for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১:১০:৩০

আবুধাবিতে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির বিবৃতি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ এক ওভার কম বল করায় এই শাস্তি দেওয়া হয়েছে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে।
বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয় অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের দুই আম্পায়ার আলাউদ্দিন পালেকর ও ইজাতুল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ আনেন।
For add
For add
For add
For add
for Add