: ৯ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার, ২২:১১:১৩
লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড এর ফুটবল টিমের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. শফিকুল ইসলাম মানিক। মঙ্গলবার তার কাছে চুক্তিপত্র হস্তান্তর করছেন ক্লাব সভাপতি মনজুর কাদের।
: ৯ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার, ২২:১১:০৯
১১তম যুব বিশ্বকাপের প্লেট ফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। মঙ্গলবার দলটি নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে। এর আগে সোমবার প্লেট কাপের ফাইনালে উঠেছিল জিম্বাবুয়ে।
: ৯ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার, ২২:১০:৫৪
দক্ষিণ এশিয়ান গেমসে রেকর্ড গড়ে সাঁতারে সোনা জয়ী বাংলাদেশের মেয়ে মাহফুজা খাতুন শিলা জাতীয় সংসদে অভিনন্দন ও ধন্যবাদে সিক্ত হলেন।
: ৯ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার, ২২:১০:৩৭
গত ডিসেম্বরের কথা, নতুন করে একটি সমস্যা দেখা দেয় বার্সেলোনা তারকা লিওনেল মেসির। জাপানে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের আগে তলপেটে তীব্র ব্যাথা অনুভব করেন তিনি। আর এই ব্যাথা সাধারণত কিডনিতে পাথর হলে হয়ে থাকে।
: ৯ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার, ২১:৪৮:৩৮
কয়েকদিন আগেই রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারিয়ে পঞ্চমবারের জন্য ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন লিওনেল মেসি৷ এবার যেন তাঁরই পাল্টা দিলেন সিআর সেভেন৷ আর্জেন্তাইন তথা বার্সেলোনা রাজপুত্রকে হারিয়ে তৃতীয়বার পিচিচি ট্রফি জিতলেন তিনি৷
: ৯ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার, ২১:৩৪:০১
অনূর্ধ্ব বিশ্বকাপ ফাইনালে উঠল দ্রাবিড়ের ভারত৷ মঙ্গলবার মীরপুরে শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়ে ফাইনালে পৌঁছয় তিনবারের চ্যাম্পিয়ন জুনিয়র টিম ইন্ডিয়া। রবিবার ফাইনালে ভারত খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিজয়ী দলের বিরুদ্ধে।
: ৮ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার, ২৩:৫৭:৩২
আগের দিনই বাংলাদেশ যুব দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির হাসান বলেছিলেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে চান তিনি। তার চাওয়াটাই পূর্ণ হলো।
: ৮ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার, ২৩:৫৩:৩৬
মাহফুজা আক্তার শিলার হাত ধরে ভারতে চলমান এসএ গেমসে তৃতীয় স্বর্ণ পেল বাংলাদেশ। সোমবার ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জিতেছেন শিলা। রেকর্ড ৩৪.৮৮ সেকেন্ড সময় নিয়েছেন বাংলাদেশের এ সাঁতারু। এর আগে রোববার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জিতেছিলেন শিলা।
: ৮ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার, ২৩:৪৭:০৫
যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার সকাল ৯টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত এবং শ্রীলংকা।
: ৮ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার, ২৩:৪১:০৭
আগের দুই ম্যাচেই ব্যাট হেসেছিল তামিম ইকবালের, ফিফটি করেছিলেন দুটিতেই। তার দল পেশোয়ার জালমিও জয় পেয়েছিল দুই ম্যাচেই। তবে পাকিস্তান সুপার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে ব্যাট হাসেনি বাংলাদেশের সেরা ওপেনারের। এবার তার দলও জয় পায়নি। কোয়েটা গ্ল্যাডিয়েটরসের কাছে পেশোয়ার হেরে গেছে ৩ উইকেটে।
: ৮ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার, ২৩:২৭:৩৩
নিজস্ব প্রতিবেদক: কোচ হিসেবে প্রথম অ্যাওয়ে ম্যাচে জিতলেন জিনেদিন জিদান৷ এর আগে তিনটি ম্যাচের দু’টিতে ড্র এবং একটিতে হারে তার দল রিয়াল মাদ্রিদ৷ এদিনও খেলা […]
