for Add

কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

৫৭ সংস্থার ৫৬৫ অ্যাথলেটের অংশগ্রহণ | এসএ গেমসে ১০ পদকের লক্ষ্য, প্রত্যাশা দুই স্বর্ণের

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা। বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর নামে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৩ অক্টোবর বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

এবারের প্রতিযোগিতায় দেশের ৫৭টি সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট অংশ নেবেন। তাঁদের মধ্যে ৪৩১ জন পুরুষ ও ১৩৪ জন নারী। এ ছাড়া অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে থাকবেন ১১০ জন ম্যানেজার ও কোচ। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সামরিক ও বেসামরিক বাহিনী, পাবলিক বিশ্ববিদ্যালয়, শারীরিক শিক্ষা কলেজ, বিকেএসপি ও ডাক বিভাগের অ্যাথলেটরা বিভিন্ন ইভেন্টে পদকের জন্য লড়বেন।

প্রতিযোগিতা উপলক্ষে বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। এতে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের, সাধারণ সম্পাদক আলী ইমাম তপন, যুগ্ম সম্পাদক মনজুর মোরশেদ ও মাহবুবুল আলম টুকুসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

৪০ ইভেন্টে লড়াই, থাকছে ইলেকট্রনিক ফটোফিনিশিং

প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে মোট ৪০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের ২২টি এবং নারীদের ১৮টি ইভেন্ট রয়েছে। দৌড়ের ইভেন্টগুলোতে নির্ভুল ফলাফল ও সময় নির্ধারণের জন্য ব্যবহার করা হবে ইলেকট্রনিক ফটোফিনিশিং ব্যবস্থা। পাশাপাশি আধুনিক সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি ইভেন্টের ফলাফল অনলাইনেও প্রকাশ করা হবে।

মূল প্রতিযোগিতার পাশাপাশি কয়েকটি ইভেন্ট অনুষ্ঠিত হবে ভিন্ন ভেন্যুতে। ২৩ অক্টোবর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাতটি থ্রো ইভেন্ট। এ ছাড়া ২৪ অক্টোবর শনিবার ভোর ৫টায় পূর্বাচলের ৩০০ ফিট সড়কে অনুষ্ঠিত হবে ম্যারাথন।

পদকজয়ীদের পুরস্কার, সেরার জন্য ইলেকট্রিক বাইক

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী অ্যাথলেটদের যথাক্রমে ৬ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকা করে পুরস্কার দেবে ফেডারেশন। এ ছাড়া রেকর্ড গড়া অ্যাথলেটদের জন্য থাকছে ২০ হাজার টাকা অর্থ পুরস্কার। প্রতিযোগিতার সেরা অ্যাথলেটকে এক্সপ্লয়েট কোম্পানির সৌজন্যে দেওয়া হবে ১০০ সিসির একটি ইলেকট্রিক বাইক। ফেডারেশনের তিন সদস্যের একটি কমিটি সেরা অ্যাথলেট নির্বাচন করবে।

স্থায়ী ভেন্যু নির্মাণ ও প্রতিভা অন্বেষণে উদ্যোগ

দেশের অ্যাথলেটিকসের উন্নয়নে একাধিক পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছেন ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের। তিনি বলেন, “দেশের অ্যাথলেটিকস উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি, যার প্রথমটি হচ্ছে এবারের কোকো ১৮তম সামার অ্যাথলেটিকস আয়োজন। এ ছাড়া আমরা অ্যাথলেটিকসের স্থায়ী ভেন্যু নির্মাণ নিয়ে কাজ করে যাচ্ছি। ভেন্যুর জন্য আমরা পল্টনস্থ হ্যান্ডবল স্টেডিয়ামের পাশে থাকা কয়েক কাঠা জমিকে আপাতত বিবেচনায় রেখেছি।”

দেশের প্রতিভাবান অ্যাথলেটদের খুঁজে বের করতেও উদ্যোগ নিয়েছে ফেডারেশন। এ লক্ষ্যে প্রাথমিকভাবে ১৩টি জেলা নির্বাচন করা হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রমে আরও জেলা অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি।

দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে আন্তর্জাতিক পদকের স্বপ্ন

জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা শেষ হওয়ার পর দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ক্যাম্প আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন। তাঁর আশা, পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জয়ের সক্ষমতাসম্পন্ন অ্যাথলেট তৈরি করা সম্ভব হবে।

আসন্ন দক্ষিণ এশীয় গেমসে (এসএ গেমস) অ্যাথলেটিকসে ১০টি পদক জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে ফেডারেশন। এর মধ্যে দুটি স্বর্ণপদক জয়ের প্রত্যাশা করছেন কর্মকর্তারা।

আলী ইমাম তপন বলেন, “কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস খেলা শেষে আমরা দীর্ঘমেয়াদি ক্যাম্প আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আসন্ন এসএ গেমসে আমাদের লক্ষ্য ১০টি পদক জয়। যার মধ্যে দুটি স্বর্ণপদক আশা করছি আমরা। লক্ষ্য পূরণে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে ভালো মানের অ্যাথলেট বের করে আনব।”

দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, প্রতিভাবান অ্যাথলেট অন্বেষণ এবং স্থায়ী ভেন্যু নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের অ্যাথলেটিকসকে আরও এগিয়ে নিতে চায় বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।

সব সংবাদ

কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় হারের দায় ব্যাটারদের দিলেন তাসকিন ঢাকায় যাত্রাবিরতি: ফিফা সভাপতি-বাফুফে বৈঠক বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন ফিওনা আন্তঃসার্ভিসেস সাইক্লিং শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে ব্র্যাক ব্যাংক নারী হকি প্রোগ্রাম শুরু সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি জয়বঞ্চিত বাংলাদেশ, নাটকীয় ড্র আফগানিস্তানের সময় কম, বুধবার থেকে হকির প্রস্তুতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল ৯ হাজার রানের ক্লাবে লিটন  পাকিস্তান বধে হ্যাটট্রিক জয়, ফাইনালে বাংলাদেশের মেয়েরা টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্ট শুরু মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী কে ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন আজ : মেসি আবেগ-অশ্রুতে মেসির বিদায় বিদায়ী ম্যাচে খেলতে রাজি ছিলেন না মেসি! জরিমানার কবলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ জিন্নাতের ব্রোঞ্জে নতুন স্বপ্ন, সংবর্ধনায় লাখ টাকা পুরস্কার  হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট কাবাডির নতুন দিনের স্বপ্ন দেখছেন ইসরাইল হাওলাদার শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও জুটল না বাংলাদেশের স্থাননির্ধারণী ম্যাচে এশিয়াডে বাংলাদেশ সপ্তম ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ানডো ছড়ানোর তাগিদ চিফ হুইপের কলকাতার রাজপথে ভিনিসিয়ুসদের দেখতে জনস্রোত বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশকে হারাল ইন্দোনেশিয়া মেঘ কেটেছে নাগোয়ায়, কাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপের বাড়তি আয়ের ভাগ পেতে পারে বাংলাদেশও ম্যাচ হলো না বৃষ্টিতে, সেমিফাইনালে বাংলাদেশ মেসির সঙ্গে বিরোধ, রদ্রিগেজের রহস্যময় পোস্ট ভালো খেলেও সিঙ্গাপুরের কাছে হার বাংলাদেশের

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add