরেই টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী শিরোপার স্বপ্নে পাকিস্তান বাধা, ফাইনালের লড়াইয়ে বাংলাদেশ ৪৩ ম্যাচ অপরাজিত থেকে ইতিহাস গড়ল স্পেন অনুপস্থিত হামজাই মঞ্চের মধ্যমণি সেমিফাইনালে পাকিস্তনের কাছে হেরে বাংলাদেশের বিদায় ফারহানের গোল দেখে মুগ্ধ ডুলি, ‘এমন গোল করা সহজ নয়’ বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে পাকিস্তান মালদ্বীপকে বিদায় করে সেমিফাইনালে ভারত দৃষ্টিনন্দন গোল না হওয়ার আক্ষেপ আর সুন্দরতম গোলের দেখা শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই অভিজ্ঞ কোচ থাকতে অনভিজ্ঞ এরিক কেন? শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় হামজা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ বাংলাদেশ: শান্ত শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add