: ৪ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ১৯:৪০:৫৯
প্রিমিয়ার লিগে আবারও হোঁচোট খেলো চেলসি। ওয়াটফোর্ডের মাঠে গোলশূন্য ড্র করল গাস হিডিঙ্কের দল। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন ও এভারটনের সঙ্গে ড্র করার পর গত রাউন্ডে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছিল চেলসি। ফলে সবাই মনে করেছিল, খারাপ সময় সম্ভবত পেরিয়ে আসছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
: ৪ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ১৮:৫২:৪১
সুয়ারেজের চার, মেসির তিন। ভ্যালেন্সিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে কোপা দেল রের ফাইনালে এক পা দিয়ে রাখল বার্সেলোনা। ‘এমএসএন’-এর এন অর্থাৎ নেইমার গোল না-পেলেও মেসি-সুয়ারেজের গোলের বন্যায় ভেসে গেল স্প্যানিশ লা লিগায়র অন্যতম শক্তিশালি দলটি।
: ৩ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ২০:২৯:৩১
গেমসে ফুটবল ছাড়াও থাকে অনেক ডিসিপ্লিন। কিন্তু ফুটবলের স্বর্ণের দামটা যেন বেশি। অন্য কোনো খেলায় স্বর্ণ না পেলেও শুধু ফুটবলে পেলেই যেন আলাদা আনন্দ। দক্ষিণ এশিয়ান (এসএ) গেমস ফুটবলের সর্বশেষ আসরে বাংলাদেশ
: ৩ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ১৯:০০:৩১
ফের পয়েন্ট নষ্ট করল আর্সেন ওয়েঙ্গারের ছেলেরা। ঘরের মাঠে সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করল আর্সেনাল। এই নিয়ে টানা চার ম্যাচে জয় পেল না গানাররা। লিভারপুল ও স্টোক সিটির সঙ্গে ড্র করার পর গত ম্যাচে চেলসির কাছে ঘরের মাঠে হেরে গিয়েছিল তারা।
: ৩ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ১৮:৪৬:৪৩
ইংলিশ প্রিমিয়ার লিগের আরও একটি বড় দলকে হারিয়ে চমক দিল লেস্টার সিটি৷ জেমি ভার্ডির জোড়া গোলে নিজেদের ঘরের মাঠে লিভাররপুলকে ২-০ গোলে হারাল তারা। একই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থানও রইল তাদের দখলে।
: ৩ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ১৮:৪১:৫৮
দুরন্ত ছন্দে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে স্টোক সিটিকে ৩-০ গোলে হারাল তারা। ম্যানইউর হয়ে গোলগুলো করেন হেসে লিনেগার্ড, অ্যান্টনি মার্শাল এবং ওয়েন রুনি৷
: ৩ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ১৮:৩৭:২০
দুরন্ত জয় পেল ম্যানচেস্টার সিটি। সে সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল ম্যানুয়েল পেলিগ্রিনির শিষ্যরা। মঙ্গলবার গভীর রাতে সান্ডারল্যান্ডের ঘরের মাঠে আর্জেন্টাইন সুপারস্টার সার্জিও আগুয়েরো জাদুকরি গোলে ম্যাচ জিতল আকাশী-নীল জার্সিধারীরা।
: ৩ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ১৩:৩৪:৫৩
মাঠ এবং মাঠের বাইরে শৃঙ্খলাভঙ্গের দায়ে ফুটবল থেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন জাহিদ হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ এবং বঙ্গবন্ধু গোল্ডকাপে ব্যর্থতা খতিয়ে দেখার জন্য গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বাফুফের কাছে দেশের আলোচিত এ ফুটবলারকে নিষিদ্ধ করার সুপরারিশ করবে। কমিটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
: ১ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার, ১৩:৩৭:০৬
ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে লা লিগায় বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এসপানিওলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
: ৩১ জানুয়ারি ২০১৬, রবিবার, ১৯:৩২:১৬
ব্রিটেনের অ্যান্ডি মারেকে হারিয়ে অস্ট্রলিয়ান ওপেনের শিরোপা জিতলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। সার্ব এই তারকার এটি ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। অন্যদিকে মারে বঞ্চিত হলেন পঞ্চম শিরোপা থেকে। আজ (রবিবার) মেলবোর্নের ফাইনালে অ্যান্ডি মারেকে ৬-১, ৭-৫, ৭-৬ (৭-৩) সেটে প
: ৩১ জানুয়ারি ২০১৬, রবিবার, ১৯:১৮:৫৫
