: ২৪ জানুয়ারি ২০১৬, রবিবার, ২৩:০৪:৩৮
সাকিব আল হাসান দিন কয়েক আগে টেস্ট অলরাউন্ডারের শ্রেষ্ঠত্ব খুইয়েছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিনের কাছে। তবে ওয়ানডে আর টোয়েন্টি২০ র্যাঙ্কিংয়ের বিচারে এখনো বিশ্বের সেরা অলরাউন্ডার তিনি। সাকিব ভক্তদের দারুণ খবর, খবর বাংলাদেশের ক্রিকেটের জন্যও- এই অলরাউন্ডার ওয়ানডেতে তৃতীয় স্থান থেকে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।
: ২৩ জানুয়ারি ২০১৬, শনিবার, ২৩:২৯:৪২
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে ৬৩ রানে হারিয়েছে বাংলাদেশ। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বাংলাদেশ ৯ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে। জবাবে জিম্বাবুয়ে ৭ উইকেটে ২২১ রানের বেশি করতে পারেনি।
: ২৩ জানুয়ারি ২০১৬, শনিবার, ২৩:২৮:৫৩
উইজডেন ইন্ডিয়া ২০১৪-১৫ সালের সেরা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। আর সেই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান করে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
: ২৩ জানুয়ারি ২০১৬, শনিবার, ২৩:২৮:২২
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যেকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে ইনজুরিতে পড়েন মুস্তাফিজুর রহমান। ওই দুই ম্যাচে তার আহামরি কোনো পারফরম্যান্স ছিল না। বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট।
: ২৩ জানুয়ারি ২০১৬, শনিবার, ২৩:২৭:৫৯
আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক শিবনারায়ণ চন্দরপল। চন্দরপল একটি ই-মেইলের মাধ্যমে তার সিদ্ধান্ত সম্পর্কে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে অবহিত করেছেন।
: ২৩ জানুয়ারি ২০১৬, শনিবার, ২৩:২৭:৪৪
অবশেষে জয় পেল ভারত। বিশ্বকাপ সেমিফাইনাল থেকে চলতি সিরিজের চারটে ম্যাচ হারার পর অসিদের বিরুদ্ধে জিতল তারা। রোহিত শর্মার ৯৯ ও মানিশ পাণ্ডের ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির সৌজন্যে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারালেন কোহলি-ধোনিরা। সেই সঙ্গে হোয়াইট ওয়াশও এড়াল তারা। যদিও ৪-১ ব্যবধানে সিরিজ জিতল অস্ট্রেলিয়া।
: ২২ জানুয়ারি ২০১৬, শুক্রবার, ২১:৪৮:৩৫
সিকান্দার রাজাকে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে অনন্য এ মাইলফলক স্পর্শ করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
: ২২ জানুয়ারি ২০১৬, শুক্রবার, ২১:৪৬:৫১
কোরি অ্যান্ডারসনের ব্যাটিং ঝড়ে উড়ে গেল পাকিস্তান৷শুক্রবার ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে তৃতীয় টি-২০ এবং সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।
: ২২ জানুয়ারি ২০১৬, শুক্রবার, ২১:৪৪:৫০
ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০১৫ সালটি সাফল্যে রাঙিয়েছিল বাংলাদেশ; কিন্তু ২০১৬ সালের প্রথম সিরিজেই আকাশে ওড়া দলটি একেবারে মাটিতে নেমে এল। জিম্বাবুয়ের সঙ্গে চতুর্থ ও শেষ টোয়েন্টি২০ ম্যাচে ১৮ রানে হেরেছে বাংলাদেশ। আর এ জয়ে সিরিজ ড্র করেছে জিম্বাবুয়ে।
: ২১ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ২১:৩৪:৪৯
এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই একাদশে প্রথম বারের মত জায়গা করে নিয়েছেন ব্যাটসম্যান আরিফুল হক।
: ২১ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ২১:১৬:৪৯
চার ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে এসে হেরে গেলো মাশরাফিরা। মূলতঃ অতিরিক্ত পরীক্ষা-নীরিক্ষা করতে গিয়েই এই পরাজয়। ৫টি পরিবর্তণ চাট্টিখানি কথা নয়। যে কারণে হেরে গিয়ে এখন ব্যাকফুটে বাংলাদেশ।
: ২১ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ২১:০১:৩৯
