: ২১ নভেম্বর ২০১৫, শনিবার, ২১:২০:১৪
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদেরের সম্পর্কের অবনতি চট্টগ্রাম আবাহনী আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল নিয়ে। বিশ্বকাপ বাছাইয়ের অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন মনজুর কাদের জাতীয় দলের ক্যাম্প থেকে নিজ ক্লাবের খেলোয়াড় নিয়ে গেলে সে সম্পর্ক চলে যায় আরও অবনতির দিকে। তার পর থেকে বাফুফে সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেন মনজুর কাদের। যা নিয়ে আজ (শনিবার) বাফুফে বসেছিল জরুরী সভায়। সভা শেষে বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী গণমাধ্যমকে জানিয়েছেন এসব বক্তব্য দেয়ার জন্য তারা কারণ দর্শানো নোটিশ দিয়েছে মনজুর কাদেরকে। একই চিঠি দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমি
: ২১ নভেম্বর ২০১৫, শনিবার, ২০:৪৮:০৩
chin
নিজস্ব প্রতিবেদক : কোচ ফ্যাবিও লোপেজ বিশ্রাম দিয়েছিলেন দলকে। আজ (শনিবার) কোনো অনুশীলন রাখেননি মামুনুলদের। তাতে কি? মাঠে না গেলেও হোটেল রুমের সামনেই বল নিয়ে নেমে গেলেন কয়েকজন। পরের দিন যে দ্বিতীয় ম্যাচ লাল সবুজ জার্সিধারীদের। প্রতিপক্ষ স্বাগতিক চীনের দল লিজিয়ান ফুটবল ক্লাব। মায়ানমারের হানথারওয়াদি ইউনাইটেড এফসির কাছে ৩-২ গোলে হেরে যাওয়ায় এ ম্যাচটির ফলের উপর নির্ভর করছে অনেক কিছু। চীনে চলমান আসিয়ান আমন্ত্রনমূলক ফুটবল টুর্নামেন্টে আগামীকাল (রবিবার)সকাল ১০ টায় ‘লিজিয়ান-পরীক্ষা’ দিতে নামবেন মামুনুলরা।
: ২১ নভেম্বর ২০১৫, শনিবার, ১৪:৩৬:২২
ক্ল্যাসিকোর চারদিন আগের ছবি— পুরো অনুশীলন করেছেন তিনি। সতীর্থদের সঙ্গে বল পজেশন প্র্যাকটিস থেকে হাল্কা ওয়ার্মআপ, বাদ রাখেননি কিছুই। ক্ল্যাসিকোর দু’দিন আগের ছবি— লুইস সুয়ারেজ সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তুলে দিলেন সতীর্থের ফিটনেস নিয়ে। লিওনেল মেসি ফিট কি ফিট না? এল ক্ল্যাসিকোতে তিনি নামবেন কি নামবেন না? সন্দেহের আবহাওয়ায় তৈরি হচ্ছে ফুটবল রাজপুত্রের প্রত্যাবর্তন মঞ্চ।
: ২১ নভেম্বর ২০১৫, শনিবার, ১৪:২০:৪১
জিনেদিন জিদান থেকে রোনাল্ডিনহো। আলফ্রেডো দি’স্টেফানো থেকে দিয়েগো ম্যারাডোনা। এল ক্লাসিকো’র মঞ্চ মহাতারকাদের প্রতিভার সাক্ষী। যুগ পাল্টেছে। প্রতিদ্বন্দ্বিতার চেহারাও। গত ছয় বছর লা লিগার এই মেগা ম্যাচ হয়ে উঠেছে একই সঙ্গে দুই সেরা প্রতিভার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চূড়ান্ত মঞ্চ। তার আগে কোনও দিন হয়নি যে, ব্যালন ডি’অরের দুই প্রধান দাবিদার এল ক্লাসিকোয় খেলছেন। এই ছয় বছরই ব্যালন ডি’অর ভাগাভাগি হয়েছে এই দুই মহাতারকার মধ্যে।
: ২০ নভেম্বর ২০১৫, শুক্রবার, ১৭:৪৫:০৬
বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ে তাজিকিস্তানের বিপক্ষে ৫-০ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ গোলে হারের রেশ কাটতে না কাটতেই আরেকটি হার সঙ্গী হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। এবার লাল সবুজ জার্সিধারীরা হেরেছে মিয়ানামারের হানথারওয়াদি ইউনাইটেড এফসির কাছে। চীনে আজ (শুক্রবার) শুরু হওয়া ইউনান আসিয়ান আন্তর্জাতিক ফুটবল ওপেন টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মিয়ানমারের দলটির কাছে বাংলাদেশ হেরেছে ৩-২ গোলে।
: ১৯ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ২১:১৩:১৭
