: ৭ নভেম্বর ২০১৫, শনিবার, ২১:৪৬:৪৮
ফিফা বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।এখন তাজিকিস্তানে। আজ (শনিবার) ভোরে তাজিকিস্তানের দুশানবেতে পৌঁছেছে মামুনুলরা। সেখানে তারা উঠেছে হায়াত রিজেন্সি হোটেলে। বাফুফে সূত্রে জানা গেছে দলের ফুটবলাররা সবাই শারীরিকভাবে ভাল ও সুস্থ আছেন। তবে দীর্ঘ ভ্রমণে খুবই ক্লান্ত হয়ে পড়েছেন। বিকেলে বাংলাদেশ দল জিম এবং সুইমিং করেছে হোটেলে।
: ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার, ২০:২০:৪৩
কৃষ্ণা রাণীর ৮ গোলে এফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বড় জয় পেয়েছে টাঙ্গাইল। আজ (শুক্রবার) রাজশাহীতে অনুষ্ঠিত খেলায় টাঙ্গাইল ১৬-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকদের। এ ছাড়া মিথিলা হ্যাটট্রিক করেন। মেহেরপুরে বিজেএমসি ১২-০ গোলে হারায় নড়াইলকে। বিজয়ী দলের সাবিনা ৫ গোল করেন। বিথী করেন ৩ গোল। ফরিদপুরে স্বাগতিকরা গোপালগঞ্জকে টাইব্রেকারে ৩-২ (০-০) গোলে হারায়। লক্ষ্মীপুরে আনসার এ্যান্ড ভিডিপি
: ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার, ২০:১১:১০
রাশিয়া বিশ্বকাপ-মামুনুলদের দৃষ্টি সেখানে ছিল না কখনই। তারপরও লড়াইটাতো ওই রাশিয়ার টিকিট পাওয়ার জন্যই। বাস্তবতার কারণেই সে লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের অর্ধেকেরও বেশি পথ পাড় হওয়া বাংলাদেশের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। বাছাইয়ের বাধাটা টপকনোর আর কোনো সম্ভাবনা নেই লাল সবুজ জার্সিধারীদের। রাশিয়া থেকে চোখটা একেবারেই ফিরিয়ে আনতে হচ্ছে বাংলাদেশকে। তবে লক্ষ্য এখনো বাকি একটা।
: ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার, ১৬:৫২:৪৫
আগেই জানা গিয়েছিল আর্জেন্টিনা, জার্মানিকে পেছনে ফেলে প্রথমবারের ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠছে বেলজিয়াম। এবার সেটাই আনুষ্ঠানিভাবে প্রকাশ করলো ফিফা। বৃহস্পতিবার প্রকাশিত র্যাংকিয়ে দেখা যাচ্ছে আর্জেন্টিনাকে হটিয়ে দিয়ে প্রথমবারের মতো ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে ইডেন হ্যাজার্ড-মারুয়ানে ফেল্লাইনিদের বেলজিয়াম।
: ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার, ১২:৪১:২৯
চেলসির ম্যানেজার হোসে মরিনহোকে নিয়ে যতই সমালোচনা হোক না কেন, তার পাশে দাঁড়ালেন রিয়াল মাদ্রিদের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো৷ তিনি মনে করেন, চেলসি ম্যানেজারের এই দুঃসময় কেটে যাবে৷ ম্যানেজার হিসেবে ফের ঝলমল করবেন দ্য স্পেশাল ওয়ান ৷
: ৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ২২:০৫:৫২
কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে ফরিদপুর, খুলনা, জামালপুর, খাগড়াছড়ি, দিনাজপুর, কুষ্টিয়া। আজ(বৃহস্পতিবার) যশোরে স্টেডিয়ামে খুলনা ২-০ গোলে যশোরকে, রাজশাহীতে জামালপুর ১-০ গোলে জয়পুরহাটকে, লক্ষ্মীপুরে খাগড়াছড়ি টাইব্রেকারে ৩-২ (১-১) গোলে সিলেটকে,
: ৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ২০:২৪:২৭
শেষ তিন ম্যাচে হারের হ্যাটট্রিকের পর শেষ পর্যন্ত জয়ে ফিরল হোসে মরিনহো ব্রিগেড। স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতের খেলায় ডায়নামো কিয়েভকে ২-১ গোলে হারিয়ে দিল চেলসি। নির্ধারিত সময়ের সাত মিনিট আগে গোল করে দলকে মূল্যবান জয় এনে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান।
: ৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৮:৪৫:২৫
বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে আগামীকাল (শুক্রবার) তাজিকিস্তান যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১২ নভেম্বর তাজিকিস্তানের বিশকেকে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
তাজিকিস্তান যাত্রার আগের দিন আজ (বৃহস্পতিবার) বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয় দলের ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজ বলেছেন ‘প্রস্ততি ভালই আমাদের।
: ৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১২:০৬:৩০
প্রতিশোধটা এত মধুর হবে, হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি ভাবারিয়ানরা। দুই সপ্তাহ আগে এমিরেটস স্টেডিয়ামে হেরে যাওয়ার চরম প্রতিশোধ নিয়েছে বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে ইংল্যান্ডের দলটিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। এই জয়ে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি নকআউট পর্বে ওঠার সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে বায়ার্নের। অন্যদিকে, গ্রুপে তৃতীয় হারে কোণঠাসা হয়ে পড়েছে আর্সেনাল।
: ৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১১:৫৭:৫৬
মেসি নেই। তাতে কি নেইমার আছে না! সুয়ারেজ আছে না! এই দুই তারকার অসাধারণ নৈপুন্যে দুরন্ত জয় পেয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে ন্যু ক্যাম্পে বাতে বরিসভকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। জোড়া গোল করেছেন নেইমার। বাকিটা এসেছে লুইস সুয়ারেজের পা থেকে।
: ৪ নভেম্বর ২০১৫, বুধবার, ২১:৩০:২৪
ফিফা বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবল বাছাই পর্বের অর্ধেকের বেশি পথ পার করেছে বাংলাদেশ। কিন্তু এখন পর্যন্ত জয়ের দর্শন মেলেনি। ৫ ম্যাচের একটিতে ড্র করে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে মামুনুলরা। যে দলটির বিপক্ষে গত ১৬ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ পরের ম্যাচটি সেই তাজিকিস্তানের বিপক্ষে ১২ নভেম্বর দুসানবেতে। তাজিকদের কাছ থেকে আবার পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়ে দলকে অনুশীলন করাচ্ছেন
: ৪ নভেম্বর ২০১৫, বুধবার, ২০:৩৮:৪০
ভারতের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট বরদলুই ট্রফিতে আমন্ত্রণ পেয়েছে আবাহনী লিমিডেট। ২০১০ সালে এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলে বাংলাদেশের দলটি। আগামী ১৩ থেকে ২৩ ডিসেম্বর আসামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আমন্ত্রণ পেলেও টুর্নামেন্টের সময়সূচীটা আবাহনীকে সমস্যায় ফেলেছে। ডিসেম্বরে ভারতেই অনুষ্ঠিত হবে সুজুকি সাফ কাপ। শুরু হবে ২৩ ডিসেম্বর কেরালায়। জাতীয় দলে আবাহনীর বেশ কয়েকজন খেলোয়াড় সুযোগ পাবেন।
: ৪ নভেম্বর ২০১৫, বুধবার, ২০:২১:২৫
শিরোনামের তিনটি সংখ্যার পাশে গোল না হয়ে রান হলেই বেশি মানাতো। কিন্তু ফুটবলেতো আর রান হয়না। ক্রিকেটের সঙ্গে যেমন থাকে ‘রানের পাহাড়’ শব্দ দুটি। তেমন ফুটবলে ‘গোলবন্যা’। সে গোলবন্যা কত প্রকার তার একটা বিজ্ঞাপন হয়ে থাকলো কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিন। আজ (বুধবার) অনুষ্ঠিত ৬ ম্যাচে গোল হয়েছে ৮৮টি।
: ৪ নভেম্বর ২০১৫, বুধবার, ১১:৪০:১৮
