: ২৫ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার, ২৩:৩৭:০৭
২০২২ সালের কাতার বিশ্বকাপ শুরু হবে ২১ নভেম্বর৷ ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর৷ শুক্রবার কাতার বিশ্বকাপের দিনক্ষণ ঘোষণা করল ফিফা৷ মাত্র ২৮ দিনে শেষ হবে ওই বিশ্বকাপ আসর৷ ১৯৯৮-এর পর প্রথমবার এত অল্প দিনে বিশ্বকাপ শেষ করতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ শেষ হয়েছিল ৩২ দিনে৷ কাতার বিশ্বকাপেও সমসংখ্যক দল খেললেও তা ব্রাজিলের থেকে আরও চারদিন কমেই শেষ হবে টুর্নামেন্ট৷
: ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৯:০২:০২
রিয়াল মাদ্রিদের বিজয় রথ ছেুটেেছই৷ লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওকেও হারিয়ে দিল রাফায়েল বেনিতেজের ছেলেরা৷ ক্রিশ্চিয়ানো রোনালদো গোল পাননি
: ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৮:৫৪:৪৬
ভাগ্যের জোরে জয় পেল লিভারপুল ! লিগ কাপে কারলাইলকে পেনাল্টিতে হারিয়ে দিয়ে চতুর্থ রাউন্ডে উঠে গেল রজার্সের দল৷নির্ধারিত সময়ে ম্যাচের ফল ১-১ ছিল৷ শেষে টাইব্রেকারে ৩-২ গোলে ম্যাচ জিতে নেয় লিভারপুল৷
: ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৮:৪৭:২৪
প্রিমিয়ার লিগে এখনও ছন্দ খুঁজে পায়নি চেলসি৷ একের পর এক হার আর ড্রয়ের ফলে পয়েন্ট হারাতে হারাতে নাস্তানাবুদ ব্লুজরা। তবে তাতে লিগ কাপে কোনও সমস্যা হচ্ছে না চেলসির৷ সহজেই লিগ কাপের চতুর্থ রাউন্ডে উঠে গেল চেলসি ৷
: ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৮:৪১:৩৫
চেলসির মতোই লিগ কাপে ভালো পারফরম্যান্স মেলে ধরেছে ম্যানচেস্টার ইউনাইটেড৷ প্রিমিয়ার লিগে এখনও তারা নিজেদেও সেভাবে ছন্দ মেলে ধরতে ব্যর্থ হয়েছে ফন গালের শিষ্যরা; কিন্তু খুব সহজেই লিগ কাপের তৃতীয় রাউন্ডে উঠে গেল ম্যান ইউ৷ ইপসউইচ টাউনকে ৩-০ গোলে হারিয়েছে ফন গালের ছেলেরা। দলের রুনি ছাড়াও বাকি দুটো গোল করেন পেরেইরা ও মার্শাল৷
: ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৭:৩৩:৩৫
রেফারির নজর এড়িয়ে গেলেও ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) নজর এড়াতে পারলেন না দিয়েগো কস্তা। শনিবার চেলসি বনাম আর্সেনাল ম্যাচে ঝামেলার জন্য তিন ম্যাচ বহিস্কার হতে চলেছেন চেলসি স্ট্রাইকার।
: ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১২:৫৯:৩৭
সপ্তাহখানেক আগেই বিপক্ষ শিবিরে যোগ দেওয়া ব্রাজিলিয়ান ফুটবলার দান্তে বিশ্বাসই করতে পারছেন না। যা ঘটছে সত্যি তো! আলিয়াঞ্জ এরিনার ৭৫ হাজার দর্শকের কেউ কেউও বোধহয় চিমটি কেটে দেখছিলেন তখন। রবার্ট লেভানডস্কি। ৯ মিনিট। পাঁচ গোল। ইতিহাস। মঙ্গলবার বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ-উলফসবার্গ ম্যাচের ঘটনাক্রমের ছবিটা ছিল এ রকমই। অথচ বিস্ফোরণটা যে এত বড় মাপের হবে সেটা কিন্তু প্রথমে আন্দাজ করা যায়নি।
: ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১১:১৬:৪৩
