: ৯ আগস্ট ২০১৫, রবিবার, ২:৫৪:২৬
একেই বলে ভাগ্য! প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে নিজেদের মেলেই ধরতে পারেনি ম্যানইউ। নিজেদের সেরাটা দিয়ে খেলতে না পারলেও শেষ পর্যন্ত তিন পয়েন্ট পেতে কোনও সমস্যা হল না ম্যানচেস্টার ইউনাইটেডের৷ কাইল ওয়ালকারের আত্মঘাতী গোলে জয় পেল ফন গালের শিষ্যরা৷ টটেনহ্যাম হটস্পারকে এক গোলে হারিয়ে দিল ম্যানইউ। জয় দিয়ে মওসু শুরু করতে পেরে খুশির ম্যান ইউ শিবির৷
: ৮ আগস্ট ২০১৫, শনিবার, ২২:১৮:৩৯
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম আসর থেকেই প্রায় নিয়মিত চট্টগ্রাম আবাহনী। তবে প্রতি মৌসুমেই সাদামাটা দল গড়ে চট্রলার দলটি। ক্লাবটির প্রধান উদ্দেশ্যই থাকে প্রিমিয়ার লিগে টিকে থাকা। তবে এই প্রথম চট্টগ্রাম আবাহনী চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দল গড়তে যাচ্ছে। আগামী মৌসুমে বিগ বাজেট নিয়ে নামছে তারা। ফুটবলে নতুন পরাশক্তি হয়ে আসছে চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামশুল হক চৌধুরী এমপি বলেছেন,‘চ্যাম্পিয়ন হতে হলে যত টাকা লাগে সে টাকা
: ৮ আগস্ট ২০১৫, শনিবার, ১৯:০০:১২
সবার আগে ফরসী লিগ দিয়েই শুরু হয়েছে ইউরোপীয় ফুটবলের মৌসুম এবং প্রথম ম্যাচেই জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে জ্লাতান ইব্রাহিমোভিচের দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। যদিও ইনজুরির কারণে এই ম্যাচটিতে মাঠে নামেননি ইব্রাহিমোভিচ। দর্শক সারিতে বসে খেলা দেখেছেন সদ্য ম্যানইউ থেকে রেকর্ড ট্রান্সফারে পিএসজিতে নাম লেখানো এঞ্জেল ডি মারিয়া। ফরাসী লিগের বর্তমান চ্যাম্পিয়নরা ১-০ গোলে হারিয়েছে লিলেকে।
: ৮ আগস্ট ২০১৫, শনিবার, ১৫:২২:৪৪
আরও চার বছর চেলসির কোচ হিসেবে থাকছেন হোসে মরিনহো। গতকাল (শুক্রবার) ২০১৯ পর্যন্ত নতুন করে চেলসির সঙ্গে চার বছরের চুক্তিতে সই করেন গতবারের ইপিএল চ্যাম্পিয়ন কোচ৷
: ৮ আগস্ট ২০১৫, শনিবার, ১৫:০৮:৩৫
ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম ম্যাচ দিয়ে আজ (শনিবার) শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের নতুন মৌসুম। বর্তদমান চ্যাম্পিয়ন চেলসি মাঠে নামবে রাত সাড়ে ১০ টায়-প্রতিপক্ষ সোয়ানসি।
: ৭ আগস্ট ২০১৫, শুক্রবার, ২৩:০৮:৫০
মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়নশিপ নির্ধারণ হয়ে গেছে ইতিমধ্যে। যে কারণে লিগের বাকী ম্যাচগুলো পরিণত হয়েছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচে। তবুও চ্যালেঞ্জ সবগুলো দলের জন্যই। অবস্থান ধরে রাখার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটাই কোনমতে ধরে রাখতে পেরেছে ব্রাদার্স ইউনিয়ন। একই সঙ্গে শুক্রবার জয়ের ধারায়ও ফিরেছে।
: ৭ আগস্ট ২০১৫, শুক্রবার, ২৩:০৭:৪২
শিরোপা জিতে লড়াই থেকে আগেই বেরিয়ে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এখন চলছে দ্বিতীয় স্থান অর্জনের লড়াই। যেখানে শক্ত প্রতিদ্বন্দ্বী মোহামেডান, আবাহনী, শেখ রাসেল। তবে, শ্বাসরূদ্ধকর ম্যাচে ফেনী সকারকে ৪-৩ গোলে হারিয়ে দ্বিতীয়স্থানটা সংহতই করে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
