for Add

শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও জুটল না বাংলাদেশের

ব্রোঞ্জ পদকের ম্যাচেও হেরে এশিয়ান গেমস থেকে পদকশূন্য বিদায় নিল বাংলাদেশ। শনিবার (৩ অক্টোবর) জাপানের নিশিনে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরেছে লিটন কুমার দাসের দল। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

জয়ের জন্য শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। প্রথম তিন ব্যাটারের কেউই রানের খাতা খুলতে পারেননি। সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন কুমার দাস—তিনজনই ফেরেন শূন্য রানে। ফলে দলীয় ৪ রানেই ৩ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

এরপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল। কিন্তু শুরুর ধাক্কা আর সামাল দিয়ে উঠতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। নাসুম আহমেদ ২৬ রান করে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। পারভেজ হোসেন ইমন করেন ২২ এবং ইয়াসির আলী ২১ রান। তাওহিদ হৃদয় ১১ ও রিশাদ হোসেন করেন ১০ রান।

বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিতে শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন নুয়ান থুসারা, থারিন্দু রত্মায়েক, বিজয়কান্ত ভিয়াসকান্ত ও ওয়ানুজা শাহান। একটি করে উইকেট পান আরচাগে ও দুশন হেমন্থ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের দাপটে মাত্র ৫৪ রানেই ৫ উইকেট হারায় তারা। সেখান থেকে দলকে টেনে তোলেন থারিন্দু রত্মায়েক ও অধিনায়ক শাহান আরচাগে।

ষষ্ঠ উইকেটে দুজনের ৯৩ রানের জুটি শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরিয়ে আনে। ৩২ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন রত্মায়েক। তাঁর বিদায়ের পর আরচাগে ৩৩ রান করে দলের সংগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন শেখ মাহেদি হাসান, সাইফ হাসান ও মোস্তাফিজুর রহমান। একটি করে উইকেট পান আলিস আল ইসলাম ও রিশাদ হোসেন।

১৬৬ রানের লক্ষ্যটা বাংলাদেশের জন্য অসম্ভব ছিল না। কিন্তু শুরুতেই ব্যাটিং ধস নামায় ম্যাচ থেকে ছিটকে যায় দল। শেষ পর্যন্ত ৬৩ রানের হার নিয়ে এশিয়ান গেমসের ক্রিকেটে ব্রোঞ্জও জুটল না বাংলাদেশের।

সব সংবাদ

কাবাডির নতুন দিনের স্বপ্ন দেখছেন ইসরাইল হাওলাদার শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও জুটল না বাংলাদেশের স্থাননির্ধারণী ম্যাচে এশিয়াডে বাংলাদেশ সপ্তম ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ানডো ছড়ানোর তাগিদ চিফ হুইপের কলকাতার রাজপথে ভিনিসিয়ুসদের দেখতে জনস্রোত বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশকে হারাল ইন্দোনেশিয়া মেঘ কেটেছে নাগোয়ায়, কাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপের বাড়তি আয়ের ভাগ পেতে পারে বাংলাদেশও ম্যাচ হলো না বৃষ্টিতে, সেমিফাইনালে বাংলাদেশ মেসির সঙ্গে বিরোধ, রদ্রিগেজের রহস্যময় পোস্ট ভালো খেলেও সিঙ্গাপুরের কাছে হার বাংলাদেশের মোহামেডানের আর্জেন্টাইন কোচ  ১১ বছর বয়সী ইতিহাসগড়া তারকাকে নিয়ে জাপানের উচ্ছ্বাস ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহবান স্পিকারের রোইং আন্তর্জাতিক অঙ্গনে পদক অর্জনে সক্ষম শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল বৃষ্টিতে নাগোয়ায় লিটন-শান্তদের অলস সময় আলোর ‘নারী ফিদেমাস্টার’ খেতাব অর্জন জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের ৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add