for Add

বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে এক নম্বর  এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে নয় নম্বরে থাকা বাংলাদেশের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু সিরিজের প্রথম টেস্টে এসব পরিসংখ্যান কোন কাজেই আসল না। ২২ গজে বাংলাদেশের দুরন্ত পারফরমেন্সের সামনে অসহায় আত্মসমর্পন করে অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে ৯ উইকেটের হারকে হতাশাজনক ও লজ্জার বলছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। 

১৩১ রেটিং নিয়ে আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষে থাকার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে ৮ ম্যাচ খেলে ৭ জয় ও ১টি করে হারে ৮৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে ছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 

এমন দলের বিপক্ষে র‌্যাংকিংয়ের নয় নম্বরে থাকা বাংলাদেশ দল সিরিজের প্রথম টেস্টে কয়দিনে হারতে পারে- এমন আলোচনা ছিল সর্বত্র। কিন্তু সব হিসাব-নিকাশকে পাল্টে দিয়ে টেস্টের চারদিনে ১১ সেশনের সবগুলোতেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। কোন সেশনেই বাংলাদেশকে চাপে ফেলতে পারেনি অস্ট্রেলিয়া। 

বাংলাদেশ বোলারদের তোপে প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে যাবার পর প্রতিপক্ষ ব্যাটারদের চেপে ধরতে পারেনি মিচেল স্টার্ক-প্যাট কামিন্স-জশ হ্যাজেলউডকে নিয়ে গড়া পেস আক্রমণ। উল্টো তানজিদ হাসান-নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪২৬ রানের বড় স্কোর পেয়ে যায় টাইগাররা। 

অথচ তানজিদ-শান্তদের নিয়ে গড়া এই ব্যাটিং লাইন-আপই টেস্ট শুরুর আগের সপ্তাহে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে গিয়েছিল। এরপর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৮৪ রানে অলআউট হলে মাত্র ৫৭ রানের লক্ষ্য হেসেখেলে স্পর্শ করে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার এমন হার মানতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটাররা। ফক্স ক্রিকেটকে সাবেক ব্যাটার ও কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘আমরা মনে হয়, অস্ট্রেলিয়ার ক্রিকেটে স্মরণকালের সবচেয়ে বড় অঘটন এটিই। তিন-চার বছর আগে গ্যাবায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। সেটি অঘটন ছিল। কিন্তু র‌্যাংকিংয়ের সেরা দল, চ্যাম্পিয়নশিপের সাম্প্রতিক পারফরমেন্স এবং পূর্ণ শক্তির দল থাকার পরও র‌্যাংকিংয়ের নীচের দিকে থাকা বাংলাদেশের কাছে হার সবচেয়ে বড় অঘটন।’

ফক্স ক্রিকেটকে অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসন বলেন, ‘ঘরের মাঠে এভাবে হার সত্যিই হতাশার। আমরা কখনো ভাবিনি, টানা চারদিনই ব্যাকফুটে থাকবে অস্ট্রেলিয়া। কোন ঘন্টা বা সেশনের কোনটিতেই দাপট দেখাতে পারেনি কামিন্স-হেডরা। এমন হার দীর্ঘদিন মনে রাখবে অস্ট্রেলিয়া।’

তিনি আরও বলেন, ‘দলের টপ অর্ডারের দুর্বলতা ও টেকনিক্যাল সমস্যার জন্য কোন অজুহাত থাকতে পারে না। 

ব্যাটিং লাইন-আপ নিয়েও প্রশ্ন থেকে যায়। পুরো টেস্টেই বাজে ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়া। পরিচিত কন্ডিশনে পুরোপুরি ব্যর্থ অসিরা। আশা করি পরের টেস্টেই ঘুরে দাঁড়াবে কামিন্স-স্টার্করা।’

সব সংবাদ

জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add