for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ২২:০৭:৩৩

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি
মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়ে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখা স্বাগতিকরা বৃহস্পতিবার ফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী ভারতের।
মঙ্গলবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথমার্ধেই ১৬-৫ গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে মালদ্বীপ লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৩৩-২০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
বাংলাদেশের হয়ে ৮ গোল করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মোসাম্মৎ সানজিদা আক্তার।
প্রতিযোগিতায় বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে। তবে পরের ম্যাচে ভারতের কাছে ৪৭-১৩ গোলে হেরে যায় স্বাগতিকরা। ফলে ফাইনালে ওঠার জন্য মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আনা আলোনসো ফ্রাগুয়ার দল।
অন্যদিকে, আগেই ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ভারত। এবার শিরোপার লড়াইয়ে তাদের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার বেলা ৩টায় অনুষ্ঠিত হবে ফাইনাল। এর আগে বুধবার দুপুর ২টায় ব্রোঞ্জ পদকের ম্যাচে লড়বে মালদ্বীপ ও নেপাল।
ঘরের মাঠে শিরোপা জয়ের লক্ষ্যে এবার ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চাইবে বাংলাদেশের মেয়েরা।
For add
For add
For add
For add
for Add