: ২১ জুলাই ২০১৫, মঙ্গলবার, ১৯:১৯:১১
এমন অবিশ্বাস্য অভিষেক শুধু স্বপ্নেই কল্পনা করা সম্ভব। টি২০, ওয়ানডের পর এবার টেস্টেও স্বপ্নের অভিষেক ঘটলো মুস্তাফিজুর রহমানের। মূলতঃ তার বোলিং তোপেই লণ্ডভণ্ড হয়ে গেলো দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। মাত্র ৩৭ রান দিয়েই নিয়েছেন ৪ উইকেট। আর টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে থাকা দলটি প্রথম দিনেই অলআউট হয়ে গেছে মাত্র ২৪৮ রানে। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ৭ রান। তামিম ইকবাল ১ ও ইমরুল কায়েস ৫ রানে ব্যাট করছেন। এখনও ২৪১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
: ২১ জুলাই ২০১৫, মঙ্গলবার, ১০:১৪:৫৯
ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের পর কম সমালোচনা সহ্য করতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। একই সঙ্গে সেই হারের কারণগুলো খুঁজে বের করে টেস্ট ক্রিকেটে জয়ের ধারায় ফিরে আসার জন্যও দৃঢ় প্রত্যয়ী প্রোটিয়ারা। এমনই এক সমীকরণের সামনে দাঁড়িয়ে চট্টগ্রাম টেস্টের শুরুতেই টসের কয়েন নিক্ষেপে জয় হলো প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলার। এবং টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।
: ২০ জুলাই ২০১৫, সোমবার, ১৬:৪৩:৩৪
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। টি-টোয়েন্টি সিরিজ খোয়ানোর পর প্রথম ওয়ানডেতেও হার। সেখান থেকে দুর্দান্তভাবে ফিরে আসে বাংলাদেশ। শেষ দুই ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতে নেয় টাইগাররা।
: ১৯ জুলাই ২০১৫, রবিবার, ২৩:২৭:৪৮
তৃতীয় ওয়ানডেতে শ্রীলংকাকে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো পাকিস্তান। আজ (রবিবার) কলম্বোর প্র্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান ১৩৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে।
: ১৯ জুলাই ২০১৫, রবিবার, ২৩:০৭:৪৮
ষষ্ঠ ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ যুব ক্রিকেট দল। শেষ ম্যাচটি ছিল শুধু ব্যবধান বাড়ানোর। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সপ্তম ম্যাচ জিতে ৫-২ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশের যুবারা। আজ (রবিবার) অনুষ্ঠিত সিরিজের
: ১৯ জুলাই ২০১৫, রবিবার, ২২:২৮:৩০
সমতায় শেষ হয়েছে জিম্বাবুয়ে এবং ভারতের মধ্যেকার টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে ভারতকে সিরিজ জিততে দেয়নি স্বাগতিক জিম্বাবুয়ে।
: ১৯ জুলাই ২০১৫, রবিবার, ২২:১১:২৪
দুর্দান্ত জয়ে অ্যাশেজ সিরিজে সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া। আজ (রবিবার) লর্ডস টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের বিপক্ষে ৪০৫ রানের জয় তুলে নিয়েছে সফরকারীরা। চতুর্থ দিনে ২ উইকেট হারিয়ে ২৫৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা।
: ১৯ জুলাই ২০১৫, রবিবার, ১২:৪৬:৪৪
জমে উঠেছে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট ৷ প্রথম টেস্ট জিতেছে ইংল্যান্ড ৷ দ্বিতীয় টেস্ট অবশ্য প্রবলভাবে ফিরে এসেছে মাইকেল ক্লার্করা৷ টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে মাত্র ৩১২ রানে ইংল্যান্ডকে অল আউট করেছে অস্ট্রেলিয়া এগিয়েছিল ২৫৪ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১০৮ রান তুলল ক্লার্করা ৷
: ১৮ জুলাই ২০১৫, শনিবার, ১৪:০৪:২৪
দেশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। মাশরাফি বিন মর্তুজাদের আনন্দের সঙ্গে সামিল অনুর্ধ্ব-১৯ দলও। জুনিয়র টাইগাররা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের মাটিতেই সিরিজ জিতেছে। ৭
: ১৬ জুলাই ২০১৫, বৃহস্পতিবার, ১৩:৪২:৩৩
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। গতকাল (বুধবার) পাল্লেকেলেতে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকরা ২ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। এ জয়ে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে লংকানরা।