ওয়ান ডে সিরিজ হারের প্রতিশোধটা টি-টোয়েন্টিতে ভালোভাবেই নিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার কাছে ভারত সিরিজ হেরেছিল ৪-১ ব্যবধানে। টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছে অতিথিরা। আজ (ররিবার) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেট হারিয়েছে ভারত।
: ৩১ জানুয়ারি ২০১৬, রবিবার, ১৮:৪৮:৩৭
স্কটল্যান্ডকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জুনিয়র টাইগাররা জিতেছে ১১৪ রানে। গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়ে নামিবিয়াও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
: ৩১ জানুয়ারি ২০১৬, রবিবার, ১০:৩৭:৪১
গোল করেই চলেছেন লুইস সুয়ারেজ। এক ম্যাচ পর গোল পেলেন লিওনেল মেসিও। তাতে বার্সেলোনাও পেল দুর্দান্ত এক জয়। পিছিয়ে পড়েও অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে তিন পয়েন্ট এগিয়ে গেছে লুইস এনরিকের দল।
: ৩০ জানুয়ারি ২০১৬, শনিবার, ২১:৫৬:০১
হট ফেভারিট হিসাবে ফাইনালে নামার চাপেই কি হেরে গেলেন সেরেনা উইলিয়ামস? অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জিতলেই স্টেফি গ্রাফের ২২টি গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ছুঁয়ে ফেলতেন সেরেনা।
: ৩০ জানুয়ারি ২০১৬, শনিবার, ২১:৫৪:১৯
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে ও পাইওনিয়ার ফুটবল লিগ কমিটির ব্যবস্থাপনায় আজ (শনিবার) শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পাইওনিয়ার (অ-১৬) ফুটবল লিগ। লিগে অংশ নিচ্ছে ৬০টি ক্লাব। ঢাকা মহানগরীর ৫টি মাঠে ২ গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রায় ১৫০০ কিশোর ফুটবলার।
: ৩০ জানুয়ারি ২০১৬, শনিবার, ২০:১৯:২৪
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডবধ, দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড-যুব বিশ্বকাপ ক্রিকেটে নেপালের চমক চলছেই। নিউজিল্যান্ডকে হারানোর পর অনেকেই বলেছিলেন ‘অঘটন’। কিন্তু পরের ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে হিমালয়ের দেশটি প্রমান করেছে তারা ভালো কিছু দেখাতেই এসেছে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তারা জিতেছে ৮ উইকেটে। টানা দুই ম্যাচ দাপুটে জিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোল নেপাল।
: ২৮ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ১৮:৩৯:২২
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে সহজে হারাল টিম ইন্ডিয়া৷ ভারতের দেওয়া ২৬৯ রান তাড়া করতে নেমে ৪৯.১ ওভারে মাত্র ১৮৯ রানে অলআউট হয়ে যায় আইরিশ যুবারা।
: ২৮ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ১৮:২৪:৫৪
বুধবারই রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে স্টোক সিটিকে হারিয়ে লিগ কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে লিভারপুল৷এদিনই এভার্টনকে ৩-১ হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে লিভারপুলের সঙ্গে সাক্ষাৎ পাকা করল ম্যাঞ্চেস্টার সিটি৷দু লেগ মিলিয়ে ৪-৩ জিতল ম্যাঞ্চেস্টার সিটি৷
: ২৮ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ১৮:১৯:৩৫
জো অ্যালেনের পেনাল্টিতে গোল। তারপরেই হাততালিতে ফেটে পড়ল অ্যানফিল্ড স্টেডিয়াম। ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা একে-অপরকে জড়িয়ে ধরছেন। শিশুর মতো আনন্দে মেতে উঠলেন কেউ কেউ। হবেই না কেন? কারণ এই অ্যালেনের গোলেই স্টোক সিটিকে রুদ্ধশ্বাস টাইব্রেকারে হারিয়ে (৬-৫) লিগ কাপ ফাইনালের টিকিট চলে এল লিভারপুলের হাতে।
: ২৮ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ১৭:৫৭:৫০
বার্সেলোনা থামতে জানে না। লুইস এনরিকের দল প্রকৃতপক্ষেই অপ্রতিরোধ্যা। বৃহস্পতিবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে অ্যাথলেটিক বিলবাওকে ৩-১ গোলে হারিয়ে কোপা ডেল রে’র সেমিফাইনালে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে বার্সা ৫-২ ব্যবধানে জয় ছিনিয়ে এনেছে।
For add
For add
For add
For add