: ২৩ নভেম্বর ২০১৫, সোমবার, ১৯:৩৪:৩৭
শেষ ওভারে প্রয়োজন ৯ রান। উইকেটে সেট ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বোলার মোহাম্মদ আমির। প্রথম বলেই স্ট্রাইকে মুশফিক। এক রান নিয়ে মুশফিক স্ট্রাইকে নিয়ে আসলেন অজন্থা মেন্ডিসকে। আমিরের কাছ থেকে মেন্ডিসের রান নেয়াটা যে কত কঠিন, সেটা ভালোই টের পেলেন মুশফিক। চতুর্থ বলে গিয়ে এক রান নিতে পারলেন মেন্ডিস। স্ট্রাইকে এলেন মুশফিক। দুই বলে তখন প্রয়োজন ৭ রান। পঞ্চম বলে বাউন্ডারি মেরে সিলেটের স্বপ্নকে বড় করেই তুললেন মুশি। শেষ বলে প্রয়োজন ৩। কিন্তু আমেরের কাছ থেকে নিতে পারলেন মাত্র এক রান।
: ২২ নভেম্বর ২০১৫, রবিবার, ২২:৩১:২০
সাঙ্গাকারার নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটসে উড়ে গেলো মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাট করতে নামা ভিক্টোরিয়ান্স পারেনি সুনিল নারাইন, স্যামুয়েলস এবং স্টিভেন্সদের নিয়ে রানের দূর্গ গড়তে। আবুল হাসান এবং মোশারফ হোসেনের বিধংসী বোলিংয়ের শুরুতেই বিধ্বস্ত ভিক্টোরিয়ান্সের স্কোর থেমে যায় মাত্র ১১০ রানে। আট উইকেটের এই মামলি সংগ্রহের
: ২২ নভেম্বর ২০১৫, রবিবার, ২২:২৭:০৫
ক্যাচ মিস ম্যাচ মিস-ক্রিকেটে প্রচলিত এ বাক্যটাকে ম্যাচ হারের অন্যতম কারন হিসাবে ব্যাখ্যা করেছেন চিটাগাং ভাইকিংসের দল নেতা তামিম ইকবাল। শেষ বল পর্যন্ত লড়াই করেও তারা পারেনি ম্যাচ রক্ষা করতে। দু’টি ক্যাচই মিস করেছেন রাতুল। রানের খাতা খোলার আগেই ডিপ স্কয়ার লেগে সৌম্যসরকারের ক্যাচটি মিস করেন রাতুল। জীবন ফিরে পেয়ে সৌম্য করেছেন ২০ রান। পরেরটি মিস করেছেন ড্যারেন সামির।
: ২২ নভেম্বর ২০১৫, রবিবার, ২০:৫৭:৩৮
মাশরাফির নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পারেনি রানের আকাশে উড়তে। আট উইকেটে মাত্র ১১০ রানেই থেমে গেছে তাদের স্কোর। ঢাকা ডায়নামাইটসের সামনে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয় ভর করে দলটির উপর। কোন রান যোগ না হতেই উইকেট পতন। শুরুর চাপ সামলে না উঠতেই উইকেটের ধারাবাহিক ছন্দপতনে গোড়াতেই দলটির সম্ভাবনা গুড়ে যায়। ইমরুল কায়েস, লিটন দাস, শুভাগত হোমস ও স্যামুয়েলস কেউ
: ২২ নভেম্বর ২০১৫, রবিবার, ২০:০৭:৪৯
নিজস্ব প্রতিবেদক : ভারতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সালেহ আহমেদ শাওনের ঘূর্ণিতে আজ (রবিবার) নাকাল হয়েছে আফগানিস্তানের যুব […]
: ২২ নভেম্বর ২০১৫, রবিবার, ১৯:২২:০৭
নাটকীয় পরিস্থিতির মধ্যে আবার ভারত-পাকিস্তান সিরিজ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ সিরিজ হতে পারে ভারতীয় উপমহাদেশেই। আপাতত যা পরিস্থিতি, তাতে বাংলাদেশ বা শ্রীলঙ্কার মধ্যে কোনো একটা দেশে হতে পারে এই সিরিজ। সিরিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে ইতিমধ্যেই দুবাই পৌঁছেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর। বৈঠকে থাকবেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড প্রধান জাইলস ক্লার্ক এবং পাক
: ২২ নভেম্বর ২০১৫, রবিবার, ১৮:৩১:১২
