: ১৩ মার্চ ২০১৫, শুক্রবার, ৭:৫৮:০৭
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও স্বাচ্ছন্দের হলো না বাংলাদেশের। শুরুতেই হারাতে হলো দুই ওপেনার ইমরুল কায়েস আর তামিম ইকবালের উইকেট। হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে প্রথমেই বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে কিউইরা। আমন্ত্রণ পেয়ে ব্যাট করতে নেমে প্রথম বলেই টিম সাউদির কাছ থেকে রান নিয়ে শুভ সূচনা করেন তামিম ইকবাল।
: ১৩ মার্চ ২০১৫, শুক্রবার, ৭:৩৭:১৮
আগেই জানা গিয়েছিল ইনজুরিপ্রবন মাশরাফি বিন মর্তুজাকে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলানো হচ্ছে না। কোয়ার্টার ফাইনালের জন্য পুরোপুরি ফিট রাখতে টাইগার অধিনায়ককে দেওয়া হবে বিশ্রাম। তবে টিম ম্যানেজমেন্ট সরাসরি কিছু না বলায় সংশয়ও ছিল। শেষ পর্যন্ত খেলানো হচ্ছে না মাশরাফিকে। তার পরিবর্তে কিউইদের বিপক্ষে আজ দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান।
: ১২ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৯:১০:২০
ওয়াল্টন জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। আজ (বৃহস্পতিবার) শিরোপা জয়ের পথে ঢাকা মেট্রোকে ১০২ রানে হারিয়েছে রংপুর। খুলনার চেয়ে মাত্র ১ পয়েন্ট এগিয়ে থাকায় চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরেছে দলটি।
: ১২ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৮:৩৫:৩৩
বাংলাদেশ আগামীকাল(শুক্রবার) বিশ্বকাপ গ্রুপ পর্বের শেষ ম্যাচ স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। দুই দলই নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। তাই দুই দলের এই লড়াইটি অনেকটা মরা রাবারের যুদ্ধের মতোই রুপ নিয়েছে। হারজিত নিয়ে নেই কোনো চাপ।।
: ১২ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৮:০৬:৪৭
হট ফেভারিট নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল (শুক্রবার) বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। সিডন পার্কের এ ম্যাচের আগে দু’দলের শক্তি নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে নানা আলোচনা। কিন্তু সে দিকে কান দিচ্ছেন না বাংলাদেশ কোচ হাথুরুসিংহে। শুক্রবারের ম্যাচ নিয়ে তার কিংবা দলে কোন ভীতিও কাজ করছে না বলে মিডিয়াকে জানিয়ে দিয়েছেন তিনি
: ১২ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৪:৫৫:৫০
৩৪২ রানের লক্ষ্য আর আমিরাতের জন্য অনেক বড়ই। প্রতিপক্ষ যদি হয় দক্ষিণ আফ্রিকার মত দল, তাহলে তো কথাই নেই। শেষ পর্যন্ত হলোও তাই। ১৪৬ রানের বিশাল ব্যবধানে হারতে হলো আরব আমিরাতকে। আর ৮ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হওয়াটা প্রায় নিশ্চিত করলো প্রোটিয়ারা।
: ১২ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১০:০৬:২৮
