ফুটবল

মোহামেডান-জামাল ম্যাচ ড্র

: ৬ মে ২০১৫, বুধবার, ২০:১৫:১৯

আবারও ২ পয়েন্ট করে হারিয়ে ঘরে ফিরেছে মোহামেডান ও শেখ জামাল। আজ (বুধবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই দলের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

অনুর্ধ-১২ ফুটবলার বাছাই

: ৬ মে ২০১৫, বুধবার, ১৯:২২:৪৪

দক্ষিণ কোরিয়ার অনুর্ধ-১২ ফেস্টিভালের জন্য বাংলাদেশ অনুর্ধ-১২ গঠনের লক্ষ্যে আজ (বুধবার) সকালে বাফুফে ভবন সংলগ্ন বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে জাতীয় ফুটবল দলের জন্য খেলোয়াড় বাছাই করা হয়।

মুখোমুখি মেসির বার্সা-গার্দিওলার বায়ার্ন

: ৬ মে ২০১৫, বুধবার, ১৫:৪২:২৬

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনা৷ নিজের এক সময়ের প্রিয় মাঠ ন্যু ক্যাম্পেই আজ শত্র“ পেপ গার্দিওলা। ডাগ আউটে দাঁড়াবেন শত্র“ শিবিরের হয়ে। আর সেখানে শত্র“ শিবিরে খেলবেন লিওনেল মেসি। অথচ পেপ-মেসির যুগলবন্দী কাতালান ক্লাবটিকে ১৪টি ট্রফি জিতিয়েছিল। ২০০৮-১২ পর্যন্ত মেসিদের দােিয়ত্বে ছিলেন গাার্দিওলা৷ তখন বার্সাকে যেমন বিশ্বসেরা ক্লাবে পরিণত করেছিলেন, তেমনি লিওনেল মেসিকেও পরিণত করেছেন বিশ্বসেরা ফুটবলারে। মাঠে নামার ৪৮ ঘণ্টা আগেই বার্সার মহাতারকা লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন, এক সময়ের গুরু পেপের সঙ্গে আর কোনও সম্পর্ক নেই তাঁ৷ অথচ, পেপ মজে রয়েছেন যেন মেসিতেই৷

তেভেজ নৈপুন্যে রিয়ালকে হারাল জুভেন্তাস

: ৬ মে ২০১৫, বুধবার, ১০:৫০:০৮

নিজেদের মাঠে অসাধারণ খেলা উপহার দিল জুভেন্তাস। কার্লোস তেভেজ, আন্দ্রে পিরলো, জিওর্জিও কিয়েল্লিনি থেকে শুরু করে জুভদের পুরো দলের ফুটবলারা ছিল যেন রিয়াল মাদ্রিদের সামনে এক একটি দেয়াল। বিখ্যাত ইতালীয় ডিফেন্স দিয়ে সত্যি সত্যি তারা ২-১ গোলে আটকে দিল রিয়াল মাদ্রিদকে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে টানা দুইবার শিরোপা জয়ের ক্ষেত্রে লজ ব্লাঙ্কোজরা নিশ্চিত একটি হোঁচট খেলো বলা যায়। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে তাদেরকে হারিয়ে ‘ট্রেবল’ জয়ের পথে এক ধাপ এগিয়ে গেলো সদ্য ইতালিয়ান সিরি-এ চ্যাম্পিয়নরা।

অস্কারকে ছাড়াই কোপায় ব্রাজিল

: ৫ মে ২০১৫, মঙ্গলবার, ২১:৫৮:৪৩

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলে নেইমারের পর যদি কোন অপরিহার্য ফুটবলার থেকে থাকেন, তাহলে তিনি অস্কার। অথচ চেলসির এই মিডফিল্ডারকে ছাড়াই আসন্ন কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। মঙ্গলবার কোপা আমেরিকাকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে ফুটবল পাগল দেশটি।

অনুর্ধ-১২ ফুটবলার বাছাই বুধবার

: ৫ মে ২০১৫, মঙ্গলবার, ২১:০৭:৩৩

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ কোরিয়ার অনুর্ধ-১২ ফুটবল ফেস্টিভালের জন্য দল গঠনের লক্ষ্যে আগামীকাল (বুধবার) সকাল ৭টায় বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে খেলোয়াড় বাছাই করা হবে। […]

