for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২২:৫৬:২৫

দেশের ব্যাডমিন্টন অঙ্গনের অন্যতম বড় আয়োজন ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।
শুক্রবার সকাল ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে এবারের আসরে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের ৮৮টি দলের ৬১৬ জন শাটলার। তাঁদের মধ্যে ৮১ জন নারী ও ৫৩৫ জন পুরুষ খেলোয়াড়।
এবারের চ্যাম্পিয়নশিপে মোট প্রাইজমানি ১০ লাখ টাকা। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে একটি মোটরসাইকেল।
বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানারআপদের জন্য নির্ধারিত প্রাইজমানি হলো—
জাতীয় পর্যায়ে খেলোয়াড়দের দক্ষতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি নতুন প্রতিভা তুলে ধরাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। তরুণ শাটলারদের উৎসাহিত করা এবং দেশের ব্যাডমিন্টনের মানোন্নয়নেও টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে আয়োজক ফেডারেশন।
এবারের আসরে পৃষ্ঠপোষকতা করছে পিএইচপি ফ্যামিলিসহ একাধিক প্রতিষ্ঠান। টার্বো ইলেক্ট্রোলাইট স্পোর্টস ড্রিংক বেভারেজ পার্টনার এবং ওয়ান স্কাই কানেক্টিভিটি পার্টনার হিসেবে রয়েছে।
For add
For add
For add
For add
for Add