দক্ষিণ আফ্রিকা যেভাবে এই বিশ্বকাপে একের পর এক রানের বন্যা বইয়ে দিচ্ছে, তাতে কারে যে কেউ তাদের বিপক্ষে টস জিতলে প্রথমে ব্যাট করাই বেছে নেবে, সেখানে উল্টো পথে হাঁটলেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ তৌকির। টস হেরে ব্যাট করতে নেমে তেমন রানের বন্যা বইয়ে দিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। যেভাবে পর পর দুটি চারশোর্ধ্ব স্কোর গড়েছিল তারা, সে তুলনায় ৩৪১ রান কমই।
: ১১ মার্চ ২০১৫, বুধবার, ২১:০৬:০৯
ইনিংস পরাজয় এড়াতে এখনও ১৫৩ রান পিছিয়ে। হাতে আছে ৮ উইকেট। বরিশালের মহাবিপর্যয় কাটিয়ে উঠার একমাত্র পথ বাকি উইকেট আগলে চতুর্থ দিন পুরোটাই পার করে দেয়া। কিন্তু সেটা কতোটা সম্ভব তা সময়ের অপেক্ষায় থাকতে হচ্ছে। কিন্তু তার আগে মিরপুর স্টেডিয়ামে ম্যাচের চিত্র বলছে সিলেটের ম্যাচ জয় শুধুই সময়ের অপেক্ষা মাত্র।
: ১১ মার্চ ২০১৫, বুধবার, ২০:৪৭:৫৩
ওয়াল্টন জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ইনিংস ও ২৪ রানের জয় পেয়েছে খুলনা বিভাগীয় দল। জাতীয় ক্রিকেট লিগে এটি তাদের চতুর্থ জয়।
: ১১ মার্চ ২০১৫, বুধবার, ২০:২৫:২৯
আগে থেকেই আত্মবিশ্বাসি ছিলেন বাংলাদেশ দলের সহকারী কোচ রোহান কালপাগে। অবশেষে এক ম্যাচ হাতে রেখেই টাইগারা পৌছে গেলো স্বপ্নের কোয়ার্টার ফাইনালে। যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ টুর্নামেন্টের অপ্রতিরোধ্য দল ভারত। তার আগে আগামী শুক্রবার হ্যামিলটনে মাশরাফিরা গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলবে, প্রতিপক্ষ আয়োজক নিউজিল্যান্ড। এ ম্যাচের উপর নির্ভর করছে কোয়ার্টারে কাদের পাচ্ছে বাংলাদেশ। তাই টাইগারদের দৃষ্টি এবার সে দিকে। যারা এখনো পর্যন্ত অপ্রতিরোধ্য।
: ১১ মার্চ ২০১৫, বুধবার, ১৮:৪৮:১৭
কোয়ার্টার ফাইনালে যাতে নতুন উদ্যম নিয়ে খেলতে পারেন সে জন্য শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রাম দেয়া হতে পারে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে এমন আভাসই পাওয়া গেছে। ইংল্যান্ডের বিপক্ষে বোলিংয়ের সময় হালকা চোটও পেয়েছিলেন টাইগার অধিনায়ক। সব কিছু মিলিয়েই শুক্রবারের ম্যাচে তার না খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে বেশি। সে ক্ষেত্রে স্বাগিতক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের নেতৃত্বে দেবেন সাকিব আল হাসান।
: ১১ মার্চ ২০১৫, বুধবার, ১৮:৩৩:০২
ইংল্যান্ডের মত বিশ্বের অন্যতম সেরা দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর বাংলাদেশ বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ জন্য দেশবাসীর দোয়াও চাইলেন তিনি। বুধবার সংসদে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে বলে এই আশার কথা জানান প্রধানমন্ত্রী। ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর যখন দেশজুড়ে উল্লাস চলছিল, তখনই এই আশাবাদের কথা জানালেন তিনি।
: ১১ মার্চ ২০১৫, বুধবার, ১৭:০৮:৪২
সহজ জয় দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করলো শ্রীলংকা। আজ (বুধবার) অস্ট্রেলিয়ার হোবার্টে অনুষ্ঠিত ম্যাচে গতবারের ফাইনালিষ্টরা ১৪৮ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। শ্রীলংকার করা ৩৬৩ রানের জবাবে স্কটল্যান্ড ৪৩.১ ওভারে ২১৫ রান করে অলআউট হয়।
