: ১ জানুয়ারি ২০১৬, শুক্রবার, ২২:০৯:০৫
বুড়োদের দিয়ে কিছু হবে না, ফুটবলে ভালো ফল পেতে হাত দিতে হবে তৃণমুলে-এমন উপলদ্ধি থেকেই একটি একাডেমি তৈরী করতে অনেক দেন-দরবার করে সরকারের কাছ থেকে বিকেএসপির সিলেট শাখা লিজ নিয়েছে বাফুফে। কার্যক্রমও শুরু হয়েছিল। কিন্তু অর্থাভাবে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে
: ৩১ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৫:২১:৪৪
ক্লাব বার্সেলোনার জার্সি গায়ে ৫০০তম ম্যাচ। অসাধারণ এই উপলক্ষটা গোল করেই উদযাপন করেছেন লিওনেল মেসি। তবে মেসি নন, ম্যাচের আসল নায়ক নায়ক লুইস সুয়ারেজ। এই উরুগুইয়ানের জোড়া গোলে গতকাল (বুধবার) রাতে রিয়াল বেটিসকে ৪-০ ব্যবধানে হারিয়ে বার্সেলোনা বছর শেষ করেছে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই। অন্য গোলটি আত্মঘাতি। দারুণ এই জয়ে ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট বার্সেলোনার।
: ৩১ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৩:১৮:১৭
পেনাল্টি মিসের পর ক্রিস্টিয়ানো রোনালদোকে দুয়োধ্বনি শুনতে হয়েছে দর্শকদের কাছ থেকে। কিন্তু ম্যাচ শেষে সেই রোনালদোই হয়েছেন দর্শকদের চোখের মনি। তা্র জোড়া গোলেই গতকাল (বুধবার) ৩-১ গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে বছর শেষ করেছে রিয়াল মাদ্রিদ।
২৪ মিনিটে বক্সে বেনজেমা ফাউলের
: ৩০ ডিসেম্বর ২০১৫, বুধবার, ১৯:১৬:৩৮
কোচ মারুফুল হকের জাতীয় ফুটবল দলের দায়িত্ব ছিল সাফ সুজুকি কাপ পর্যন্ত। কিন্তু টুর্নামেন্টে বাংলাদেশ দলের ভরাডুবির পর মারুফুল হক ঘোষণা দিয়েছিলেন তিনি আর কোচের দায়িত্বে থাকবেন না। এমন কি বাফুফে চাইলেও। চরম হতাশা থেকে দেয়া এ ঘোষণা থেকে সরে এসেছেন মারুফুল। বাফুফে সভাপতি কাজী
: ৩০ ডিসেম্বর ২০১৫, বুধবার, ১৮:৫০:০২
ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়া এখন বাংলাদেশ ফুটবলের এক নির্ভরযোগ্য নাম। ইউরোপের মায়া ত্যাগ করে এ মিডফিল্ডার আপন করে নিয়েছেন বাংলাদেশের লাল সবুজ জার্সিকে। সব সুখ খুঁজে পেয়েছেন গর্বের এ জার্সিতে। কিন্তু এবার সাফ সুজুকি কাপে একটি অনাকাঙ্খিত ঘটনায় তিনি হতবাগ। তিনি হয়তো আর থাকবেন এ দেশে, আবার পাড়ি জমাবেন ডেনমার্কে-এমন খবর প্রকাশিত হয়েছে মিডিয়ায়। স্বাভাবিকভাবেই চারিদিকে গুঞ্জন
: ২৯ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার, ২১:০১:৪৯
নিজস্ব প্রতিবেদক : ঠিক গত আসরের মতোই-ঢাকার বাইরে উদ্বোধন, ঢাকায় ফাইনাল। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের এবারের আয়োজনে পার্থক্য কেবল দলের সংখ্যা ও উদ্বোধনী ভেন্যু। গত আসরে […]
: ২৯ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার, ২০:১৬:১৫
দুপুর সাড়ে ১২ টার ড্র অনুষ্ঠান দেড় ঘন্টা পিছিয়ে হলো ২ টায়। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের জন্য গঠিত সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের একটি সমস্যার কারণেই পিছিয়ে দেয়া হয়েছিল অনুষ্ঠান। ড্রয়ের পর সংবাদ সম্মেলনও ছিল। তবে অনুষ্ঠান বিলম্বে শুরু হওয়ায় ওই পর্বটি আর হয়নি। হলে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে একটি প্রশ্ন শুনতেই হতো সাফ চ্যাম্পিয়নশিপে
