for Add
নিজস্ব প্রতিবেদক : ১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১৯:৫৭:২৮

রাজধানী ঢাকার রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে আজ ১১ অক্টোবর থেকে শুরু হয়েছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্ট। প্রথম দিনে বালক বিভাগে বাছাইপর্বের (কোয়ালিফাইং) খেলা অনুষ্ঠিত হয়।
আগামীকাল ১২ অক্টোবর বাছাইপর্বের চারটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৩ অক্টোবর থেকে এর মূলপর্বের খেলা শুরু হবে।
প্রথম কোয়ালিফাইং ফাইনাল ম্যাচে ভারতের সুভিগ্যা চৌধুরী ও চীনের তিয়ানিয় ফাং আগামীকাল মুখোমুখি হবেন। সুভিগ্যা চৌধুরী প্রথম রাউন্ডে ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের মো. তানভীরকে ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন। অন্যদিকে তিয়ানিয় ফাং প্রথম রাউন্ডে বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে শার্দুল খাওয়ালেকে ৭-৫, ৬-৪ গেমে পরাজিত করে ফাইনালে ওঠেন।
দ্বিতীয় কোয়ালিফাইং ফাইনাল ম্যাচে ভারতের এস হুসাইন লড়বেন বাংলাদেশের মো. আকাশ হোসেনের বিপক্ষে। ভারতীয় তারকা এস হুসাইন প্রথম রাউন্ডে বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে লি শাওয়ুয়ানকে ৬-৪, ৬-৩ গেমে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন। এছাড়া বাংলাদেশের মো. আকাশ হোসেন প্রথম রাউন্ডে বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে ভারতের মোহাম্মেদ আরিজ খানের সাথে দুর্দান্ত লড়াই করে ফাইনালে জায়গা করে নেন। এই ম্যাচ ১-৬, ৬-১ গেমে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে আরিজ খানকে হারান আকাশ।
তৃতীয় কোয়ালিফাইং ফাইনালে মুখোমুখি হবেন চীনের সিচেং ইয়াং এবং শাওশুয়াইজিয়া শাও। সিচেং ইয়াং প্রথম রাউন্ডে ওয়াইল্ড কার্ড সুবিধা নিয়ে ভারতের আয়ানকে ৬-২, ৬-১ গেমে এবং পরবর্তী ম্যাচে বাংলাদেশের রাজ ভোর ওবিনাশকে ৬-১, ৬-১ গেমে পরাজিত করেন। অন্যদিকে শাওশুয়াইজিয়া শাও প্রথম রাউন্ডে ওয়াইল্ড কার্ড সুবিধা নিয়ে বাংলাদেশের মুশফিকুর রহমান আপনকে ৬-০, ৬-১ গেমে এবং পরের ম্যাচে জাপানের তানি রিওমাকে ৬-৪, ৬-০ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন।
চতুর্থ ও শেষ কোয়ালিফাইং ফাইনাল ম্যাচে চীনের জিয়াকুও লি লড়বেন জাপানের রিউনসুকে ইয়াগিনুমার বিরুদ্ধে। জিয়াকুও লি ওয়াইল্ড কার্ড নিয়ে প্রথম রাউন্ডে বাই পাওয়ার পর দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের এম এ আল মাহিদকে ৬-১, ৬-২ গেমে হারিয়ে ফাইনালে আসেন। অপরদিকে রিউনসুকে ইয়াগিনুমা প্রথম রাউন্ডে ভারতের আবান্দীপ চৌধুরীকে ৬-১, ৬-০ গেমে এবং দ্বিতীয় রাউন্ডে সিঙ্গাপুরের জ্যাককে ৬-২, ৬-০ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।
উল্লেখ্য বাছাইপর্বের এই রোমাঞ্চকর ম্যাচগুলোর মধ্য দিয়ে চূড়ান্ত বিজয়ী খেলোয়াড়রা প্রতিযোগিতার মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করবেন।
For add
For add
For add
For add
for Add