: ২১ অক্টোবর ২০১৫, বুধবার, ১০:০৫:৩৯
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে এসে ঘরের মাঠে শক্তিশালি বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিল ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনাল। এর আগে প্রথম দুটি ম্যাচে ডায়নামো জাগরেব ও অলিম্পিয়াকসের বিপক্ষে হেরে খাদের কিনারায় চলে গিয়েছিল আর্সেন ওয়েঙ্গারের দলটি।
: ২১ অক্টোবর ২০১৫, বুধবার, ৯:৫৬:২০
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেলারুশিয়ান ক্লাব বাতে বরিসভের মাঠে গিয়ে প্রথমার্ধে কোন গোলই করতে পারেনি বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে নেইমার ও ইভান র্যাকিটিকের দুর্দান্ত নৈপূণ্যের চ্যাম্পিয়ন্স লিগে স্বাগতিক বাতে বরিসভকে ২-০ গোলে হারিয়েছে কাতালানরা। জোড়া গোল করেছেন র্যাকিটিক।
: ২০ অক্টোবর ২০১৫, মঙ্গলবার, ২৩:৫২:৫০
অবশেষে সেপ ব্ল্যাটারের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করলেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। ২০১১ সালে ফিফা সভাপতি ব্ল্যাটারের কাছ থেকে ২০ লক্ষ ডলার অবৈধ্যভাবে নিয়েছিলেন তিনি। ওই লেনদেনের কোনও বৈধ কাগজ-পত্র নেই। ওই টাকাই নেওয়ার কথা স্বীকার করেছেন প্লাতিনি।
: ২০ অক্টোবর ২০১৫, মঙ্গলবার, ২৩:৪১:২৯
এবার কে জিতবেন ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কর ব্যালন ডি’অর ? ক্রিশ্চিয়ানো রোনালদো না কি লিওনেল মেসি? রোনালদো কী পারবেন বিশ্বসেরা ফুটবলারের ট্রফি নিজের দখলে রাখতে ? নাকি মেসি ফের জেগে উঠে ওই ট্রফি ছিনিয়ে নেবেন ? এই নিয়েই চলবে তর্ক বিতর্ক।
: ২০ অক্টোবর ২০১৫, মঙ্গলবার, ২০:৩৯:৪৪
চট্টগ্রাম প্রতিনিধি : শেখ কামাল আর্ন্তজাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে আগামীকাল (বুধবার) মাঠে নামছে দুই বাংলার মোহামেডান। এমএ আজিজ স্টেডিয়ামে প্রথম ম্যাচে বিকেল […]
: ২০ অক্টোবর ২০১৫, মঙ্গলবার, ২০:১৭:২৫
চট্টগ্রাম প্রতিনিধি : প্রতিষ্ঠাতার নামের টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছে আবাহনী। আজ (মঙ্গলবার) চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের […]
: ২০ অক্টোবর ২০১৫, মঙ্গলবার, ১৫:১০:১৮
লিওনেল মেসি নেই তো কি হয়েছে, নেইমার আছে না! বার্সা সমর্থকদের মুখে এখন এমন কথাই শোভা পাচ্ছে বেশি। হাঁটুর ইনজুরির কারণে দুই মাসের জন্য মাঠের বাইরে মেসি। তার অনুপস্থিতিতে দায়িত্বটা একজন তারকা ফুটবলারের কাঁধে তুলে দেয়া প্রয়োজন ছিল কোচ লুই এনরিকের। অবশেষে সেটা পেরেছেন তিনি। ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার ডি সিলভা জুনিয়রই আস্থার প্রতিদান দিতে পেরেছেন। রায়ো ভায়োকানোর বিপক্ষে একাই চার গোল করে রীতিমত হিরো বনে গেছেন কাতালান ক্লাব সমর্থকদের মাঝে।