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে আস্তানাকে ৪-০ গোলে হারিয়েছিল অ্যাটলিটোকো মাদ্রিদ। কিন্তু ফিরতি ম্যাচে আস্তানার ঘরে গিয়ে গোলশূন্য ড্র করলেন তোরেস-গ্রিজম্যানরা৷ তুরস্কের ক্লাব গালাতাসারেকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের অভিযান শুরু করেছিল অ্যাটলেটিকো৷ কিন্ত তার পরের ম্যাচেই বেনফিকার কাছে ২-১ গোলে হেরে যায় তারা। বুধবার আস্তানার আস্তানায় শুরুতেই দু’দলের খেলায় রীতিমতো ছন্দের অভাব
: ৪ নভেম্বর ২০১৫, বুধবার, ১১:৩১:০২
৫ দিনের মধ্যেই সেভিয়াকে ফের বধ করল ম্যানচেস্টার সিটি৷ সেভিয়ার মাঠে তাদের হারিয়েছে ৩-১ গোলে। এ জয়ে গ্রুপ ‘ডি’র শীর্ষ দল হিসেবেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় চলে এল সিটি৷ বুধবার ম্যাচের প্রথমার্ধেই হয়েছে সব গোল। ৮ মিনিটেই সিটিকে এগিয়ে দেন রহিম স্টার্লিং৷
: ৪ নভেম্বর ২০১৫, বুধবার, ১১:১৫:৪১
টানা চার ম্যাচ ড্রয়ের লজ্জা থেকে বেঁচেছে ম্যাচেস্টার ইউনাইটেড। আগের তিন ম্যাচে গোলশূন্য ড্র করেছে ইংলিশ জায়ান্টরা৷ সিএসকেএ মস্কোর বিপক্ষেও ড্রয়ের শঙ্কায় পড়েছিল তারা। কিন্তু অধিনায়ক ওয়েন রুনির দুর্দান্ত হেডে জয় পেয়েছে ম্যানইউ। তার একমাত্র গোলেই রাশিয়ার সিএসকে মস্কোকে ১-০ গোলে হারায় ম্যানইউ। এরই সুবাদে চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ইংলিশ জায়ান্টরা।
সি লিগের প্রথম রাউন্ডে পিএসভির
: ৪ নভেম্বর ২০১৫, বুধবার, ১০:৫৫:১০
পিএসজির মাঠে গিয়ে প্রথম লেগে ড্র করে ফিরেছিল রিয়াল মাদ্রিদ৷ কিন্তু বুধবার নিজেদের মাঠে পিএসজিকে ১-০ হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ৷ জয়ের নায়ক নাচো ফার্নান্ডেজ৷ তাঁর গোলেই দশবারের চ্যাম্পিয়নরা আরেকটি শিরোপার রাস্তায় টিকে থাকলো।
: ৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবার, ২০:২১:৫৬
বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে তাজিকিস্তানের বিপক্ষে ফিরতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছেন ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজ। আগামী ১২ নভেম্বর তাজিকিস্তানের বিশকেকে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তাজিকিস্তানের বিপক্ষে ‘এ্যাওয়ে’ ম্যাচ খেলতে ৬ নভেম্বর বাংলাদেশ দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে। চোট আর হলুদ কার্ড আছে দলের বেশ কয়েক জনের। যে কারণে দল ছোট করতে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি লোপেজকে।
: ৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবার, ২০:১১:১৮
সময়টা যে বেশ খারাপ যাচ্ছে, তা বলাই বাহুল্য। হোসে মরিনহো সত্যিই জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। মড়ার ওপর খাড়ার ঘা হয়ে এবার এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়ে গেলেন চেলসির কোচ। রেফারির বিরুদ্ধে কথা বলা এবং খারাপ ব্যবহারের অভিযোগে একম্যাচ স্টেডিয়ামে ঢোকার উপর নিষেধাজ্ঞা ও চল্লিশ হাজার পাউন্ড জরিমানার করল এফএ।
: ৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবার, ১৯:১৬:৪৭
টাটার যাত্রিবাহী যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন লিওনেল মেসি। পৃথিবী জুড়েই টাটার গাড়ির প্রচার চালাবেন এই স্পোর্টস আইকন। তাই এবার টাটার হয়ে ‘নমস্তে ইন্ডিয়া’ বলবেন বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার।
For add
For add
For add
For add