: ১৪ সেপ্টেম্বর ২০১৫, সোমবার, ১৪:৪১:৩৫
ইউএস ওপেনের সিঙ্গলসে রজার ফেদেরারকে হারিয়ে এই বছরেই পরপর তিনটি গ্র্যান্ডস্লাম নিজের ঝুলিতে ভরে নিলেন বর্তমান টেনিস দুনিয়ার সম্রাট নোভাক জকোভিচ। শুধু তাই নয়, ক্যারিয়ারের ১০টি গ্র্যান্ডস্লামও এখন তার দখলে। ফ্লাশিং মিডোয় দুই সম্রাটের লড়াই দেখতে মুখিয়ে ছিল গোটা বিশ্ব। ফেদেরারের গুণমুগ্ধরা ভেবেছিলেন এবার হয়তো তাঁকে স্বমহিমায় দেখা যাবে।
: ১৪ সেপ্টেম্বর ২০১৫, সোমবার, ১৪:২০:৩২
নিখুঁত টেনিস খেলে মওসুমের শেষ গ্র্যান্ড স্ল্যামটাও ছিনিয়ে নিলেন সানিয়া মির্জা এবং মার্টিনা হিঙ্গিস৷ যুক্তরাষ্ট্রের ফ্লাশিং মিডোয় ফের জ্বলে উঠল বিশ্বের এক নম্বর মহিলা ডাবলস জুটি৷ সানিয়ারা হারালেন ক্যাসে ডেলাকুয়া ও ইয়ারোস্লাভা সেদোভার জুটিকে৷ সানিয়াদের পক্ষে ফল ৬-৩ ৬-৩ সেট৷
: ১৩ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ১৯:৫৭:২৪
সেরেনা উইলিয়ামই ঠিক বলেছিলেন৷ ভিঞ্চি নিজেও জানত না যে এত ভালো খেলবে! অথচ সেমিফাইনালই ছিল তার সবচেয়ে বড় দৌড়। সেরেনাকে হারানোর পরই সব জারিজুরি শেষ হয়ে গেল ভিঞ্জির। ইউএস ওপেনে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ইতালির ফ্লাভিয়া পানেত্তার কাছে হেরে গেল ভিঞ্চি।
: ১২ সেপ্টেম্বর ২০১৫, শনিবার, ১১:৩৫:৪৬
স্টেফি গ্রাফকে ছোঁয়া হল না সেরেনা উইলিয়ামসের। জেতা হল না ক্যালেন্ডার গ্র্যান্ড স্লামও। মার্কিনী কন্যার স্বপ্নের দৌড়কে থামিয়ে দিলেন রবার্তা ভিঞ্চি। বৃহস্পতিবার বৃষ্টির জন্য হয়নি ইউ এস ওপেনের মহিলা সিঙ্গলস সেমিফাইনাল। শুক্রবারও পিছিয়ে দেয়া হয়েছিল বৃষ্টির কারণে। বাংলাদেশ সময় সময় রাতে ফ্লাশিং মিডোর আর্থার অ্যাশ স্টেডিংয়ামে দ্বিতীয় সেমিফাইনালে চমকে দিলেন ইতালির রবার্তা ভিঞ্চি।
: ১০ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ২১:৩৪:১৮
বেঙ্গল প্লাস্টিক এশিয়ান অনুর্ধ-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতার বালিকা দ্বৈতের ফাইনালে বাংলাদেশের ইতি আক্তার ও পপি আক্তার জুটি ৬-১, ৬-১ গেমে প্রতিপক্ষ সাদিয়া আক্তার ও শ্রাবস্তী দেব জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আজ (বৃহস্পতিবার) বালক এককের সেমিফাইনালে বাংলাদেশের মোহাম্মদ ইসতিয়াক
: ১০ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৮:৩৯:২৫
ফ্লাশিং মিডোয় শিরোপা লড়াইয়ে আবারও মুখোমুখি হতে পারেন রজার ফেদেরার এবং নোভাক জকোভিচ; কিন্তু তার আগে স্ট্যান ওয়ারিঙ্কার বাধা টপকাতে হবে দ্বিতীয় বাছাই রজার ফেদেরারকে। আর শীর্ষ বাছাই নোভাক জকোভিচকে হারাতে হবে গতবারের চ্যাম্পিয়ন মারিন চিলিচকে।
: ১০ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৮:৩১:৩৫