জয়ে ফিরেছে মুক্তিযোদ্ধা

: ৫ মে ২০১৫, মঙ্গলবার, ২০:৫৪:২৩

ব্রাদার্স ও মোহামেডানের কাছে হারের পর রহমতগঞ্জের বিপক্ষে ড্র-প্রিমিয়ার ফুটবল লিগে যেন ছন্দপতন হয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। টানা তিন ম্যাচে ৮ পয়েন্ট খোয়ানো সেই মুক্তিযোদ্ধা ঘুরে দাঁড়ালো দারুণভাবে। ফেডারেশন কাপ রানার্সাআপদের ঘুরে দাঁড়ানো ম্যাচে বলি হলো আবাহনী।

উত্তর কোরিয়ার ‘না’

: ৫ মে ২০১৫, মঙ্গলবার, ২০:১২:১৯

ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তুাব দিয়েছিল উত্তর কোরিয়া। ম্যাচটি হতে পারে ১৪ মে-এভাবে দিনক্ষণও ঠিক করেছিল এশিয়ার ফুটবলে অন্যতম শক্তিশালী দেশটি। সেই উত্তর কোরিয়াই আবার পিছুটান দিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কে চিঠি দিয়ে জানিয়েছে তারা ঢাকা আসতে পারছে না।

জুভেন্তাসের বিরুদ্ধে বেনজেমাহীন রিয়াল

: ৫ মে ২০১৫, মঙ্গলবার, ১২:৪৪:৩৮

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের মহারণে মুখোমুখি জুভেন্তাস ও রিয়াল মাদ্রিদ। কিন্তু মাঠে নামার আগে খানিকটা চাপে রিয়াল শিবির। সেমিফাইনালের প্রথম লেগের গুরুত্বপূর্ণ ম্যাচেও পাওয়া যাচ্ছে না করিম বেনজেমাকে। এমনকী রিজার্ভ বেঞ্চেও থাকতে পারবেন না রিয়াল স্ট্রাইকার।

নেইমারের জন্য মেসির স্বার্থত্যাগ 

: ৪ মে ২০১৫, সোমবার, ২৩:১৭:১৬

বড় মাপের ফুটবলার, তার থেকেও বড় হৃদয়! কর্ডোবার বিপক্ষে প্রিয় সতীর্থের জন্য স্বার্থত্যাগের একটি দৃষ্টান্ত স্থাপন করলেন লিওনেল মেসি। হ্যাটট্রিকের সুযোগ থাকার পরও নিজে পেনাল্টি কিক না নিয়ে নেইমারকে নিতে দিলেন ফুটবলের বরপুত্র মেসি৷ কর্ডোবার বিপক্ষে ৮-০ গোলের বড় জয় পায় বার্সেলোনা। লুইস সুয়ারেজ বার্সেলোনার হয়ে প্রথম হ্যাটট্রিক করেন। হ্যাটট্রিক করার দুর্দান্ত সুযোগ ছিল জোড়া গোল করা মেসির সামনেও।

ফরাশগঞ্জ-চট্ট.আবাহনীর পয়েন্ট ভাগাভাগি

: ৪ মে ২০১৫, সোমবার, ২০:২৩:২৫

মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে পয়েন্ট ভাগাভাগি করেছে ফরাশগঞ্জ ও চট্রগ্রাম আবাহনী। আজ (সোমবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়েছিল ফরাশগঞ্জ।

চেলসি চ্যাম্পিয়ন

: ৩ মে ২০১৫, রবিবার, ২০:৫২:২৩

ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। আজ (রবিবার) স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে চেলসি ১-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে তিন খেলা বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে।

মোহামেডানের ড্র রাসেলের জয়

: ৩ মে ২০১৫, রবিবার, ২০:২৩:৪১

মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে টানা ৩ ম্যাচে পয়েন্ট হারালো তিন জায়ান্ট। গতকাল পয়েন্ট খুইয়েছে শেখ জামাল ও মুক্তিযোদ্ধা। আজ (রবিবার) পয়েন্ট হারিয়েছে মোহামেডান।

