for Add

বিজেএমসিকে সেমিতে তুললেন তপু

bjmc
নির্ধারিত ৯০ মিনিট শেষে চলছিল ইনজুরি সময়ের চতুর্থ মিনিটের খেলা। সবাই ধরেই নিয়েছিলেন বিজেএমসি ও মুক্তিযোদ্ধার মধ্যেকার শেষ কোয়ার্টার ফাইনালটি গড়াচ্ছে অতিরিক্ত সময়ে। কিন্তু কে জানতো ম্যাচের সব নাটক জমেছিল শেষ মিনিটের জন্য। আর সে নাটকের প্রধান চরিত্রে মেহেদী হাসান তপু। জাতীয় দলের সাবেক এ ফরোয়ার্ডের শেষ মুহুর্তের গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে উঠে যায় বিজেএমসি।

ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গী হয়েছে টিম বিজেএমসি। আগামী ২৩ জুন প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আরামবাগ-বিজেএমসি। ৬ মিনিটে একটা সুযোগ এসেছিল মুক্তিযোদ্ধার। কলো মুসার ব্যাকপাস রিসিভ করে পোস্ট লক্ষ্য করে শট নিয়েছিলেন মিডফিল্ডার মোবারক। কিন্তু বল সহজেই গ্রিপ করেন প্রতিপক্ষ গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল। ১৮ মিনিটে আরও একটা সুযোগ এসেছিল মুক্তিযোদ্ধার। ডান প্রান্ত থেকে নাইজেরিয়ান মিডফিল্ডার সিমনের শট বক্সে ক্লিয়ার করেন বিজেএমসির ডিফেন্ডাররা। ৪২ মিনিটে মুক্তিযোদ্ধাকে সব থেকে বড় গোলের সুযোগ থেকে বঞ্চিত করেছেন বিজেএমসির গোলরক্ষক। বক্সের কাছেই ফ্রি কিক পেয়েছিল মুক্তিযোদ্ধা। বাঁ পায়ে জোরালো ফ্রি কিক করেছিলেন ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। কিন্তু বল ফিস্ট করে দলকে রক্ষা করেছেন হিমেল। ফলে প্রথমার্ধ গোলশূন্য থেকেই বিশ্রামে যায় দু’দল।

bjmc.jpg-2
৮২ মিনিটে সুযোগ এসেছিল বিজেএমসিরও। বক্সের ডান প্রান্ত থেকে বিজেএমসির সৈকত মাহমুদের গড়ানো ক্রসে স্যামসন ইলিয়াসুর বাঁ পায়ের শট গোলরক্ষক ফিস্ট করে ফিরিয়ে দেন। ফিরতি বলে আবারও শট নেন ইলিয়াসু। কিন্তু মুক্তিযোদ্ধার এক ডিফেন্ডারের গায়ে বল লেগে ফেরত আসে। ৮৯ মিনিটে কর্নার থেকে গোল পাওয়ার পর একটা সুযোগ এসেছিল মুক্তিযোদ্ধার। কর্নারের বল পোস্টের সামনে দিয়ে কেটে বেরিয়ে যাওয়ার মুহূর্তে পা ছুঁতে পারলে গোল হতে পারতে। কিন্তু ব্যর্থ হন মুক্তিযোদ্ধার আহমেদ কলো মুসা। ইনজুরি টাইমে বিজেএমসির আব্দুল্লাহ আল পারভেজের কর্নারে মেহেদী হাসান তপুর হেডে বল জড়ায় জালে। আর এই গোলেই শেষ চার নিশ্চিত হয় বিজেএমসির।

সব সংবাদ

জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add