আরও একটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা। মার্টিনা হিঙ্গিসকে সঙ্গী করে ইউএস ওপেনের ডাবলস এবং মিক্সড ডাবলসের ফাইনালে উঠে গেলেন সানিয়া মির্জা এবং লিয়েন্ডার পেজ।
: ৯ সেপ্টেম্বর ২০১৫, বুধবার, ১৩:৪০:১৫
আবারও বড় বোনকে ধরাশায়ী করলেন মার্কিন কৃষ্ণকলি সেরেনা উইলিয়ামস৷ ইউএস ওপেনে ভেনাস উইলিয়ামসকে হারিয়ে শেষ চারে উঠে গেলেন সেরেনা৷ মঙ্গলবার রাতে সেরেনা এক ঘণ্টা ৩৮ মিনিটের লড়াইয়ে ৬-২, ১-৬, ৬-৩ সেটে হারান বড় বোন ভেনাসকে।
: ৯ সেপ্টেম্বর ২০১৫, বুধবার, ১৩:১৮:৪৩
ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডেও চমক। শক্তিশালি বৃটিশ প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি মারেকে সিঙ্গলসের চতুর্থ রাউন্ডে ছিটকে দিয়ে এবারের টুর্নামেন্টের এখনও পর্যন্ত বৃহত্তম অঘটন ঘটালেন কেভিন অ্যান্ডারসন। যে অঘটনের সাক্ষী স্টেডিয়ামের প্লেয়ার্স বক্সে বসা মারের সন্তানসম্ভবা স্ত্রী কিম সিয়ার্স এবং তার পাশেই প্রেমিকাসহ বসা সাবেক তারকা ইংল্যান্ড ফুটবলার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। যিনি এমএলএস খেলতে এখন নিউইয়র্কেই থাকেন।
: ৬ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ২১:১৬:৫৩
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডেই নাদাল বিদায়ের মতো অঘটন ঘটলেও সহজেই চতুর্থ রাউন্ডে উঠে গেলেন মারে-ফেদেরার। তবে শনিবার লকার রুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন কানাডীয় পোস্টার গার্ল ইউজিন বুশার্ড। মারে-ফেদেরারে মতোই এগোচ্ছেন ওয়ারিঙ্কাও। টানা তিনটি স্ট্রেট সেটের ম্যাচ জিতে স্ট্যান ওয়ারিঙ্কা বোঝালেন এবার কী রকম দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি।
: ৬ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ১৯:০৪:০৭
বেঙ্গল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত বেঙ্গল এশিয়ান অনুর্ধ্ব-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস-চেয়ারম্যান জসিম উদ্দিন। প্রতিযোগিতায় বালক
: ৫ সেপ্টেম্বর ২০১৫, শনিবার, ১৯:০৮:৪৫
সময়টা যে রাফায়েল নাদালের কতটা খারাপ যাচ্ছে, তা তার পারফরম্যান্স দেখলে সহযেই বোঝা যায়। টুর্নামেন্টের বাছাই তালিকাতেই ছিলেন ৭ নম্বর স্থানে। মাঠের খেলায়ও পারলেন না বেশিদূর এগুতে। তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন। ইতালিয়ান ফ্যাবিও ফোগনিনির বিপক্ষে দুই সেটে এগিয়ে থেকেও দুর্ভাগ্যজনকভাবে হেরে গেলেন সাবেক নাম্বার ওয়ান।
: ৪ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার, ২০:৫৮:০৮
বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত বেঙ্গল এশিয়ান অনুর্ধ-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা আজ (শনিবার) জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হচ্ছে। সিরিজে দুটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথমটি ৫-১১ সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি ১২-১৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ,