জয় দিয়ে বিপিএল-এর তৃতীয় আসর শুরু করলো সাকিবের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। যেখানে মধ্যমনি ছিলেন পাকিস্তানের মিসবাহ উল হক। যদিও জয়সূচক রানটি এসছে সাকলাইন সজীবের ব্যাট থেকে। বল হাতে যিনি ছিলেন প্রতিপক্ষের রানের চাকায় প্রতিবন্ধকতার মহানায়ক। চিটাগাং ভাইকিংসের প্রত্যাশায় দু’দুবার তীর বিদ্ধ করে
: ২২ নভেম্বর ২০১৫, রবিবার, ৪:৩৩:১১
বিপিএল-২০১৫ এর ফিকশ্চার তারিখ ম্যাচ সময় প্রথম পর্ব, মিরপুর স্টেডিয়াম ২২ নভেম্বর, রোববার রংপুর রাইডার্স-চিটাগাং ভাইকিংস দুপুর ২:০০টা ২২ নভেম্বর, রোববার ঢাকা ডাইনামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স […]
: ২১ নভেম্বর ২০১৫, শনিবার, ১৯:৪৪:০৮
ব্যাট-বলের লড়াইয়ের আগে শুক্রবার মিরপুর স্টেডিয়ামে রাতের আধারে রঙ ছড়িয়েছে বিপিএল। রঙিন ক্রিকেটের তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছেন দেশি-বিদেশি শিল্পীরা। সুরের মূর্ছনায় মাতোয়ার করে দেন তারা দর্শকদের। এবার অপেক্ষা বাইশ গজের ব্যাট-বলের যুদ্ধ। রঙিন ক্রিকেট বলা হয় যাকে। সংক্ষিপ্ত ভার্সনের এই খেলায় চার-ছয়ের পশরা সাঁজিয়ে রাখেন ব্যাটসম্যানরা। দর্শকদের আনন্দের খোরক মেটান তারা। টি-টোয়েন্টি এই ক্রিকেট লিগ এখন ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয়। ২০ ওভারের খেলা নিমিষেই শেষ।
: ২১ নভেম্বর ২০১৫, শনিবার, ১৬:০৫:১৮
পাকিস্তানের বিরুদ্ধে ৪ ম্যাচ সিরিজের টানা তিনটিতে জিতে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। সিরিজের শেষ ম্যাচে জস বাটলারের দ্রুততম সেঞ্চুরি ও জ্যাসন রয়ের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির সুবাদে ৮৪ রানের জয় পায় ইংল্যান্ড।
: ২১ নভেম্বর ২০১৫, শনিবার, ১৪:১১:২৫
গত কয়েকটি সিরিজের বেশ দাপটের সঙ্গেই কাটিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়েকে হারিয়ে উড়তে থাকা মেহেদী হাসান মিরাজরা ভারতে গিয়ে স্রেফ ভুপাতিত হলো। ১৫৮ রানে ভারতীয় অনুর্ধ্ব-১৯ দলকে অলআউট করে দিলেও, বাংলাদেশকে হারতে হয়েছে ৮২ রানের বড় ব্যবধানে। অথ্যাৎ, বাংলাদেশের যুবারা নিজেরাই অলআউট হয়ে গেছে ৭৬ রানে।
: ২০ নভেম্বর ২০১৫, শুক্রবার, ২২:৫৪:০৮
ক্রিকেট মাঠে গানের মহাউৎসব। রঙিন ক্রিকেট মাঠে গড়ানোর আগে আজ শুক্রবার সন্ধ্যায় মিরপুর স্টেডিয়াম মেতে ছিলো সূরের মূর্ছনায়। গ্যালারি ঠাসা দর্শক, মাঠের অভ্যন্তরের সবুজ গালিচাতেও ছিলো না তিল ধারনের ঠাই। টানা তিনঘণ্টা সুরের সাগের মেতে থাকার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ক্রিকেটের তৃতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক নাজমুল হাসান পাপন এমপি।
: ২০ নভেম্বর ২০১৫, শুক্রবার, ২১:০০:৪৪
বিপিএল শুরুর দুই দিন আগে গোড়ালিতে চোট পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আজ (শুক্রবার) মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের সময় চোট পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক। যদিও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোট গুরুতর নয়। জিম্বাবুয়ে সিরিজের আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন তিনি। সুস্থ হয়ে সিরিজের সবক’টি ম্যাচ খেলেছিলেন। নড়াইল এক্সপ্রেস নিজেও বলেছেন চোট ততটা গুরতর নয় ‘চোটটা তেমন গুরুতর নয়।
