for Add

হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন

জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে দারুণ শুরু এনে দিয়েও দলকে জেতাতে পারেননি বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর এই পেসারের মতে, ব্যাটিংয়ে বড় জুটি গড়তে না পারাই বাংলাদেশের পরাজয়ের মূল কারণ।

গত রাতে আবু ধাবিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৩৩.৪ ওভারে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের শুরুতে তাসকিনের বোলিংয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। মাত্র ৭ ওভারে ২৪ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। তবে শুরুর ধাক্কা সামলে চতুর্থ উইকেটে ১৭৬ বলে ১৫০ রানের জুটি গড়েন ব্রেন্ডন টেইলর ও ক্রেইগ আরভিন। টেইলরের ৮১ এবং আরভিনের ৯৩ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে তাসকিন ৪৪ রানে ৩ উইকেট নেন। শরিফুল ইসলাম ও সাইফ হাসানের শিকার দুটি করে উইকেট।

২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান ও তাঁর সঙ্গী ৩৯ রান যোগ করেন। ৩৮ বলে ৯ চার ও ১ ছক্কায় ৪৬ রান করে তানজিদ ফিরলে ভাঙে সেই জুটি। এরপর আর বড় কোনো জুটি গড়তে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারতে হয় টাইগারদের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ব্যাটিংয়ে একটি বড় জুটি গড়তে পারলেই ম্যাচের চিত্র বদলে যেতে পারত।

তিনি বলেন, “আমরা আসলেই ভালো ক্রিকেট খেলিনি। আমাদের ভালো ক্রিকেট খেলা উচিত ছিল। ২৭২ রান তাড়া করা উচিত ছিল। দুর্ভাগ্যবশত আমরা একটাও জুটি করতে পারিনি। একটা জুটি হলেই খেলাটা বের হয়ে যেত। আমাদের ব্যাটিংয়ে প্রায়ই ভুল হয়ে থাকে। বোলিংয়ে ধারাবাহিকতা আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। আমি মনে করি, আসলে এই ম্যাচটা ব্যাটারদের জেতানো উচিত ছিল, কিন্তু তারা পারেনি।”

বোলারদের প্রচেষ্টার পরও জয় না পাওয়ায় হতাশা প্রকাশ করেন তাসকিন। তাঁর মতে, শুরুতে জিম্বাবুয়েকে চাপে ফেললেও টেইলর ও আরভিনের বড় জুটিই ম্যাচে প্রতিপক্ষকে এগিয়ে দেয়। পরে উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে মোটামুটি রানের মধ্যে আটকে রাখা সম্ভব হলেও ব্যাটিংয়ে সেই লক্ষ্য পেরোনো যায়নি।

তাসকিন বলেন, “যেকোনো পরাজয় খেলোয়াড় ও দলের জন্য বড় হতাশার। আসলে যতই ৩ বা ৫ উইকেট পাই, ম্যাচ না জিতলে কখনোই সেটা লাভ হয় না। আমাদের শুরুটা দারুণ হয়েছিল। ব্যাট করার জন্য এই উইকেট বেশ ভালো ছিল। মাঝে জিম্বাবুয়ের বড় একটা জুটি হলো। শুরুর সাফল্যের পর তাদের বড় জুটি হয়ে যাওয়ায় তারা অনেকটাই এগিয়ে যায়। পরে জুটি ভাঙার পরও আমার মনে হয়, তাদের মোটামুটি রানের মধ্যে আটকে রাখা সম্ভব হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত পরে ম্যাচ জিততে পারিনি।”

উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক ছিল উল্লেখ করে তাসকিন আরও বলেন, এই পিচে ২৭২ রানের লক্ষ্য তাড়া করা বাংলাদেশের পক্ষে সম্ভব ছিল। তবে ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি।

তিনি বলেন, “সত্যি বলতে, আজকে যেরকম পিচ ছিল, আমরাও বল করেছি, একটু এদিক-ওদিক হলেই শাস্তি পাচ্ছিলাম। জিম্বাবুয়ের সঙ্গে ২৭০ অবশ্যই তাড়া করার মতো ছিল। ওদের কন্ডিশনে অস্ট্রেলিয়াকেও চাপে রেখেছিল তারা। কিন্তু এই কন্ডিশনে আমাদের আসলে ভালো করা উচিত ছিল।”

ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বে বাংলাদেশের সামনে এখন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ। আগামী ২১ অক্টোবরের সেই লড়াইয়ে জিততে পারলে ফাইনালে খেলার আশা জিইয়ে রাখার সুযোগ পাবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে হারের হতাশা পেছনে ফেলে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চান তাসকিন।

তিনি বলেন, “এখনো একটা ম্যাচ বাকি আছে। আমরা চাইব, ভালোভাবে লড়াই করে ফিরে এসে যেন ফাইনাল খেলতে পারি।”

সব সংবাদ

নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন ফিওনা আন্তঃসার্ভিসেস সাইক্লিং শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে ব্র্যাক ব্যাংক নারী হকি প্রোগ্রাম শুরু সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি জয়বঞ্চিত বাংলাদেশ, নাটকীয় ড্র আফগানিস্তানের সময় কম, বুধবার থেকে হকির প্রস্তুতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল ৯ হাজার রানের ক্লাবে লিটন  পাকিস্তান বধে হ্যাটট্রিক জয়, ফাইনালে বাংলাদেশের মেয়েরা টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্ট শুরু মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী কে ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন আজ : মেসি আবেগ-অশ্রুতে মেসির বিদায় বিদায়ী ম্যাচে খেলতে রাজি ছিলেন না মেসি! জরিমানার কবলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ জিন্নাতের ব্রোঞ্জে নতুন স্বপ্ন, সংবর্ধনায় লাখ টাকা পুরস্কার  হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট কাবাডির নতুন দিনের স্বপ্ন দেখছেন ইসরাইল হাওলাদার শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও জুটল না বাংলাদেশের স্থাননির্ধারণী ম্যাচে এশিয়াডে বাংলাদেশ সপ্তম ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ানডো ছড়ানোর তাগিদ চিফ হুইপের কলকাতার রাজপথে ভিনিসিয়ুসদের দেখতে জনস্রোত বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশকে হারাল ইন্দোনেশিয়া মেঘ কেটেছে নাগোয়ায়, কাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপের বাড়তি আয়ের ভাগ পেতে পারে বাংলাদেশও ম্যাচ হলো না বৃষ্টিতে, সেমিফাইনালে বাংলাদেশ মেসির সঙ্গে বিরোধ, রদ্রিগেজের রহস্যময় পোস্ট ভালো খেলেও সিঙ্গাপুরের কাছে হার বাংলাদেশের মোহামেডানের আর্জেন্টাইন কোচ  ১১ বছর বয়সী ইতিহাসগড়া তারকাকে নিয়ে জাপানের উচ্ছ্বাস ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহবান স্পিকারের রোইং আন্তর্জাতিক অঙ্গনে পদক অর্জনে সক্ষম শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল বৃষ্টিতে নাগোয়ায় লিটন-শান্তদের অলস সময় আলোর ‘নারী ফিদেমাস্টার’ খেতাব অর্জন জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের ৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add