: ১৯ অক্টোবর ২০১৫, সোমবার, ২১:১৯:৪৭
একসময় ছিল প্রানবন্ত। কিন্তু এখন ফুটবলের জন্য পুরোই প্রানহীন চট্টগ্রাম। সেই বন্দরনগরী চট্টলাই এবার মেতে উঠতে যাচ্ছে ফুটবল উৎসবে। স্থানীয় ক্লাব চট্টগ্রাম আবাহনীর আয়োজনে চট্টগ্রামরে এমএ আজিজ স্টেডিয়ামে বসতে যাচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের আসর। বঙ্গবন্ধুর বড় ছেলের নামেই আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট। আগামীকাল (মঙ্গলবার) এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত এই টুর্নামেন্ট।
: ১৯ অক্টোবর ২০১৫, সোমবার, ২০:১৩:১৬
মওসুমের শুরু থেকেই জল্পনা-কল্পনা ছিল তুঙ্গে, তাদের দু’জনের সম্পর্ক নিয়ে৷ বলা হচ্ছিল, দলের অন্দরে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কোচ রাফায়েল বেনিতেজের মধ্যে সবসময় একটা ঠান্ডা লড়াই চলছে৷ তবে সেই জল্পনায় পানি ঢেলে দিলেন খোদ রিয়াল মাদ্রিদের হেডস্যার বেনিতেজই৷
: ১৮ অক্টোবর ২০১৫, রবিবার, ৪:১৮:৪৯
লিওনেল মেসি নেই তো কী হয়েছে? নেইমার তো আছেন। আছেন লুই সুয়ারেজও। ব্রাজিলিয়ান আধিনায়ক ঝলক দেখালেন ন্যু ক্যাম্পে। চার-চারটে গোল করলেন রায়ো ভ্যায়োকানোর বিরুদ্ধে। গোল পেলেন সুয়ারেজও। দু’জনের গোলের সুবাদে শনিবার লা লিগায় রায়ো ভ্যায়োকানোকে ৫-২ গোলে উড়িেেয় দিল বার্সেলোনা।
: ১৮ অক্টোবর ২০১৫, রবিবার, ৪:১৩:৪২
প্রিমিয়ার লিগে বড় জয় পেল আর্সেনাল। ওয়াটফোর্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্সেন ওয়েঙ্গারের ছেলেরা। ম্যাচটির স্কোর দেখলে অনেকে মনে করবে ওয়াটফোর্ডকে নাস্তানাবুদ করে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। কিন্তু বাস্তবে তা সত্যি নয়। বিরতির আগে কোনও গোলই করতে পারেনি আর্সেনাল। ভালো খেললেও বিরতির আগে কোনও ছাপ রাখতে পারেনি ওয়েঙ্গারের ছেলেরা।
: ১৮ অক্টোবর ২০১৫, রবিবার, ৪:০৯:১৫
দুর্দান্ত রাহিম স্টারলিং। হ্যাট্রটিক করলেন ম্যানচেস্টার সিটির এই তারকা ফুটবলারটি। স্টারলিংয়ের হ্যাটট্রিকের সুবাদেই বোর্নমাউথকে ৫-১ গোলে উড়িয়ে দিল ম্যানসিটি। স্টারলিংয়ের পাশাপাশি জোড়া গোল করলেন উইলফ্রেড বনি।
: ১৭ অক্টোবর ২০১৫, শনিবার, ২৩:০৮:১৩
প্রিমিয়ার লিগে ওঠা-নামা চলছেই ম্যানচেস্টার ইউনাউটেডের! শনিবার জ্বলে উঠল লুই ফন গালের ছেলেরা। নিজেদের অন্যভাবে মেলে ধরে এভার্টনকে হারিয়ে দিল ম্যানইউ। সেইসঙ্গে প্রিমিয়র লিগে জয়ের পথে ফিরল ম্যানচেস্টারের জায়ান্টরা। এভার্টনকে তিন গোলে হারিয়ে দিল ভ্যান গালের দল। গোলে পেলেন ওয়েন রুনিও।
: ১৭ অক্টোবর ২০১৫, শনিবার, ২৩:০৭:৪০