: ২৯ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার, ১৯:৫৭:০১
নিজস্ব প্রতিবেদক : আগে দুইবার হয়েছে। মাঝে বিরতির পর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের তৃতীয় আসর বসেছিল এ বছর জানুয়ারিতে। বাফুফের বর্তমান নির্বাহী কমিটির অধিনে দ্বিতীয় এবং […]
: ২৯ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার, ১৯:৩৩:২৪
দুটো দলই ইংলিশ প্রিমিয়ার লিগে রয়েছে প্রবল চাপের মুখে। ক্রমাগত হার ও ড্রয়ের ধাক্কায় বিধ্বস্ত৷ চেলসিতে এসেছেন নতুন ম্যানেজার৷ ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজারও প্রায় বদল হওয়ার মুখে৷ এই পরিস্থিতিতে মুখোমুখি প্রিমিয়ার লীগে ঐতিহ্যাবাহী দুটি দল; কিন্তু কোনও দলই তিন পয়েন্ট যোগাড় করতে পারল না৷ দুই দলের দুই গোলরক্ষক দারুণ কিছু সেভ করে ম্যাচ গোলশূন্য ড্র করে দিলেন৷ তবে দুর্ভাগ্য ম্যানইউর, প্রথম ১৬ মিনিটেই তাদের দুটি বল বারে লেগে ফিরে এসেছিল।
: ২৯ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার, ১৯:২৬:২৯
সাউদাম্পটন কাছে চার গোলের হারের ধাক্কা কাটিয়ে উঠল আর্সেনাল৷ ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো উঠে আসা বোর্নমাউথকে হারিয়ে জয়ের ধারায় ফিরে আসল আর্সেন ওয়েঙ্গারের ছেলেরা৷ নিজেদের মাঠে অনবদ্য ফুটবল মেলে ধরে বোর্নমাউথকে ২-০ গোলে হারাল আর্সেনাল৷ এই জয়ের সঙ্গে সঙ্গেই ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষে উঠে এল ওয়েঙ্গারের দল৷
: ২৮ ডিসেম্বর ২০১৫, সোমবার, ২০:২৯:২৩
দুই ম্যাচ হেরে সাফ সুজুকি কাপ থেকে বিদায়ের পর বড় ধরনের একটা ঝড় বয়ে গেছে বাংলাদেশ ফুটবল দলের উপর দিয়ে। কোচ মারুফুল হক ঘোষণা দিয়েছেন তিনি আর থাকছেন না জাতীয় দলের সঙ্গে। মামুনুল ইসলামও সাফের পর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। সাফ ব্যর্থতার কারণ খুঁজে বের করতে বাফুফে গঠন করেছে তদন্ত কমিটি। দলের আমুল পরিবর্তনেরও সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। ঢাকা
: ২৮ ডিসেম্বর ২০১৫, সোমবার, ১৮:৩৫:৩৪
ত্রিশেই থামছেন আলী আশফাক। চলমান সাফ সুজুকি কাপই হবে মালদ্বীপের সুপার স্টারের শেষ আন্তর্জাতিক আসর। ঘোষণা দিয়েই রেখেছেন সাফের পর আর গায়ে জড়াবেন না জাতীয় দলের জার্সি। তার নেতৃত্বে মালদ্বীপ উঠেছে সাফ ফুটবলের সেমিফাইনালে। আশফাকের চোখ আরও সামনে-তিনি
: ২৭ ডিসেম্বর ২০১৫, রবিবার, ২০:৩৯:১২
ডাগআউটের থিঙ্কট্যাঙ্ক মারুফুল হক আর মাঠের নেতা মামুনুল ইসলামের আগাম দায়িত্ব ছাড়ার ঘোষণার পর আগামীকাল (সোমবার) সাফ সুজুকি কাপের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ভুটান-যাদের বিপক্ষে এখনো কোনো ম্যাচ হারের রেকর্ড নেই লাল সবুজ জার্সিধারীদের।
: ২৭ ডিসেম্বর ২০১৫, রবিবার, ২০:০৯:০৯