: ৭ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার, ২২:১১:০৯
নারী ভারোত্তোলকদের কল্যাণে আরও একটি রৌপ্য পদক যোগ হয়েছে বাংলাদেশের ঝুলিতে। আগের দিন রিনা আক্তারের হাত দিয়ে কুস্তি থেকে এসেছিল প্রথম রুপা। আজ (রবিবার) ভারোত্তোলন থেকে বাংলাদেশকে দ্বিতীয় রুপা এনে দিলেন রাঙামাটির মেয়ে ফুলপতি চাকমা। গুয়াহাটির ভোজেশ্বরী ফুগনোনি ইনডোর
: ৭ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার, ২১:৫১:৩৮
এসএ গেমসে বাংলাদেশের দারুণ একদিন। দিনটা দারুণ করে তুলেছেন নারী ক্রীড়াবিদরা। মহিলা ভারোত্তোলন ও সাঁতারে স্বর্ণ জয়ের দিনে মাঠ মাতিয়েছেন নারী ফুটবলাররাও। প্রথম ম্যাচে নেপালের কাছে হারার পর আজ (রবিবার) সাবিনারা ২-১ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে
: ৭ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার, ২১:৩৪:০৩
প্রথম দিন পদকশূন্য। দ্বিতীয় দিন থেকে পদক ধরা দিতে শুরু। এসএ গেমসের তৃতীয় দিনটিতো সোনালীই হয়ে উঠলো বাংলাদেশের জন্য। নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের হাত ধরে বাংলাদেশ পেয়েছে প্রথম স্বর্ণ পদক। এর পর সুইমিং পুলে ঝড় তুলেছেন মাহফুজা খাতুন শিলা।
: ৬ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ২২:৫৭:২৯
বাংলাদেশের শুরুটা হয়েছিল নারী ফুটবলে নেপালের কাছে হার দিয়ে। দক্ষিণ এশিয়ার অলিম্পিক গেমস খ্যাত সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস)-এর প্রথম দিনে যা ছিল না পাওয়ার সবচেয়ে বড় আলোচনা। তবে দ্বিতীয় দিনে স্বর্ণের দেখা না মিললেও খারাপ কাটেনি। আজ (শনিবার) জিতেছে ১টি রৌপ্য পদক এবং ৮টি তাম্র পদক।
: ৬ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ১৮:০৪:৫৪
আইপিএলে দল পাবেন এটা প্রায় নিশ্চিতই ছিল। তবে দেখার বিষয় ছিল মুস্তাফিজুর রহমানের মূল্য কত ওঠে। শেষ পর্যন্ত ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য থেকে দরাদরির মাধ্যমে ১ কোটি ৪০ লাখ রুপিতে (১ কোটি ৬২ লাখ টাকা) মুস্তাফিজকে কিনে নিলো সানরাইজার্স হায়দারাবাদ।
: ৬ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ১৭:৫৮:১৮
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শুরুতেই ব্যাট হেসেছে সাকিব আল হাসান ও তামিম ইকবালের। নিজ নিজ দলের প্রথম ম্যাচে দুজনই ফিফটি করেছেন। সাকিব তো বল হাতেও জাদু দেখিয়েছেন।
: ৫ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ২০:৫৬:১৮
পাইওনিয়ার ফুটবর লিগে বড় জয় কুড়িযে নিয়েছে সাতরওজা নবীন সংঘ। তাওহিদের হ্যাটট্রিকে তারা ৪-০ গোলে হারায় ফরিদ উদ্দিন স্মৃতি সংসদকে। এছাড়া মালিবাগ ইস্ট বেঙ্গল ক্লাব ৩-২ গোলে তেজগাঁও ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবকে, বসুন্ধরা কিংস ৩-০ গোলে নরসিংদী ফুটবল একাডেমিকে এবং
: ৫ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ২০:২৭:২৫
শুরুটা ভালো করার তাগিদ ছিল। ছিল গত এসএ গেমসে হারের প্রতিশোধ নেয়ার বাসনা। এমন আত্মবিশ্বাস নিয়ে শিলং উড়ে গেছে নারী ফুটবলররা। কোনটাই লক্ষ্যই পুরন হয়নি বাংলাদেশ নারী ফুটবল দলের। উল্টো নেপালের কাছে হেরে এসএ গেমস শুরু করেছে সাবিনারা। এসএ গেমস মহিলা ফুটবলে নিজেদের উদ্বোধনী খেলায় নেপালের কাছে ০-৩ গোলে হেরে শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। বিজয়ী দল প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল।
: ৫ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ১৮:৫৭:১১
সবুজ পতাকা সঙ্গে জয়ধ্বনি। ৬ উইকেটে দুরন্ত জয় বাংলাদেশ যুব টাইগারদের। নেপালের করা ২১১ রানের জবাবে মেহেদী হাসান মিরাজ আর জাকির হাসানের দুর্দান্ত দুটি হাফ সেঞ্চুরিতে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।
For add
For add
For add
For add