ড্র করলেই পৌঁছে যত লিগ টেবিলের শীর্ষে। কিন্তু ড্র করা তো দূওে থাক, উল্টো লা লিগায় সেল্টা ভিগোর কাছে চার গোলে হজম বার্সেলোনা। নয় ম্যাচের ব্যবধানে তৃতীয় বার চার গোল খেল দানি আলভেজ-জেরার পিকেদের ডিফেন্স। আর ফের একবার প্রশ্ন উঠে গেল এনরিকের স্ট্র্যাটেজি নিয়ে।
: ২২ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার, ২০:৪৫:২৯
কিরগিজস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচের দল চূড়ান্ত করতে আগামীকাল (বুধবার) ফুটবলারদের পরীক্ষা নেবেন ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপজে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় ফুটবল দল এক প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় অনুর্ধ-১৯ দলের বিরুদ্ধে। কাদের নিয়ে ২৩ জনের স্কোয়াডে করবেন সে পরীক্ষাটা নেবেন কোচ। তাই দলে জায়গা পেতে খেলোয়াড়রা সামর্থের শতভাগ দেয়ার চেষ্টা করবেন।
: ২১ সেপ্টেম্বর ২০১৫, সোমবার, ১৩:১৪:০০
একই দিনে নিজের পারফরম্যান্সে উচ্ছ্বসিত ও লজ্জিত মেসি৷ কারণ লেভান্তেকে ৪-১ গোলে হারনোর পিছনে যেমন তার দু’টি অসাধারণ গোল রয়েছে, ঠিক তেমনই আবারও পেনাল্টি মিসের হতাশাও তাকে কুড়ে-কুড়ে খাচ্ছে৷
: ২০ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ২১:১৩:৫২
জিততেই হবে-এ সমীকরণ ছিল সৌদি আরবের সামনে। সে সমীকরণ মিলিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে । রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আরব আমিরাতকে ৬-২ গোলে উড়িয়ে দিয়ে এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে তারা।
সৌদি আরবের আল আবদান হামাদ হ্যাটট্রিক করেছেন। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সৌদি আরব। এ জয়ে ৩ পয়েন্ট নিয়ে সেরা রানার্সআপের একটি হয়ে চূড়ান্ত পর্বে ওঠার আশায় থাকবে আরব আমিরাত।
: ২০ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ১:৫০:০১
গোল উৎসব নয়, বাস্তব ফুটবল খেলে তিন পয়েন্ট তুলে নেওয়ার দিকেই মন দিয়েছে রিয়াল মাদ্রিদ৷ শেষ তিন ম্যাচে ১৫টি গোল করেছেন রিয়াল৷ তাই গ্রানাডার বিরুদ্ধে ক’টা গোল দেবেন সেটা দেখার আগ্রহ ছিল গোটা ফুটবল দুনিয়ায়৷
: ২০ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ১:৩১:৪৩
ন্ডনের রং নীল। ইংলিশ প্রিমিয়ার লিগের ব্লকবাস্টার যুদ্ধে স্ট্যামফোর্ড ব্রিজে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে দিল চেলসি। সে সঙ্গে ওয়েঙ্গারকে আবারও পরাজয়ের স্বাদ দিলেন মরিনহো।
প্রতি বছরের মতোই এবারও বিতর্ক পিছু ছাড়ল না ম্যাচের। ম্যাচ গোলশূন্য থাকাকালীন বিরতির ঠিক আগেই আর্সেনালের গ্যাব্রিয়েল লাল কার্ড দেখেন। আর তাতেই ম্যাচের রং পাল্টে যায়।
: ১৯ সেপ্টেম্বর ২০১৫, শনিবার, ২০:৩২:০১
প্রথম দিন মিডিয়ার মুখোমুখি হয়েই ফ্যাবিও লোপেজ বলেছিলেন ‘শৃঙ্খলা বিষয়ে কোনো ছাড় দেবেন না তিনি।’ কথা আর কাজের মিলন ঘটাতে বেশি সময় নেননি তিনি। এ ইতালিয়ান কোচের শৃঙ্খলা বিষয়ের কঠোরতার প্রথম শিকার হলেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। ক্যাম্পে যোগ না দিয়ে খ্যাপ খেলার খিসারত দিতে হয়েছে জাতীয় দলের এ মিডফিল্ডারকে।