নিজস্ব প্রতিবেদক : পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) মাঠে গড়াচ্ছে আগামী ২৬ নভেম্বর। বিসিএল এবার পেয়েছে নতুন টাইটেল স্পন্সর। মিনিস্টার ফ্রিজ বিসিএলের […]
: ১৯ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৩:২৫:৩১
ব্লাটার ও প্লাতানির আবেদন খারিজ করে দিল ফিফা৷ তাদের বিপক্ষে দেয়া নিষেধাজ্ঞা তুলে নেওার বিরুদ্ধে ফিফা প্রেসিডেন্ট ও প্লাতিনির করা আবেদন খারিজ বলে জানিয়ে দিল বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷
: ১৮ নভেম্বর ২০১৫, বুধবার, ২০:৩৫:৫২
বিশ্বকাপ বাছাইয়ের পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা আগেই শেষ হয়েছিল বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরতি ম্যাচ হেরে এখন এশিয়া কাপ বাছাইয়ে সামনে এগুনো কঠিন হয়ে পড়েছে। জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচটা এক কথায় শুধুই আনুষ্ঠানিকতা। বাংলাদেশের সামনে এখন প্রধান লক্ষ্য সাফ সুজুকি কাপ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এ ফুটবল টুর্নামেন্ট ডিসেম্বরে ভারতে। এ অঞ্চলের শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। তাইতো সাফের প্রস্তুতি হিসেবে চীনের একটি টুর্নামেন্টে ফুটবলারদের পাঠিয়েছে বাফুফে। ইউনান আসিয়ান আন্তর্জাতিক ফুটবল ওপেন টুর্নামেন্ট নামের এ প্রতিযোগিতায়
: ১৮ নভেম্বর ২০১৫, বুধবার, ১২:৪১:৪২
মেসি-আগুয়েরোহীন আর্জেন্টিনাকে হারাতে না পারায় ব্রাজিলকে কম সমালোচনা শুনতে হয়নি। এত সমালোচনা হয়েছে যে, ব্রাজিল কোচ দুঙ্গা সমর্থকদের ধৈয্য ধরার আহ্বান জানাতে বাধ্য হয়েছিলেন। অবশেষে তার শিষ্যরা বড় জয় এনে দিল ব্রাজিলকে। বিশ্বকাপ বাছাই পর্বে পেরুও বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল।
: ১৮ নভেম্বর ২০১৫, বুধবার, ১২:১৭:১৭
বিশ্বকাপ ইতিহাসেই বাছাইপর্বে আর্জেন্টিনার এমন বাজে শুরু আগে কখনো হয়নি। প্রথম তিন ম্যাচের একটিতেও জয় নেই। অবশেষে তিন ম্যাচের হতাশা কাটিয়ে জয়ে ফিরলো জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। মঙ্গলবার রাতে চতুর্থ রাউন্ডে লুকাস বিগলিয়ার একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা।
: ১৭ নভেম্বর ২০১৫, মঙ্গলবার, ২১:৪৩:১৮
নিরাপত্তা শঙ্কা কাটিয়ে অবশেষে নির্বিঘ্নে বাংলাদেশে এসে বিশ্বকাপ বাছাই ফুটবল ম্যাচ খেলে গেলো অস্ট্রেলিয়া ফুটবল দল। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বিশ্বকাপের বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচ শেষ হওয়ার পরও নিরাপত্তা আলোচনা ছিল সব কিছুর উর্ধ্বে। অস্ট্রেলিয়া ফুটবল দলের প্রধান কোচ অ্যাঙ্গে পোস্তেকগলু ম্যাচ শেষে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
: ১৭ নভেম্বর ২০১৫, মঙ্গলবার, ২১:২৬:০২
সহজে জিতেজে অস্ট্রেলিয়া। বাংলাদেশ কোনো প্রতিরোধই করতে পারেনি। কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) প্রকৃত জয়টা হয়েছে দর্শকের। এশিয়া চ্যাম্পিয়নদের কাছে এ ব্যবধানের হারটা তারা স্বাভাবিক হিসেবেই নিয়েছে। বরং দ্বিতীয়ার্ধে বাংলাদেশের লড়াকু খেলা দেখে তৃপ্তি নিয়েই ঘরে ফিরেছে। পার্থে ঘরের মাঠে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল সকারুরা। ঢাকায় দিয়েছে ১ গোল কম। তবে গোল কম খাওয়া নয়, বাংলাদেশের তৃপ্তিটা দ্বিতীয়ার্ধে ভালো খেলার।
