for Add
: ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ০:২৮:৫৩

বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে পুরোনো সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। কিউটের পৃষ্ঠপোষকতায় চলছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল। এরই ধারাবাহিকতায় শনিবার পল্টনের শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টেবিল টেনিস ইভেন্টের প্রতিযোগিতা।
একক ও দ্বৈত মিলিয়ে মোট ছয়টি ইভেন্টের মধ্যে পাঁচটিতেই পদক জিতে দারুণ সাফল্য দেখিয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের তিন ক্রীড়া সাংবাদিক—শামীম হাসান, রুমেল খান ও শেখ সাদী। তিনজনের সম্মিলিত সাফল্যে টেবিল টেনিসে রীতিমতো ‘জয়জয়কার’ ছিল প্রতিদিনের বাংলাদেশের।
টেবিল টেনিস এককের ফাইনালটা যেন হয়ে উঠেছিল প্রতিদিনের বাংলাদেশের অভ্যন্তরীণ লড়াই। ‘অল প্রতিদিনের বাংলাদেশ’ ফাইনালে মুখোমুখি হন রুমেল খান ও শামীম হাসান। উত্তেজনাপূর্ণ লড়াইয়ে রুমেল ৫-১১, ১১-৮, ১১-১ পয়েন্টে শামীমকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেন।
এই জয়ে এককে নিজের নবম শিরোপা ঘরে তুললেন রুমেল। অন্যদিকে শামীম এ নিয়ে দ্বিতীয়বারের মতো রানার্সআপ হলেন।
একক ইভেন্টে তৃতীয় হয়েছেন বাংলাদেশের খবরের মাহমুদুন্নবী চঞ্চল।
দ্বৈত বিভাগে এবার ভেঙে গেল রুমেল খান-মাহমুদুন্নবী চঞ্চল জুটির এক দশকের রাজত্ব। ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর রেকর্ড শিরোপা জেতা এই জুটি এবার আর শিরোপা ধরে রাখতে পারেনি। ২০২৬ আসরে তাদের থামতে হয়েছে তৃতীয় হয়ে।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রুমেল-চঞ্চল জুটি ১১-৮, ১১-৫ পয়েন্টে হারিয়েছে আগামীর সময়ের সুদীপ্ত আনন্দ ও বিডিনিউজের রুবেল জুবায়ের জুটিকে।
দ্বৈতে এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ডেইলি স্টারের সাজ্জাদ হোসেন মুকুল ও সামসুল আরেফিন জুটি। ফাইনালে তাদের কাছে হেরে রানার্সআপ হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের শামীম হাসান ও শেখ সাদী জুটি।
সব মিলিয়ে বিএসপিএ স্পোর্টস কার্নিভালের টেবিল টেনিসের ছয় ইভেন্টের পাঁচটিতেই পদক জিতেছেন প্রতিদিনের বাংলাদেশের তিন ক্রীড়া সাংবাদিক।
রুমেল খান এককে চ্যাম্পিয়ন এবং দ্বৈতে তৃতীয় হয়েছেন। শামীম হাসান একক ও দ্বৈত—দুই ইভেন্টেই রানার্সআপ হয়েছেন। আর শেখ সাদী দ্বৈতে রানার্সআপ হয়ে পেয়েছেন পদক।
For add
For add
For add
For add
for Add