for Add

বিদায়ী ম্যাচে খেলতে রাজি ছিলেন না মেসি!

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। এমন ঐতিহাসিক মুহূর্তকে ঘিরেও বিতর্ক থেকে রেহাই মিলছে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। মেসির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যেই বিদায়ী ম্যাচ আয়োজনের চেষ্টা করা হচ্ছে—এমন আশঙ্কা থেকেই শুরুতে ম্যাচটি খেলতে অনাগ্রহী ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। ইতালির সংবাদমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্ট-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন দাবি।

বুধবার ভোরে বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামবেন মেসি। জাতীয় দলের জার্সিতে এটি হবে তাঁর ২০৮তম এবং শেষ ম্যাচ। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের আন্তর্জাতিক ক্যারিয়ার।

মেসির বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ বেনিন। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৯৩ নম্বরে থাকা আফ্রিকার দলটি ঐতিহাসিক এই ম্যাচে খেলতে রাজি হলেও ম্যাচটির আয়োজন নিয়ে মেসি ও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির দুজনেরই আপত্তি ছিল বলে দাবি করা হয়েছে।

৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত মেসি ঘোষণা করেন গত আগস্টে। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পরই নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। অথচ চার বছর আগে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তকে বেদনাদায়ক বলেও অভিহিত করেছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। তাঁর বক্তব্য ছিল, আর্জেন্টিনা দলকে দেওয়ার মতো আর কিছুই তাঁর অবশিষ্ট নেই।

এরপরও মেসির জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজনের উদ্যোগ নেয় এএফএ। আর এই উদ্যোগের পেছনে আর্থিক উদ্দেশ্য থাকতে পারে—এমন আশঙ্কাই শুরুতে মেসির অনাগ্রহের কারণ ছিল বলে জানিয়েছে গাজেত্তা দেল্লো স্পোর্ট।

ইতালির সংবাদমাধ্যমটির দাবি, ‘মেসি নিজেই বিদায়ী ম্যাচের ধারণা নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন না। তাঁর মনে হয়েছিল, এএফএ তাঁর নাম ব্যবহার করে আরও একবার বিপুল অর্থ উপার্জনের চেষ্টা করছে।’

শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটি খেলতে সম্মতি দেন মেসি। আন্তর্জাতিক বিরতিতে নিজেদের মাঠে তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করে আর্জেন্টিনা। প্রতিপক্ষ হিসেবে ছিল বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিন।

ম্যাচ আয়োজনের জন্য এএফএ কলম্বিয়ার একটি এজেন্সিকে দায়িত্ব দিয়েছিল বলেও দাবি করেছে গাজেত্তা। তাদের কাজ ছিল এমন প্রতিপক্ষ খুঁজে বের করা, যারা আর্জেন্টিনার বিপক্ষে খেলতে কোনো পারিশ্রমিক দাবি করবে না।

সেই তালিকায় শেষ পর্যন্ত জায়গা করে নেয় বেনিন। মেসির বিদায়ী ম্যাচে খেলতে রাজি হয় আফ্রিকার দলটি। প্রতিবেদনের দাবি, এর বিনিময়ে কোনো অর্থ দাবি করেনি তারা; বরং মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পারাটাকেই যথেষ্ট মনে করেছে।

সব বিতর্ক পেছনে ফেলে এখন অপেক্ষা শুধু সেই মুহূর্তের। বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শুরু হবে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়।

সব সংবাদ

বিদায়ী ম্যাচে খেলতে রাজি ছিলেন না মেসি! জরিমানার কবলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ জিন্নাতের ব্রোঞ্জে নতুন স্বপ্ন, সংবর্ধনায় লাখ টাকা পুরস্কার  হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট কাবাডির নতুন দিনের স্বপ্ন দেখছেন ইসরাইল হাওলাদার শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও জুটল না বাংলাদেশের স্থাননির্ধারণী ম্যাচে এশিয়াডে বাংলাদেশ সপ্তম ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ানডো ছড়ানোর তাগিদ চিফ হুইপের কলকাতার রাজপথে ভিনিসিয়ুসদের দেখতে জনস্রোত বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশকে হারাল ইন্দোনেশিয়া মেঘ কেটেছে নাগোয়ায়, কাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপের বাড়তি আয়ের ভাগ পেতে পারে বাংলাদেশও ম্যাচ হলো না বৃষ্টিতে, সেমিফাইনালে বাংলাদেশ মেসির সঙ্গে বিরোধ, রদ্রিগেজের রহস্যময় পোস্ট ভালো খেলেও সিঙ্গাপুরের কাছে হার বাংলাদেশের মোহামেডানের আর্জেন্টাইন কোচ  ১১ বছর বয়সী ইতিহাসগড়া তারকাকে নিয়ে জাপানের উচ্ছ্বাস ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহবান স্পিকারের রোইং আন্তর্জাতিক অঙ্গনে পদক অর্জনে সক্ষম শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল বৃষ্টিতে নাগোয়ায় লিটন-শান্তদের অলস সময় আলোর ‘নারী ফিদেমাস্টার’ খেতাব অর্জন জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের ৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড়

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add