: ২৫ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ১৯:৩৭:৫৩
হেলিকপ্টারে ভেন্যু পরিদর্শনের পর কোটি টাকা ব্যয়ে লোগো উম্মোচন-বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল লিগের অভিষেকটা যে দারুন হতে যাচ্ছে তা পরিস্কার। আগামী নভেম্বরে বসছে বাংলাদেশ সুপার লিগ (বিএসএল) নামে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগের প্রথম আসর। যার প্রায় ৯ মাস আগেই চারিদিকে বইতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি লিগের হাওয়া।
: ২৫ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ১২:৫৩:৫১
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে অ্যাতলেটিকো মাদ্রিদকে রুখে দিয়েছে দুর্বল পিএসভি। দূর্বল দলটিকে পেয়েও কিছু করতে পারলো না স্প্যানিশ জায়ান্টরা। নিজেদের ঘরের মাঠে স্প্যানিশ জায়ান্টদের গোলশূন্য ব্যবধানে রুখে দিয়েছে ১০ জনের পিএসভি। গতকাল (বুধবার) প্রতিপক্ষের মাঠে দিয়েগো সিমিওনের শিষ্যরা গোল মিসের মহড়ায়
: ২৪ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ২৩:৪৯:৫২
বাংলাদেশ আসলে ম্যাচটিতে হারল কখন? অবধারিতভাবেই উত্তরটি হবে রোহিত শর্মার ৫৫ বলে ৮৩ রানের ইনিংস। তবে এই সত্যের মধ্যে লুকিয়ে আছে আরও একটি চরম সত্য। যে সত্যের জন্য স্বয়ং রোহিত শর্মাও হয়তো ধন্যবাদ জানাবেন সাকিব আল হাসানকে। ভারতের শত কোটি মানুষও কৃতজ্ঞতা জানাতে পারে-‘ক্যাচটি ফেলার জন্য সাকিব তোমাকে ধন্যবাদ’!
: ২৪ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ২২:৫০:৪১
বাংলাদেশ-ভারত ম্যাচের আগে দুই শিবিরেই আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিলেন মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি প্রসংসায় ভাসিয়েছিলেন এই বাহাতি পেসারকে। মুস্তাফিজকে সামলাতে যে তারা আলাদা পরিকল্পনা করছেন সে কথাও বলেছিলেন অকপটে।
: ২৪ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ২২:৩৭:৫১
আরও একটি রেকর্ড নিজের করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইন্সটাগ্রাম ও টুইটার মিলিয়ে ভক্তের সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে গেছে এই রিয়াল মাদ্রিদ তারকার। যেখানে মেসিকে তিনি পেছনে তো ফেলেছেনই, ছাড়িয়ে গেছেন বিশ্বের সব ক্রীড়াবিদকেই।
: ২৪ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ১৬:২১:৪২
বাংলাদেশ-ভারত ম্যাচটি শেষ পর্যন্ত হবে কিনা সে সংশয় এখনো কাটেনি। রাজধানীতে দুই দফা বৃষ্টির পর এখনো ঝকঝকে হয়ে উঠেনি আকাশ। মেঘের আনাগনা আশঙ্কা বাড়াচ্ছে-যদি আবার বৃষ্টি আসে। ম্যাচটি না হলে আশাহত হবে দর্শক। তবে বেশি আশাহত হবে আরেকজন-তিনি ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। নিজ দেশের খেলা দেখা দেখে বঞ্চিত হলে সৌরভের মন খারাপ হবে সেটাইতো স্বাভাবিক। তবে বিষয়টি তা নয়,
: ২৩ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার, ২১:৪৫:৫৭
অভিষেকেই ক্রিকেট বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। সবচেয়ে বেশি চমকেছিলেন বোধহয় ভারতীয় ব্যাটসম্যানেরা। চমকানোরই কথা। পর পর দুটো ওয়ানডেতে মুস্তাফিজের কাটার আর মায়াবী স্লোয়ারের জবাব খুঁজে না পেয়ে পুরোপুরি গুঁড়িয়ে গিয়েছিল ভারতের সুবিখ্যাত ব্যাটিং লাইনআপ।
: ২২ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার, ২০:৫৯:০৭
ভারতের গৌহাটি এবং শিলংয়ে অনুষ্ঠিত দ্বাদশ সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী দেশের ৩ ক্রীড়াবিদকে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (রবিবার) বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মিডিয়াকে জানিয়েছেন, ‘এস এ গেমসে বাংলাদেশ চারটি স্বর্ণ পদক পেয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাদেরকে উৎসাহিত করার জন্য
: ২২ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার, ১৩:০১:২৯
এর আগে অনুষ্ঠিত হয়ে গিয়েছিল ২২টি ম্যাচ। একটিও সেঞ্চুরি হয়নি। এমনকি ৯০-এর ঘরেই পৌঁছাতে পেরেছিলেন কেবল একজন। পাকিস্তান সুপার লিগে অবশেষে তৃতীয় কোয়ালিফাইং রাউন্ডে এসে কাটল সেঞ্চুরি-খরা। শারজিল খানের ৫০ বলে করা সেঞ্চুরির এই ম্যাচে পেশোয়ার জালমিকে ৫০ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে ইসলামাবাদ ইউনাইটেড।
: ২২ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার, ১২:৩৬:১৭
অ্যাওয়ে ম্যাচে আবারও ড্র করল রিয়াল মাদ্রিদ৷ নিজেদের ব্যর্থতার দিনে মালাগার সঙ্গে ড্র ১-১ গোলে। রিয়ালের হয়ে গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো। আবার রোনালদোর পেনাল্টি মিসের কারণে জয় বঞ্চিত হলো রিয়াল।
: ২২ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার, ১২:২২:০৮
ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩ উইকেটে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। রোববার সিরিজের দ্বিতীয় ও শেষটিতে ডি ভিলিয়ার্সের ঝড়ো ইনিংসে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৯ উইকেটের বিশাল জয়ে টি-২০ সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করলো প্রোটিয়ারা।
: ১৯ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ২১:৩৭:৪২
একটি আসরের স্পন্সরশিপ বিক্রি করে রেকর্ড গড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে আসন্ন টুয়েন্টি২০ বিশ্বকাপে জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ বিক্রি করেছে ৮ কোটি ২৫ লাখ টাকায়। বিসিবির কাছ থেকে সকলকে টেক্কা দিয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (ফ্রেশ) স্পন্সরশিপ কিনে নিয়েছে।
: ১৯ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ১৯:২৪:৫৮
তোফায়েল আহমেদ : সাউথ এশিয়ান গেমসে (এসএ) ১০ বছরের স্বর্ণের খরা কাটিয়ে এবারের আসরে সাফল্য পেয়েছে বাংলাদেশ। দ্বাদশ এসএ গেমস থেকে সাঁতারে বাংলাদেশ পেয়েছে দুটি […]
: ১৯ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ১২:২২:৫৯
ডেনমার্কের অখ্যাত ক্লাব মিডজিল্যান্ডের কাছে লজ্জা পেলো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের শেষ নকআউট পর্বের প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে মিডজিল্যান্ড।
এমনিতেই চাপের মুখ ফন গাল।
: ১৮ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ২১:১৪:১১
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলো আর খেলছেন না সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকদের কেউই। মিরপুরে বাংলাদেশ দলের এশিয়া কাপের প্রস্তুতি শুরু হচ্ছে শনিবার। যে কারনে প্রস্তুতির প্রথম দিন থেকেই দলের সঙ্গি হতে সাবিক-মুশফিক দেশে ফিরছেন আজই (বৃহস্পতিবার)। ফিরছেন এশিয়া কাপে দলে না থাকা তামিম ইকবালও।
: ১৮ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ২০:৫৪:৩০
নভেম্বরে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে চোট পাওয়ার পর থেকেই দলের বাইরে শ্রীলঙ্কার টি-২০ অধিনায়ক লাসিথ মালিঙ্গা। যে কারনে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে দলকে নেতৃত্ব দিতে হয়েছে দিনেশ চান্দিমালকে। তবে লঙ্কান সমর্থকদের জন্য সুখের খবর টি-২০ বিশ্বকাপ ও এশিয়া কাপে দলের নেতৃত্বে থাকছেন বিশ্বের অন্যতম সেরা পেসারই।
: ১৮ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ২০:৪২:০৬
:সাহস দেখাতে গিয়ে সাপের কামড় খেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন।এক সময় বিশ্বের বড় বড় ব্যাটসম্যানদের বিষাক্ত লেগ স্পিনে ঘায়েল করেছেন তিনি৷ সেই শেন ওয়ার্নকেই এবার ঘায়েল করল একটি অ্যানাকোন্ডা৷ অস্ট্রেলিয়ার কিংবদন্তি এ ক্রিকেটার ‘আই অ্যাম আ সেলিব্রিটি… গেট মি আউট অব হেয়ার’ শো’নামের একটি রিয়েলিটি শো’তে অংশ নিয়েছিলেন৷ সেখানেই সাপের বাক্সে মাথা ঢুকিয়ে অ্যানকোন্ডার কামড় খেতে হলওয়ার্নকে৷
শো’তে ওয়ার্ন অনুষ্ঠান পরিচালনাকারী ড: ক্রিস ব্রাউনকে তাঁর সাপের ভীতির কথাও জানান৷ কিন্তু তা সত্ত্বেও সাহসিকতার পরিচয় দিয়ে নিজের মাথায় ও মুখে ইঁদুর বেঁধে সাপের বাক্সে মুখ ঢোকানো
: ১৮ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ১১:৪৫:০৮
স্প্যানিশ লা লিগায় গোলের রেকর্ড গড়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপার স্পারস্টার লিওনেল মেসি। তিনি লা লিগার প্রথম খেলোয়াড় হিসেবে ৩০০ গোলের মাইলফলকে ছুঁয়েছেন। তার রেকর্ড গড়া ম্যাচে দলও পেয়েছে সহজ জয়। মেসিরা ৩-১ গোলে জিতেছে স্পোর্টিং গিজনের বিপক্ষে। এ জয়ে লা লিগায় শীর্ষ স্থানটা আরও মজবুত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। জোড়া গোল করেছেন লিওনেল মেসি৷ বার্সার অন্য গোলটি করেন লুইস সুয়ারেজ৷
২৫ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা।
: ১৮ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ১১:২২:৪৬
কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয়ে গেলো জিনেদিন জিদানের। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ফরাসি কিংবদন্তীর চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা হলো দারুন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর অ্যাওয়ে ম্যাচে স্প্যানিশ জায়ান্টরা ইতালিয়ান দল রোমাকে ২-০ গোলে হারিয়েছে। বুধবার রাতের এ জয়ে শেষ আটে এক পা দিয়ে রাখলো জিনেদিন জিদানের শিষ্যরা।
: ১৭ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ২১:৫৯:৪৭
তোফায়েল আহমেদ : মিরপুরের সুইমিং পুলের নীল জ্বলে ক’দিন আগেও যখন কঠোর অনুশীলনে মগ্ন ছিলেন, তখন কে খোঁজ নিয়েছেন তাঁর? অথচ গেমস থেকে ফিরে যখন […]
For add
For add
For add
For add