: ১৯ সেপ্টেম্বর ২০১৫, শনিবার, ১৩:৫৮:৩৭
বৃহস্পতিবার বার্সেলোনায় ১৫ বছর পূর্ণ হল লিওনেল মেসির। ২০০০ সালের ১৭ সেপ্টেম্বর প্রথম বার্সায় এসেছিলেন মেসি। তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। হরমোনজনিত সমস্যায় ভুগছিলেন তখন তিনি। যে কারণে মেসি ছিলেন একেবারে খাটো। বাড়ন্ত শরীরের নামগন্ধও ছিল না। বার্সেলোনায় আসার পর চিকিৎসাও চলে, একই সঙ্গে চলে লা মাসিয়ায় ফুটবল প্রশিক্ষণ।
: ১৯ সেপ্টেম্বর ২০১৫, শনিবার, ১৩:২৩:০৩
ফের সেই ম্যাচ, যেখানে মাঠের যুদ্ধের চেয়েও সমর্থকদের বেশি আগ্রহ থাকে, ডাগআউটে কী চলছে- তা নিয়ে। যে ম্যাচে গোলের চেয়ে সাংবাদিকদের বেশি উৎসাহ থাকে সাংবাদিক সম্মেলন নিয়ে। কারণ চেলসি বনাম আর্সেনাল ম্যাচ মানেই শুধু মাঠের লড়াই নয়।
: ১৮ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার, ২১:৩২:১২
প্রতিপক্ষ হিসেবে কে বেশি শক্তিশালী? কাগজ-কলম বলছিল সংযুক্ত আরব আমিরাতের নাম। ফিফা র্যাঙ্কিংয়ে তারা ২৩ ধাপ উপরে সৌদি আরবের বিপক্ষে। মাঠেও সে পার্থক্যটা দেখালো আরব আমিরাতের কিশোররা। সৌদি আরবের কাছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ দল হেরেছিল ৫-১ গোলে। সংযুক্ত আরব আমিরাত
: ১৮ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার, ১৪:০০:০৩
ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নাকি নেইমার? কে সেরা?- ফুটবলবিশ্বে এ তর্ক চলছেই। ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য রবার্তো কার্লোস স্বদেশিকেই রাখছেন সবার উপরে। ব্রাজিলিয়ান এ কিংবদন্তি পর্তুগিজ বা আর্জেন্টিনার অধিনায়কের কাউকেই সেরা মানতে নারাজ৷ তাঁর বিচারে নেইমার জুনিয়রই এই গ্রহের শ্রেষ্ঠ ফুটবলার৷ সেরা নির্বাচন প্রসঙ্গে কার্লোস বলছেন,‘মেসি আর রোনালদোকেই সবাই সেরা বলেন৷
: ১৮ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার, ১৩:২৭:৩১
আবারও ব্যাকফুটে ফিফা। এবার বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার নাম এসেছে টিকিট কেলেঙ্কারীতে। টিকিট দুর্নীতির অভিযোগ ওঠায় ফিফা তাদের সেক্রেটারি জেনারেল জেরম ভালকেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। ব্রাজিল বিশ্বকাপের টিকিট অবৈধভাবে বিক্রি করে বিশাল অংকের টাকা লাভ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই জেরমের বিরুদ্ধে তদন্তকারী দল তৈরি করেছে ফিফা। যতদিন না সেই দলের রিপোর্ট হাতে আসছে
: ১৭ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ২১:১১:৪৩
সৌদি আরবের কাছে ৫-১ গোলে হারের পর এবার কিশোর ফুটবলারদের সামনে সংযুক্ত আরব আমিরাত। এএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে স্বাগতিকদের পরীক্ষাটা এবার আরও কঠিন। প্রথম ম্যাচে বড় হারে গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা ক্ষীণ বাংলাদেশের। এমন কি সেরা রানার্সআপ হয়ে দ্বিতীয় পর্বে ওঠাটাও কঠিন। সে আশা বাঁচিয়ে রাখতে সংযুক্ত আরব আমিরাতকে হারাতে হবে বড় ব্যবধানে। এমন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে আগামীকাল
For add
For add
For add
For add