: ১ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার, ১৩:৩৭:০৭
ইউএস ওপেনের প্রথম রাউন্ড ছোট একটি চমক উপহার দিল। গত বছরের রানারআপ, এবারের আসরের চতুর্থ বাছাই জাপানের কেই নিশিকোরি ছিটকে গেলেন প্রথম রাউন্ড থেকেই। তিনি হেরে গেলেন ফরাসি তারকা বেনোইট পাইরে’র কাছে।
: ৩১ আগস্ট ২০১৫, সোমবার, ১৩:১৯:৩৯
ইনজুরির কারণে ইউএস ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মারিয়া শারাপোভা। তার ডান পায়ে ইনজুরি। এ জন্য তিযোগিতায় অংশ না নেয়ার ঘোষণা দিয়ে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এ রাশান সুন্দরী। থেকে ছিটকে গেছেন সাবেক নাম্বার ওয়ান। ২০০৬ সালে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন শারাপোভা
: ৩০ আগস্ট ২০১৫, রবিবার, ১২:২৪:১৮
আগামীকাল (সোমবার) শুরু হচ্ছে বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ডস্লাম টেনিস আসর ইউএস ওপেন। এবারের ইউএস ওপেনের প্রথম দিনেই কোর্টে দেখা যাবে প্রথমসারির তারকাদের। প্রথম দিনই কোর্টে নামছেন বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান প্রমীলা তারকা সেরেনা।
: ২৯ আগস্ট ২০১৫, শনিবার, ১৫:১৭:৪৯
সানিয়া মির্জার খেলরত্ন নিয়ে কম জলঘোলা হয়নি। তবে সব শঙ্কা কাটিয়ে আজই (শনিবার) ভারতীয় জাতীয় ক্রীড়া দিবসে খেলরত্ন পুরস্কার পাচ্ছেন সানিয়া মির্জা৷ আদালতের নোটিস সত্ত্বেও পুরস্কার পাওয়া আটকাছে না হায়দরাবাদি টেনিস সুন্দরীর৷
: ২৪ আগস্ট ২০১৫, সোমবার, ১৩:৩৭:৫৫
সিনসিনাটি টেনিস মাস্টার্সের পুরুষ বিভাগের শিরোপা জিতেছেন সুইস তারকা রজার ফেদেরার এবং নারীদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা উইলিয়ামস। প্রতিযোগিতার ফাইনালে পুরুষ বিভাগে বিশ্ব র্যাঙ্কিংয়ের বর্তমান নাম্বার ওয়ান নোভাক জকোভিচকে হারিয়েছেন ১৭টি গ্ল্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার।
: ১৬ আগস্ট ২০১৫, রবিবার, ১২:৩২:৫৪
সুইস টিনএজার বেলিন্ডা বেনসিচের কাছে হেরে ডব্লিউটিএ রজার্স কাপ থেকে বিদায় নিয়েছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের বর্তমান এক নাম্বার সেরেনা উইলিয়ামস। সেমিফাইনালে সুইস টিনএজার বেলিন্ডা
: ১৩ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ১৩:৫৪:২৩
বিশ্বনাথন আনন্দ, শচিন টেন্ডুলকার, ধনরাজ পিল্লাই এবং মহেন্দ্র সিং ধোনিদের কাতারে নাম উঠছে সানিয়া মির্জার। চলতি বছর দুরন্ত ফর্মে থাকা ভারতের এ টেনিস তারকা পাচ্ছেন দেশটির সর্বোচ্চ বেসামরিক ক্রীড়া পুরস্কার ‘রাজিব গান্ধী খেলরত্ন’।
For add
For add
For add
For add