: ১৭ নভেম্বর ২০১৫, মঙ্গলবার, ৯:১০:১৩
২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগে অংশ নিতে অস্ট্রেলিয়া ফুটবল দল এখন বাংলাদেশে। আজ (মঙ্গলবার) বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
: ১৭ নভেম্বর ২০১৫, মঙ্গলবার, ১:১৫:৩৪
নানা জ্বল্পনা-কল্পনার পর অবশেষে বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া ফুটবল দল ঢাকায় এসে পৌঁছেছে। সোমবার রাত সাড়ে আটটায় সিঙ্গাপুর থেকে ভাড়া করা একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে অস্ট্রেলিয়া দল।
: ১৬ নভেম্বর ২০১৫, সোমবার, ২০:৫৬:০৮
তদন্ত এখনও শেষ হয়নি। কিন্তু ব্রিটেনের ‘ডেইলি মেইল’ সংবাদপত্রের খবর, শেপ ব্লাটার, মিশেল প্লাতিনির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত প্রায় শেষ করে এনেছে ফিফা। তাদের কাছে যা খবর, তাতে বড়দিনের আগেই শাস্তির সিদ্ধান্ত হয়ে যেতে পারে। দু’জনকেই নাকি ছয় বছরের জনন্য নিষিদ্ধ করা হচ্ছে।
: ১৬ নভেম্বর ২০১৫, সোমবার, ২০:৫৩:৫৭
১৯৮৬ সালে যখন হাঙ্গেরি মেক্সিকো বিশ্বকাপে খেলেছিল, বর্তমান স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ের তখন জন্মই হয়নি! এরপর কেটে গেছে একে একে ৩০টি বছর। একটার পর একটা টুর্নামেন্ট; কিন্তু বড় কোনো শিরোপা জয় তো দুরে থাক, বড় কোন আন্তর্জাতিক টুর্নামেন্টেরই চূড়ান্তপর্বে আর খেলার যোগ্যতা অর্জণ করতে পারেনি পুসকাস-ককসিস-হিদেকুটিদের দেশ হাঙ্গেরি। অবশেষে দীর্ঘ ৩০ বছরের অপেক্ষা ঘুচল দেশটির।
: ১৬ নভেম্বর ২০১৫, সোমবার, ২০:৪৮:৫১
এ যেন বাঁশের চেয়ে কঞ্চি বড়! কথায় কথায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ‘মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান’ বলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের। শুধু বলেনই না, প্রমানও করেন। করলেন আরেকবার। বাফুফের অনুমতি ছাড়াই জাতীয় দলের ক্যাম্প থেকে নিজেদের খেলোয়াড় নিয়ে গেছে ক্লাবটি। এর মাধ্যমে আরেকবার বাফুফেকে বুড়ো আঙ্গুল দেখাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। এ নিয়ে সোমবার ফুটবল অঙ্গনে ছিল একটাই প্রশ্ন-‘জাতীয় দল বড় না ক্লাব?’
: ১৬ নভেম্বর ২০১৫, সোমবার, ২০:০৬:৩২
বদলে গেছে বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকার রূপ। দোকানপাট বন্ধ, চারিদিক ফুরফুরে। নেই মাদকসেবীদের রাজত্ব। একদিন আগের সন্ধ্যায় যে এলাকাটা ছিল বখাটে আর নেশাখোরদের স্বর্গরাজ্য। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ফুটবল ম্যাচ ঘিরে দুই দিনের জন্য হলেও প্রকৃত পরিবেশ ফিরে পেয়েছে দেশের খেলাধুলার প্রানকেন্দ্রটি।
: ১৪ নভেম্বর ২০১৫, শনিবার, ২১:০৬:০৮
‘ব্ল্যাক ফ্রাইডে’ বা ‘ফ্রাইডে দ্য থার্টিন্থ’। পাশ্চাত্য মতে এটাই সবচেয়ে ‘খারাপ’ দিন। ইতিহাস বলছে এদিনই ঘটে গিয়েছে একাধিক অপ্রীতিকর ঘটনা। গতকাল অর্থাৎ শুক্রবার সেই অভিশপ্ত দিনেই প্যারিস দেখল মৃত্যুর মিছিল।
: ১৪ নভেম্বর ২০১৫, শনিবার, ২০:৩৫:০৫
ব্রিটিশদের বিজয়রথ থামাল স্প্যানিশ আর্মাডা! টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর শনিবার অ্যাওয়ে ম্যাচে স্পেনের কাছে ০-২ হারালেন ওয়েন রুনিরা। আধিপত্য বজার রেখে ম্যাচ জিতে নেয় ২০১০-এর বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও দু’টি গোলই আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে।
For add
For add
For add
For add