: ৭ আগস্ট ২০১৫, শুক্রবার, ২৩:০৫:৪২
আগামী ৯ থেকে ১৮ আগস্ট সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ’ টুর্নামেন্ট। ৬ দলের এই টুর্নামেন্ট শুরুর আগেই প্রস্তুতি ম্যাচে হার মেনেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ দল।
: ৭ আগস্ট ২০১৫, শুক্রবার, ২৩:০০:৩৩
স্বপ্নের মতই যেন কাটছে দিনগুলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ দেশের মাটিতে চলতি মৌসুমে দুই শিরোপা জেতা হয়ে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। বিদেশের মাটিতেও সাফল্য বেশ ভাল। গত বছর ভুটানে কিংস কাপ জয়ের পাশাপাশি ভারতে আইএফএ শিল্ডে রানার্সআপ হয়েছে। এবার এএফসি কাপ মিশন। এশিয়ার সেরা ক্লাবগুলোর লড়াইয়ে চূড়ান্তপর্বের খেলার স্বপ্ন নিয়ে এবার কিরগিজস্তান যাত্রা করছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আগামীকাল (শনিবার) সকালে বিমানযোগে রওয়ানা হবে দলটির ফুটবলার-কর্মকর্তারা।
: ৬ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ২১:০২:৫৬
আগের ম্যাচেই চ্যাম্পিয়ন হয়ে গেছে শেখ জামাল। এখন তাদের বাকি ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতার এবং চ্যাম্পিয়নদের মতো লিগ শেষ করার। আজ (বৃহস্পতিবার) নিজেদের ১৯ তম ম্যাচে মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারিয়ে সে দিকেই হাটছে তারা।
: ৬ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ২০:১৮:৪৪
আগামী ৯-১৮ আগস্ট পর্যন্ত সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার বাংলাদেশে এসেছে ভারত ও নেপাল ফুটবল দল।
: ৬ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ১৯:৪৫:২০
ফরাশগঞ্জকে শাস্তি প্রদান নিয়ে নতুন বিতর্কে পড়ছে বাফুফে। শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে না খেলে মাঠ ত্যাগ করায় প্রিমিয়ার লিগে দুই বছর নিষিদ্ধসহ আর্থিক জরিমানা করা হয়েছে পুরোনো ঢাকার ক্লাবটিকে। কিন্তু বাফুফের ডিসিপ্লিনারি কমিটি বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাইলজ পুরোপুরি অনুসরণ না করেই শাস্তির সিদ্ধান্ত দিয়েছে।
: ৬ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ১৩:৫২:৪১
গত ম্যাচে আর্সেলানের কাছে হেরেছে চেলসি৷ হোসে মোরিনহোর দলের সে যন্ত্রণাকেই ব আরও বাড়িয়ে দিল ফিওরেন্টিনা৷ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে চেলসিকে ১-০ গোলে হারিয়ে
: ৬ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ১৩:৩৮:৪২
রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে প্রীতি টুর্নামেন্ট অডি কাপে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। নির্ধারিত সময়ে মিনিট দুয়েক আগে বায়ার্নের জয়সূচক গোলটি করেছেন রবার্ট লেভানডোস্কি। রিয়ালের একঝাঁক তারকা ফুটবলারের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগাতে সফল পেপ গার্দিওয়লার ছেলেরা৷