আবারও জয়ের পথে ফিওে এলো রিয়াল মাদ্রিদ। লেভান্তেকে হারিয়ে জয়ের রাস্তা খুঁজে পেল রাফায়েল বেনিতেজের শিষ্যরা। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে দেওয়ার পরে লিগ টেবিলের শীর্ষ উঠে এল রিয়াল।
: ১৭ অক্টোবর ২০১৫, শনিবার, ২৩:০৭:১৪
অবশেষে অধরা জয়ের দেখা পেলেন হোসে মোরিনহো। দিয়েগো কস্তার গোলেই সেই অসম্ভবের দেখা পেলেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ক্লাবটির ম্যানেজার। শনিবার অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে দিল চেলসি।
: ১৭ অক্টোবর ২০১৫, শনিবার, ১৩:২৯:০৮
নভেম্বরে বিশ্ব ফুটবল হারাতে চলেছে এক কিংবদন্তি ফুটবলারকে। স্পেন এবং রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম সেরা স্ট্রাইকার রাউল গঞ্জালেজ অবসর নিচ্ছেন। এখন রাউল রয়েছেন নিউইয়র্ক কসমসে। মওসুম শেষ হওয়ার পরেই অবসর নেবেন, জানিয়ে দিয়েছেন তিনি। ‘আমার মনে হয় এটাই অবসরের সঠিক সময়। এবার দেখা যাক কী করি।’
: ১৬ অক্টোবর ২০১৫, শুক্রবার, ১৪:০৪:০০
চট্টগ্রাম প্রতিনিধি : আর মাত্র চারদিন পর শুরু হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ। অথচ এখনো প্রচার-প্রচারণা শুরু হয়নি টুর্নামেন্ট শহর চট্টগ্রামে। নেই কোনো মাইকিং। […]
: ১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ১৯:৩২:১০
‘নিজেদের ভুলে আমরা ২ গোল খেয়েছি। বলা যায় দুটি গোলই উপহার দিয়েছি কিরগিজস্তানকে’-কথাগুলো জাতীয় দলের ফরোয়ার্ড তকলিস আহমেদের। কিরগিজস্তানের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলে গতকাল (বুধবার) রাতে ঢাকায় ফিরেছে জাতীয় দল। ইতালিয়ান কোচ ফাবিও লোপেজের প্রথম পরীক্ষা ছিল কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচটি। লড়াকু ফুটবল খেলে এ ম্যাচে ২-০ গোলে হেরেছে মামুনুলরা। ৫-৭ গোল খাবে বলে যারা মুচকি
: ১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ১৭:৩৭:৫৭
বাকি বিস্মের কাছে বিস্ময় হলে, বেলজিয়ামের কাছে রীতিমত স্বপ্ন। ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থানগুলো দখলে থাকে আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিল কিংবা স্পেনের। অথচ, ফুটবলের এসব রথি-মহারথিদের পেছনে ফেলে স্বপ্নের ফিফা র্যাংকিংয়ে এখন শীর্ষে অবস্থান করছে বেলজিয়াম!
: ১৪ অক্টোবর ২০১৫, বুধবার, ২১:৫৩:৩৫
আগেই নিশ্চিত ছিল যুব দলের কোচ হচ্ছেন স্পেনের গঞ্জালো সানচেজ মোরেনো। অপেক্ষা ছিল নির্বাহী কমিটির সিদ্ধান্তের। তাও হয়ে গেলো। আজ (বুধবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় তাঁর নিয়োগ অনুমোদিত হয়েছে। আগামী রবিবার তাঁর সঙ্গে ছয় মাসের লিখিত চুক্তি স্বাক্ষরিত হবে।
For add
For add
For add
For add