for Add

ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্ট শুরু

রাজধানী ঢাকার রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে আজ ১১ অক্টোবর থেকে শুরু হয়েছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্ট। প্রথম দিনে বালক বিভাগে বাছাইপর্বের (কোয়ালিফাইং) খেলা অনুষ্ঠিত হয়।
আগামীকাল ১২ অক্টোবর বাছাইপর্বের চারটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৩ অক্টোবর থেকে এর মূলপর্বের খেলা শুরু হবে। 

​প্রথম কোয়ালিফাইং ফাইনাল ম্যাচে ভারতের সুভিগ্যা চৌধুরী ও চীনের তিয়ানিয় ফাং আগামীকাল মুখোমুখি হবেন। সুভিগ্যা চৌধুরী প্রথম রাউন্ডে ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের মো. তানভীরকে ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন। অন্যদিকে তিয়ানিয় ফাং প্রথম রাউন্ডে বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে শার্দুল খাওয়ালেকে ৭-৫, ৬-৪ গেমে পরাজিত করে ফাইনালে ওঠেন। 

​দ্বিতীয় কোয়ালিফাইং ফাইনাল ম্যাচে ভারতের এস হুসাইন লড়বেন বাংলাদেশের মো. আকাশ হোসেনের বিপক্ষে। ভারতীয় তারকা এস হুসাইন প্রথম রাউন্ডে বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে লি শাওয়ুয়ানকে ৬-৪, ৬-৩ গেমে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন। এছাড়া বাংলাদেশের মো. আকাশ হোসেন প্রথম রাউন্ডে বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে ভারতের মোহাম্মেদ আরিজ খানের সাথে দুর্দান্ত লড়াই করে ফাইনালে জায়গা করে নেন। এই ম্যাচ ১-৬, ৬-১ গেমে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে আরিজ খানকে হারান আকাশ।

​তৃতীয় কোয়ালিফাইং ফাইনালে মুখোমুখি হবেন চীনের সিচেং ইয়াং এবং শাওশুয়াইজিয়া শাও। সিচেং ইয়াং প্রথম রাউন্ডে ওয়াইল্ড কার্ড সুবিধা নিয়ে ভারতের আয়ানকে ৬-২, ৬-১ গেমে এবং পরবর্তী ম্যাচে বাংলাদেশের রাজ ভোর ওবিনাশকে ৬-১, ৬-১ গেমে পরাজিত করেন। অন্যদিকে শাওশুয়াইজিয়া শাও প্রথম রাউন্ডে ওয়াইল্ড কার্ড সুবিধা নিয়ে বাংলাদেশের মুশফিকুর রহমান আপনকে ৬-০, ৬-১ গেমে এবং পরের ম্যাচে জাপানের তানি রিওমাকে ৬-৪, ৬-০ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন। 
 
​চতুর্থ ও শেষ কোয়ালিফাইং ফাইনাল ম্যাচে চীনের জিয়াকুও লি লড়বেন জাপানের রিউনসুকে ইয়াগিনুমার বিরুদ্ধে। জিয়াকুও লি ওয়াইল্ড কার্ড নিয়ে প্রথম রাউন্ডে বাই পাওয়ার পর দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের এম এ আল মাহিদকে ৬-১, ৬-২ গেমে হারিয়ে ফাইনালে আসেন। অপরদিকে রিউনসুকে ইয়াগিনুমা প্রথম রাউন্ডে ভারতের আবান্দীপ চৌধুরীকে ৬-১, ৬-০ গেমে এবং দ্বিতীয় রাউন্ডে সিঙ্গাপুরের জ্যাককে ৬-২, ৬-০ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। 

উল্লেখ্য বাছাইপর্বের এই রোমাঞ্চকর ম্যাচগুলোর মধ্য দিয়ে চূড়ান্ত বিজয়ী খেলোয়াড়রা প্রতিযোগিতার মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করবেন।

সব সংবাদ

পাকিস্তান বধে হ্যাটট্রিক জয়, ফাইনালে বাংলাদেশের মেয়েরা টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্ট শুরু মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী কে ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন আজ : মেসি আবেগ-অশ্রুতে মেসির বিদায় বিদায়ী ম্যাচে খেলতে রাজি ছিলেন না মেসি! জরিমানার কবলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ জিন্নাতের ব্রোঞ্জে নতুন স্বপ্ন, সংবর্ধনায় লাখ টাকা পুরস্কার  হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট কাবাডির নতুন দিনের স্বপ্ন দেখছেন ইসরাইল হাওলাদার শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও জুটল না বাংলাদেশের স্থাননির্ধারণী ম্যাচে এশিয়াডে বাংলাদেশ সপ্তম ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ানডো ছড়ানোর তাগিদ চিফ হুইপের কলকাতার রাজপথে ভিনিসিয়ুসদের দেখতে জনস্রোত বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশকে হারাল ইন্দোনেশিয়া মেঘ কেটেছে নাগোয়ায়, কাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপের বাড়তি আয়ের ভাগ পেতে পারে বাংলাদেশও ম্যাচ হলো না বৃষ্টিতে, সেমিফাইনালে বাংলাদেশ মেসির সঙ্গে বিরোধ, রদ্রিগেজের রহস্যময় পোস্ট ভালো খেলেও সিঙ্গাপুরের কাছে হার বাংলাদেশের মোহামেডানের আর্জেন্টাইন কোচ  ১১ বছর বয়সী ইতিহাসগড়া তারকাকে নিয়ে জাপানের উচ্ছ্বাস ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহবান স্পিকারের রোইং আন্তর্জাতিক অঙ্গনে পদক অর্জনে সক্ষম শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল বৃষ্টিতে নাগোয়ায় লিটন-শান্তদের অলস সময় আলোর ‘নারী ফিদেমাস্টার’ খেতাব অর্জন জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের ৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add