for Add

সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম টফি। এ লক্ষ্যে স্পোর্টস মার্কেটিং এজেন্সি টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি করেছে বাংলালিংকের এই ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম।

ঢাকায় বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এতে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, টফির ডেপুটি ডিরেক্টর মোদাসসের আহমেদ এবং টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সজিব রশিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও ছিলেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কম্পিটিশনস বিভাগের প্রধান সৈয়দ আসিফ হুসাইন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম।

দীর্ঘ আট বছর পর বাংলাদেশে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। আয়োজনের অংশ হিসেবে স্মার্ট ডিভাইস ও কানেক্টেড টিভিতে হাই-ডেফিনিশন (এইচডি) মানের সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছে টফি। এর মাধ্যমে দেশের সব প্রান্তের দর্শক একসঙ্গে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা উপভোগ করতে পারবেন।

চুক্তির বিষয়ে তাইমুর রহমান বলেন, “বাংলালিংক এর ওটিটি প্ল্যাটফর্ম টফি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল বিনোদনমাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে। এ প্ল্যাটফর্মে সাফ চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মাধ্যমে আমরা দর্শকদেরকে আন্তর্জাতিক মানের ডিজিটাল বিনোদনের অভিজ্ঞতা দিতে চাই। মর্যাদাপূর্ণ এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। এ আয়োজনে জাতীয় দলের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। টফিতে দেশের মানুষ একসঙ্গে খেলা উপভোগ করতে এবং বাংলাদেশ দলকে সমর্থন জানাতে পারবেন।”

বাংলাদেশে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা সম্প্রচারে টফির ভূমিকার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন অতিথিরা। বাফুফের সহসভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম বলেন, “বাংলাদেশের দর্শকদের কাছে গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা সম্প্রচারে টফির সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপের ডিজিটাল সম্প্রচার সহযোগী হিসেবে টফি যুক্ত হওয়ায় দেশের দর্শকেরা একসঙ্গে খেলা দেখার আনন্দ ভাগ করে নিতে পারবেন।”

ঘরোয়া ও আন্তর্জাতিকসহ বিভিন্ন পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট সম্প্রচারে ধারাবাহিক ও সফল রকর্ড রয়েছে টফির। গত বছর থেকে বাংলাদেশের ঘরোয়া লিগের খেলা সরাসরি সম্প্রচার করছে টফি, যা চলতি মৌসুমেও অব্যাহত রয়েছে।

ফিফা বিশ্বকাপের সময় প্ল্যাটফর্মটিতে সর্বোচ্চ ট্রাফিক রেকর্ড হয়েছিল। এ ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগসহ বছরজুড়ে বিভিন্ন বড় টুর্নামেন্ট ও লিগ দেখা যায় প্ল্যাটফর্মটিতে। এর আগে আসিয়ান কাপ সহ বিভিন্ন বড় টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করেছে টফি। নতুন এ চুক্তির ফলে সাফ চ্যাম্পিয়নশিপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলোও দেখা যাবে এখানে।

টুর্নামেন্টের সবগুলো খেলা দেখতে ৯৯ টাকার বিশেষ ডিজিটাল পাস চালু করেছে টফি। তবে আর্লি বার্ড অফারের আওতায় টুর্নামেন্ট শুরুর আগের দিন পর্যন্ত একই পাস কেনা যাবে মাত্র ৪৯ টাকায়।

টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সজিব রশিদ বলেন, “দেশীয় ফুটবল সম্প্রচারে টফির প্রযুক্তিগত সক্ষমতা ও অভিজ্ঞতা রয়েছে। এসব বিবেচনায় সাফ চ্যাম্পিয়নশিপের ডিজিটাল সম্প্রচারের জন্য এটি উপযুক্ত প্ল্যাটফর্ম। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশজুড়ে আরও বেশি দর্শকের কাছে টুর্নামেন্টের খেলা পৌঁছে দিতে পারব বলে আমরা আশাবাদী।”

টফি অ্যাপের মাধ্যমেই সাফ চ্যাম্পিয়নশীপের ডিজিটাল পাস কেনা যাবে। পেমেন্ট করা যাবে যেকোন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডেবিট কিংবা ক্রেডিট কার্ড দিয়ে। অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজেন ও এলজি ওয়েবওএস প্ল্যাটফর্মেও এ টুর্নামেন্ট দেখা যাবে।

সব সংবাদ

ঠাকুরগাঁওয়ে ব্র্যাক ব্যাংক নারী হকি প্রোগ্রাম শুরু সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি জয়বঞ্চিত বাংলাদেশ, নাটকীয় ড্র আফগানিস্তানের সময় কম, বুধবার থেকে হকির প্রস্তুতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল ৯ হাজার রানের ক্লাবে লিটন  পাকিস্তান বধে হ্যাটট্রিক জয়, ফাইনালে বাংলাদেশের মেয়েরা টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্ট শুরু মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী কে ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন আজ : মেসি আবেগ-অশ্রুতে মেসির বিদায় বিদায়ী ম্যাচে খেলতে রাজি ছিলেন না মেসি! জরিমানার কবলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ জিন্নাতের ব্রোঞ্জে নতুন স্বপ্ন, সংবর্ধনায় লাখ টাকা পুরস্কার  হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট কাবাডির নতুন দিনের স্বপ্ন দেখছেন ইসরাইল হাওলাদার শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও জুটল না বাংলাদেশের স্থাননির্ধারণী ম্যাচে এশিয়াডে বাংলাদেশ সপ্তম ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ানডো ছড়ানোর তাগিদ চিফ হুইপের কলকাতার রাজপথে ভিনিসিয়ুসদের দেখতে জনস্রোত বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশকে হারাল ইন্দোনেশিয়া মেঘ কেটেছে নাগোয়ায়, কাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপের বাড়তি আয়ের ভাগ পেতে পারে বাংলাদেশও ম্যাচ হলো না বৃষ্টিতে, সেমিফাইনালে বাংলাদেশ মেসির সঙ্গে বিরোধ, রদ্রিগেজের রহস্যময় পোস্ট ভালো খেলেও সিঙ্গাপুরের কাছে হার বাংলাদেশের মোহামেডানের আর্জেন্টাইন কোচ  ১১ বছর বয়সী ইতিহাসগড়া তারকাকে নিয়ে জাপানের উচ্ছ্বাস ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহবান স্পিকারের রোইং আন্তর্জাতিক অঙ্গনে পদক অর্জনে সক্ষম শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল বৃষ্টিতে নাগোয়ায় লিটন-শান্তদের অলস সময় আলোর ‘নারী ফিদেমাস্টার’ খেতাব অর্জন জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের ৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add