প্রীতি ম্যাচের প্রস্তাব উত্তর কোরিয়ার

: ৩ মে ২০১৫, রবিবার, ১৯:৪৮:০৮

এ মাসেই কয়েকটি দেশ সফরে বের হচ্ছে উত্তর কোরিয়া ফুটবল দল। বাংলাদেশে এসে একটি প্রীতি ম্যাচ খেলার ইচ্ছেও আছে তাদের। গত সপ্তাহে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এমন প্রস্তাবও দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। বাংলাদেশ রাজী হলে তারা ১৪ মে ঢাকায় ম্যাচটি খেলবে।

জুভেন্টাস চ্যাম্পিয়ন

: ৩ মে ২০১৫, রবিবার, ১৩:০১:০৫

চার ম্যাচ হাতে রেখে ইতালিয়ান লিগ সিরি এ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে জুভেন্টাস। শনিবার রাতে তারা ১-০ গোলে সাম্পদোরিয়াকে হারিয়ে চলে গেছে পেছনে থাকা দলগুলোর ধার ছোঁয়ার বাইরে।

রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের জয়

: ৩ মে ২০১৫, রবিবার, ১১:২৩:৪৮

মৌসুমে পঞ্চম এবং রিয়ালের হয় ২৯তম হ্যাটট্রিক। একজন ফুটবলারের শ্রেষ্ঠত্ব মাপতে এর চেয়ে বেশি কিছু আর প্রয়োজন হয় না সম্ভবত। ক্রিশ্চিয়ানো রোনালদো এমনিতেই সেরা। সেই শ্রেষ্ঠত্ব আবারও দেখালেন সেভিয়ার মাঠে গিয়ে। যে দলটি ২০১৪ ফেব্রুয়ারি থেকে টানা ১৫ মান এবং ৩৫ ম্যাচ নিজেদের মাঠে অপরাজিত, নাটকীয় ম্যাচে তাদেরকেই রোনালদোর হ্যাটট্রিকে পরাজিত করে এলো রিয়াল মাদ্রিদ।

সুয়ারেজের হ্যাটট্রিকে বার্সার বিশাল জয়

: ২ মে ২০১৫, শনিবার, ২২:৪৫:২০

স্প্যানিশ লা লিগায় শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়েছে বার্সেলোনা। আজ (শনিবার) রাতে স্বাগতিক কর্দোভার বিপক্ষে গোল উৎসবে জয় পয়েছে লুই এনরিকের দল। ম্যাচে মেসিরা কর্দোভাকে ৮-০ গোলে হারিয়েছে।

মালদ্বীপে টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ

: ২ মে ২০১৫, শনিবার, ২২:৩৬:৩০

ডিসেম্বরে ভারতের কেরালায় সাফ চ্যাম্পিয়নশিপ। আট জাতির এ ফুটবল টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে দারুন একটি সুযোগ পেয়েছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের ঠিক এক মাস আগে মালদ্বীপের একটি চার জাতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ২০ থেকে ৩০ নভেম্বর মালদ্বীপে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের নাম ‘প্রেসিডেন্ট অব মালদ্বীপ ইন্টারন্যাশনাল সকার।’

মুক্তিযোদ্ধার পয়েন্ট কেড়ে নিয়েছে রহমতগঞ্জ

: ২ মে ২০১৫, শনিবার, ২১:৫০:১১

মোহামেডানের বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকেও হার নিয়ে মাঠ ছেড়েছিল মুক্তিযোদ্ধা। সে হারের ধকল কাটিয়ে ওঠার ম্যাচে আবু ইউসুফের দল খেয়েছে আরেকটি ধাক্কা। ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে ফেডারেশন কাপ রানার্সআপরা ১-১ গোলে ড্র করেছে রহমতগঞ্জের সঙ্গে।

জামালকে থামিয়েছে ব্রাদার্স

: ২ মে ২০১৫, শনিবার, ২১:১৬:১১

সহজ হোক কিংবা কস্টে-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে আসা মানেই জয় নিয়ে ঘরে ফেরা। চলমান বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে এটা যেন নিয়মই বানিয়ে ফেলেছিল বর্তমান চ্যাম্পিয়নরা।

সব সংবাদ

অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add