: ১১ মার্চ ২০১৫, বুধবার, ১৪:৩০:০২
কুমার সাঙ্গাকারা ও তিলকারত্নে দিলশানের জোড়া সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ৩৬৯ রানের বিশাল স্কোরই গড়েছে বিশ্বকাপের গত দুই আসরের ফাইনালিস্ট শ্রীলংকা। টসে জিতে ব্যাট করতে নেমে ২১ রানে থিরিমান্নের উইকেট হারালেও সাঙ্গাকারা-দিলশানের ১৯৫ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল লংকানরা।
: ১১ মার্চ ২০১৫, বুধবার, ১২:২৫:২৯
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে অনন্য কীর্তি গড়লেন শ্রীলংকার কুমার সাঙ্গাকারা। বাংলাদেশ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে টানা তিন সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। এবার সে রেকর্ডকে নিয়ে গেলেন আরও উচ্চতায়।
: ১১ মার্চ ২০১৫, বুধবার, ১১:৫৫:৩০
তিলকারত্নে দিলশান ও কুমার সাঙ্গাকার সেঞ্চুরিতে স্কটল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহের পথে শ্রীলংকা। বিশ্বকাপ ক্রিকেটে গ্রেুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকা ৩৪ ওভারে .১ উইকেটে ২১১ রান করেছে। তিলকারত্নে দিলশান ব্যাট করছেন ১০০ রানে। তার সঙ্গী কুমার সাঙ্গাকারা অপরাজিত আছেন ১০১ রানে।
: ১০ মার্চ ২০১৫, মঙ্গলবার, ২১:৪০:২৪
আজ (মঙ্গলবার) বিকেলে রাঙ্গামাটি শহরের প্রধান রাস্তাটি কম্পিত হয়েছে বাংলাদেশ, বাংলাদেশ জয়োধ্বনিতে। আনন্দে আপ্লুত, উদ্বেলিত হয়ে কে অংশ নেয়নি বিজয় মিছিলে? স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে রাঙ্গামাটি শহরের সকল রাজনীতিবিদ
: ১০ মার্চ ২০১৫, মঙ্গলবার, ২০:৫৬:২৯
চিত্র নায়িকা নাজনীন আকতার হ্যাপির করা ধর্ষণ মামলা থেকে অবশেষে মুক্তি পেলো বাংলাদেশের পেসার রুবেল হোসেন। ইংল্যান্ডের বিরুদ্ধে স্মরণীয় জয়ে রুবেল হোসেনের অসামান্য অবদানের পর যখন পুরো বাংলাদেশ এখনও উৎসবে মাতোয়ারা, তখন হ্যাপিও যোগ দিলেন সেই উৎসবে। আদালত থেকে ধর্ষণ এবং প্রতারণার মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি।
: ১০ মার্চ ২০১৫, মঙ্গলবার, ১৯:৪১:২০
বিশ্বকাপ উত্তেজনায় যখন দেশ ভাসছে তখন বসে নেই জাতীয় লিগের খেলোয়াড়রা। তারাও ব্যাটে-বলে রান তুলে উৎসবের মিছিলে যোগ দেয়ার চেষ্টা করছেন। ওয়াল্টন জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের দ্বিতীয় দিন শেষেই ক্রিকেটারদের ব্যক্তিগত নৈপুন্যেই তা পরিস্কার হয়ে উঠেছে। দুই দিনের ব্যাটিংয়ে আট দলের লড়াইয়ে দেখা দিয়েছে চার সেঞ্চুরি। আরো হাফ ড্রজনের ব্যক্তিগত স্কোর ছিলো সেঞ্চুরি ছুই ছুই। তবে সে সংখ্যা আগামী দুই দিনে ডাবলও ছড়িয়ে যেতে পারে।
: ১০ মার্চ ২০১৫, মঙ্গলবার, ১৯:৪১:১৩
শেষ পর্যন্ত ভেস্তেই গেলো পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর। বিশ্বকাপের পর এপ্রিলে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনেকটাই নিশ্চিত ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের জুড়ে দেয়া শর্তে সফর নিয়ে কিছুটা সংকট তৈরী হলেও একটা সমঝোতার পথও তৈরী হচ্ছিল।
For add
For add
For add
For add