দক্ষিন এশিয়ান ফুটবলের শ্রেষ্টত্বের লড়াইয়ে চরম ব্যর্থতায় ক্ষেপেছেন বাফুফে সভাপতি কাজি মো. সালাউদ্দিন ও কার্যনির্বাহি কমিটির সদস্যরা। ফুটবলারদের কাছে এমন ফলাফল প্রত্যাশা করেননি তারা। দলের প্রস্তুতিতে কোন ঘাটতি ছিলনা। তারপরও কেন ব্যর্থ হলো ফুটবলাররা তা খতিয়ে দেখতে
: ২৭ ডিসেম্বর ২০১৫, রবিবার, ১৮:৪৪:৩৭
সাফ সুজুকি কাপে ভরাডুবির পর হিড়িক পড়েছে দায়িত্ব ছাড়ার। কোচ মারুফুল হকের দায়িত্ব ছাড়ার ঘোষণার পর একই পথে হাটছেন অধিনায়ক মামুনুল ইসলাম। আগামীকাল (সোমবার) ভুটানের বিপক্ষে বাংলাদেশের নিয়ম রক্ষার ম্যাচ। এ ম্যাচেই শেষবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পড়বেন মামুনুল।
: ২৭ ডিসেম্বর ২০১৫, রবিবার, ১৮:২৯:২২
ইতালিয়ান ফ্যাবিও লোপেজকে বরখাস্ত করে মারুফুল হককে জাতীয় দলের কোচ নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘরোয়া ফুটবলের অন্যতম সফল কোচ প্রথম বারের মতো লাল সবুজ জার্সিধারীদের দায়িত্ব পেয়েছিলেন সাফ সুজুকি কাপ পর্যন্ত। স্বাভাবিক ভাবেই সাফের পর তার মেয়াদ বৃদ্ধি পাবে কিনা তা নির্ভর করছিল
: ২৬ ডিসেম্বর ২০১৫, শনিবার, ২২:২২:২০
কিশোরী ফুটবলারদের কল্যাণে আলোকিত হয়েছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রাম। প্রত্যন্ত এই গ্রামটি এবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো। বিদ্যুতের আলো পৌঁছে গেছে কলসিন্দুরসহ নয়টি গ্রামের ৮০৩টি পরিবারে। ফুটবলারদের চাওয়াকে সম্মান জানিয়ে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ
: ২৬ ডিসেম্বর ২০১৫, শনিবার, ২১:২০:২৬
ভুটানকে সহজে হারিয়ে সাফ সুজুকি কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। আজ (শনিবার) কেরালায় ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে। আগের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মালদ্বীপ। আফগানিস্তান শেষ চার নিশ্চিত করায় কাগজ-কলমে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
: ২৬ ডিসেম্বর ২০১৫, শনিবার, ২০:২৪:৫৯
খেলার বাকি তখন ৩ মিনিট। মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ পিছিয়ে ১-০ গোলে। ঠিক তখন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের শট মালদ্বীপের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে জালে। ম্যাচ সমতা ১-১ গোলে। বাংলাদেশ শিবিরে তখন বাধভাঙ্গা উচ্ছ্বাস-যেন ট্রফিটাই নিশ্চিত করে ফেলেছে মামুনুরা। ম্যাচটা ড্র করতে পারলেও
: ২৫ ডিসেম্বর ২০১৫, শুক্রবার, ২২:৪২:১৩
শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ সুজুকি কাপে শুভ সূচনা করেছে ভারত। আজ (শুক্রবার) সন্ধ্যায় ভারতের কেরালায় ‘এ’ গ্রুপের ম্যাচে স্বাগতিকরা ২-০ গোলে জিতে শ্রীলঙ্কাকে টপকে উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। সাফের ৬ বারের চ্যাম্পিয়নদের জোড়া গোল করেছেন স্ট্রাইকার রবিন সিং।
ভারতকে জেতালেও ম্যাচ শেষে জয়োৎসব করতে পারেননি জয়ের নায়ক।
For add
For add
For add
For add