: ১৬ জুলাই ২০১৫, বৃহস্পতিবার, ১৩:৩১:১৯
শুরুটা ভালো ছিল না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টি-টোয়েন্টি সিরিজ হারার পর ওয়ানডের প্রথম ম্যাচেও ব্যাকফুটে ছিল টাইগাররা। শেষ দুই ম্যাচ জিতে ঐতিহাসিক সিরিজ বাংলাদেশের। ক্রিকেটে বাংলাদেশের যা দারুণ এব অর্জন। চট্রগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে
: ১৫ জুলাই ২০১৫, বুধবার, ২৩:০৩:২৪
পাকিস্তান ও ভারতের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সিরিজ জিতে বিশ্ব ক্রিকেটে নিজেদেরকে আরও উপরে নিয়ে গেলো বাংলাদেশ। চট্রগাম জহুর আহমেদ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শেষ ওয়ানডেতে ৯ উইকেটে হারিয়ে ৩ ম্যাচ সিরিজ ২-১ এ জিতে নিয়েছে টাইগাররা।
: ১৫ জুলাই ২০১৫, বুধবার, ২১:৫২:৩৭
আগামীকাল (বৃহস্পতিবার) লর্ডসে শুরু হচ্ছে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট৷ প্রাক্ ম্যাচ প্রস্তুতিতে নেটে শচিন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারের বল খেললেন ইংরেজ ব্যাটসম্যানরা৷
: ১৫ জুলাই ২০১৫, বুধবার, ২০:০৬:২২
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সিরিজ নির্ধারনী ম্যাচটি কমিয়ে আনা হয়েছে ৪০ ওভারে। চট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে টস জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।
: ১৪ জুলাই ২০১৫, মঙ্গলবার, ২৩:৫৫:২০
তৃতীয় ও শেষ ওয়ানডেতেও জিম্বাবুয়েকে ৮৩ রানে হারিয়ে সিরিজ হোয়াইটওয়াশ করল ভারত। মঙ্গলবার হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৮৪ রানে ৪ উইকেট খুইয়ে বেকায়দায় পড়ে রাহানে-বাহিনী। কিন্তু, পঞ্চম উইকেটে মণীশ পাণ্ডের সঙ্গে ১৪৪ রানের পার্টনারশিপ করে ভারতের মান বাঁচান কেদার যাদব। জীবনের প্রথম শতরান করে মিডল অর্ডারের স্থিতাবস্থা ফিরিয়ে আনেন তিনি।
: ১৪ জুলাই ২০১৫, মঙ্গলবার, ২২:১২:০১
জিতলেই সিরিজ। সাগরিকায় দু’দলের সামনেই এ সুযোগ। কে জিতবে।? ঘরের মাঠে সিরিজ জয়ের আরেকটি হাতছানির সুযোগটা কি নিতে পারবেন টাইগাররা? তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আগামীকাল (বুধবার) তৃতীয় ম্যাচটি মাঠে গড়ানোর আগে সবার মনে উকি
: ১৪ জুলাই ২০১৫, মঙ্গলবার, ১৪:৫২:৩১
ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) স্পট ফিক্সিংয়ের দায়ে দুই বছর নিষিদ্ধ হয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। লোধা কমিটির রিপোর্টের ভিত্তিতে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট৷
: ১৩ জুলাই ২০১৫, সোমবার, ২০:৩৭:৩২
সিরিজ জয়ের লক্ষ্যে মিরপুর ছেড়ে সাগরিকায় তাবু গেড়েছেন টাইগাররা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনাল।
: ১৩ জুলাই ২০১৫, সোমবার, ৩:১৮:৪০
হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ পকেটে পুরে নিল আজিঙ্কা রাহানের ভারত। সৌজন্যে ভুবনেশ্বর কুমারের বোলিং। তবে রবিবারের হারারেতে ব্যাটিংটাও ভাল করল ভারত। হারারেতে রবিবার দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ভারতের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ভারতীয় দল অপরিবর্তিত রাখা হলেও জিম্বাবোয়ে দলে পানিয়াংগারার পরিবর্তে আনা হয় মাদজিভাকে।
: ১২ জুলাই ২০১৫, রবিবার, ২৩:৫৪:০১
পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ মিলে এবার একসাথে বসে যেতে পারে ক্রন্দন করার জন্য। কিংবা টেবিলে বসতে পারে নতুন তোন ফন্দি আঁটার জন্য। কারণ, যে উদ্দেশ্য নিয়ে জিম্বাবুয়েকে সঙ্গে করে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা তারা করছিল, সে উদ্দেশ্য আপাতত আর সফল হচ্ছে না। মাশরাফিরা নিজেই সেই বিষদাঁত ভেঙে দিল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়ে। নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নিল বাংলাদেশ।
For add
For add
For add
For add