টি-২০ বিশ্বকাপের আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারত৷ শীঘ্রই সিরিজের সূচি প্রকাশ করা হবে বলে বিসিসিআই সুত্র জানিয়েছে৷
: ২০ জানুয়ারি ২০১৬, বুধবার, ২১:৩৩:৪৫
আগের তিন ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে একটি করে শতক থাকার পরও জিততে পারেনি ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে রান তাড়া করতে নেমে বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের সেঞ্চুরির পরও ম্যাচ হারলো ভারত। অ্যারন ফিঞ্চের শতকের পর কেন রিচার্ডসনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
: ২০ জানুয়ারি ২০১৬, বুধবার, ২১:৩৩:৩৭
জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের সিরিজের প্রথম দুটি জিতে বেশ নির্ভারই ছিল বাংলাদেশ। এশিয়া কাপ ও টোয়েন্টি২০ বিশ্বকাপকে সামনে রেখে তাই এ ম্যাচে ব্যাপক পরিবর্তন এনেছিল বাংলাদেশ। কিন্তু চার অভিষিক্তের দল নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হারতে হয়েছে বাংলাদেশকে। সফরকারীদের ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ। আর ৩১ রানে হেরে যাওয়ায় সিরিজ জিততে পরের ম্যাচের দিকেই তাকাতে হবে বাংলাদেশকে।
: ২০ জানুয়ারি ২০১৬, বুধবার, ১০:২৫:২০
২-০ ব্যবধানে এগিয়ে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বুধবার দুপুর তিনটায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। স্বভাবতই ম্যাচ জিতলে স্বাগতিক বাংলাদেশ ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতবে।
: ১৯ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার, ১৪:০৫:৪৩
শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসেরা পেরেরা টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছেন। তবে তিনি ওয়ানডে ফরম্যাট এবং সীমিত ওভারের ম্যাচে খেলবেন বলে জানিয়েছেন।
: ১৯ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার, ১৩:৫৮:২৯
এখনও দু’ম্যাচ বাকি৷ তাঁর আগেই রবিবার ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচটি জিতে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ পকেটে পুরে নিয়েছে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া৷ আর সোমবার আরও এক চমক৷ ধোনিদের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের জন্য বহুদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটালেন শেন ওয়াটসন৷
: ১৯ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার, ১৩:৫৫:৫৬
দু’ ম্যাচ বাকি থাকতেই ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ পকেটে পুরে নিয়েছে অস্ট্রেলিয়া৷ তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করলেন অসি নির্বাচকরা৷ টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ৷ পাঁচ বছর পর জাতীয় দলে ফিরলেন শন টেইটও৷
: ১৮ জানুয়ারি ২০১৬, সোমবার, ২৩:২৩:৪৩
স্পট-ফিক্সিংয়ের দায়ে রাজস্থান রয়্যালসের ক্রিকেটার অজিত চান্ডিলাকে আজীবন ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই৷ পাশাপাশি মুম্বইয়ের হিকেন শাহকেও পাঁচ বছর বহিস্কার করল ভারতীয় ক্রিকেট বোর্ড৷
: ১৮ জানুয়ারি ২০১৬, সোমবার, ২৩:২২:২৮
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টোয়েন্টি২০ সিরিজ থেকে ছিটকে পড়েছেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। রবিবার খুলনায় দ্বিতীয় টোয়েন্টি২০ ম্যাচে ব্যাটিং করার সময় তিনি পায়ে আঘাত নিয়ে মাঠ ছাড়েন। মুশফিকের ব্যাপারে বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, ‘স্ক্যান করানোর জন্য সোমবার ঢাকায় যাবে মুশফিক। দুই-তিন সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হতে পারে। স্ক্যান রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে বলা যাবে। ’
For add
For add
For add
For add