: ১৯ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৩:১৩:০৩
জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডের পর চার দিনের ম্যাচের সিরিজও জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। বুধবার হারারেতে দুই দলের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি ড্র হয়। প্রথম ম্যাচ জেতায় ১-০ ব্যবধানেই সিরিজ নিজেদের করে নেয় শুভাগত হোমের দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বুধবার চতুর্থ ও শেষ দিনে ৫ উইকেটে ৩৭৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ফলে দিনের খেলা ৩৫ ওভার বাকি থাকতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৭৮ রান।
: ১৯ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১২:৫১:০৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগে শ্রীলঙ্কান ক্রিকেটারদের খেলা নিয়ে যে সংশয় ছিলো অবশেষে তা কেটে গেছে। বাংলাদেশে ক্রিকেটারদের না পাঠানোর শক্ত অবস্থান থেকে সরে এসেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। দ্বীপ রাষ্টের বোর্ডটি বিপিএল খেলার অনুমতি দিয়েছে তাদের চুক্তিবদ্ধ সাত ক্রিকেটারকে।
: ১৮ নভেম্বর ২০১৫, বুধবার, ১১:৪০:১৩
প্রথম ম্যাচ জিততে পারলেও টানা দুই ম্যাচ হেরে, সিরিজ খোয়ানোর পথেই রয়েছে পাকিস্তান। মঙ্গলবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তান ২০৮ রান সংগ্রহ করে। জবাবে ৪১ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। আর জয় পায় ৬ উইকেটের ব্যবধানে।
: ১৮ নভেম্বর ২০১৫, বুধবার, ৯:৩১:২৬
ওয়াকায় নিজের পছন্দের মাঠে ক্রিকেটকে গুডবাই জানালেন মিচেল জনসন৷ মঙ্গলবার ওয়াকায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের পরই জনসনের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে যবনিকা নেমে আসে৷ জনসনের বিদায়ী টেস্টে নায়ক অবশ্য কিউই ব্যাটসম্যান রস টেলর৷ নায়ক-মহানায়কের ম্যাচটি শেষ পর্যন্ত অমিমাংসিতই থাকল।
: ১৮ নভেম্বর ২০১৫, বুধবার, ৯:২৭:০৮
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের মাঝপথেই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মিচেল জনসন৷নিজের পছন্দের মাঠ ওয়াকাতেই কেরিয়ারের শেষ স্পেলটা করে নিলেন তিনি
: ১৮ নভেম্বর ২০১৫, বুধবার, ৯:২০:৩৫
আয়েশা রহমানের ব্যাটিং ও রুমানা আহমেদের বোলিং নৈপুণ্যে প্রথম টি২০তে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের নারীদের বিপক্ষে ৩৫ রানের জয় পেলো বাংলাদেশের নারীরা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১২৫ রান করে বাংলাদেশ।
: ১৭ নভেম্বর ২০১৫, মঙ্গলবার, ২২:০২:৩১
দ্বিতীয় এবং তৃতীয় দিনের মতোই চিন্নাস্বামীতে চতুর্থ দিনের খেলাও বাতিল হয়ে গেলো৷ ফলে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট নিশ্চিত ড্র’য়ের পথে৷ বুধবার পঞ্চম দিন পুরো খেলা হলেও ম্যাচের নিষ্পত্তি হওয়া সম্ভব নয়৷ অথ্যাৎ ড্র। সুতরাং চার টেস্টের সিরিজে ১-০ এগিয়ে থেকে নাগপুরে তৃতীয় টেস্টে নামবে বিরাটবাহিনী৷
For add
For add
For add
For add