: ৬ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ১৩:২৭:০২
ছুটিতে থাকায় প্রাক-মৌসুমের শুরুর দিকে বার্সেলোনার হয়ে খেলতে পারেননি লিওনেল মেসি ও নেইমার। সে কারণেই মৌসুম-প্রস্তুতিতে ঠিক চেনা রূপে দেখা ছিল না স্প্যানিশ-জায়ান্টরা।
: ৫ আগস্ট ২০১৫, বুধবার, ২৩:৩৫:২৭
ক্রিকেটে ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগ আয়োজন করে ব্যপক সাড়া ফেলতে পেরেছিল। তারই দেখাদেখি ফুটবলেও তৈরি হয়েছে মালিকানাভিত্তিক বা ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ আয়োজনের সম্ভাবনা। কয়েক মাস আগে ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্র“প (সিএমজি) এই ধরনের একটি প্রতিযোগিতা আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে প্রস্তাব রেখেছিল। তবে তা বেশিদূর এগুয়নি। এবার এমন লিগ আয়োজনে নতুন প্রস্তাব পেয়েছে বাফুফে। প্রস্তাবটি রেখেছে যুক্তরাজ্যভিত্তিক ফুটবল ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সকার লিগ ইন্টারন্যাশনাল (এসএলআই)।
: ৫ আগস্ট ২০১৫, বুধবার, ২৩:৩৫:১১
‘আমি মেসি হলে জাতীয় দলের হয়ে খেলা অনেক আগেই ছেড়ে দিতাম। শুধু বার্সেলোনার হয়েই খেলতাম।’ এই মক্তব্যের মধ্যে দিয়েই মেসির টেনের পাশে দাড়ালেন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো। কোপা আমেরিকার ফাইনালে হারের পর আর্জেন্টিনার র্জাসি গায়ে লিওনেল মেসির পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তা সত্ত্বেও দেশের হয়ে খেলা ছেড়ে দেওয়ার কোনও ইঙ্গিত দেননি বার্সা তারকা। এমন অবস্থায় কোচকে পাশে পাচ্ছেন তিনি।
: ৫ আগস্ট ২০১৫, বুধবার, ১৫:১০:৪০
সাবেক ক্লাব টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে গোল করলেন গ্যারেথ বেল। গোল পেলেন হামেস রদ্রিগেজও। এই দুই তারকার গোলের সুবাদেই টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে প্রাক-মওসুম প্রদর্শনীমূলক প্রতিযোগিতা অডি কাপের ফাইনালে উঠে গেল রিয়াল মাদ্রিদ। ফাইনালে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলবে রিয়াল। এসি মিলানকে ৩-০ গোলে হারিয়ে অডি কাপের ফাইনালে উঠেছে পেপ গার্দিওলার দল।
: ৪ আগস্ট ২০১৫, মঙ্গলবার, ২০:২৪:৩৫
এশিয়ান ইয়ুথ ফুটবল ফেস্টায় অংশ নিতে আগামীকাল (বুধবার) সকালে বিমানযোগে ঢাকা ত্যাগ করবে অনুর্ধ-১২ ফুটবল দল। দক্ষিণ কোরিয়ার জিয়োঞ্জি-ডোর আনসিয়ং সিটিতে আগামী ৭-১০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে ক্ষুদে ফুটবলারদের এই ফুটবল আসর।
: ৪ আগস্ট ২০১৫, মঙ্গলবার, ১৯:২৪:৩১
কার্লোস পুয়োল চলে যাওয়ার পর বার্সেলোনার আর্মব্যান্ড উঠেছিল জাভি হার্নান্দেজের বাহুতে। কাতালানদের ট্রেবল জিতিয়ে সেই আর্মব্যান্ড খুলে ফেলতে হলো জাভিকে। কারণ বার্সাই ছেড়ে দিয়েছেন তিনি। যোগ দিয়েছেন কাতারের ক্লাব আল সা’দে। তো জাভির উত্তরসূরী কে হবেন- এটা নিয়ে জ্বল্পনা ছিল বেশ।
For add
For add
For add
For add