: ৮ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার, ২১:০৪:১৯
ম্যাচের শেষ বাঁশি বাজতে আর কয়েক সেকেন্ড বাকি! আর কয়েক সেকেন্ড বাকেই খেলা শেষ হয়ে যাবে; কিন্তু তখনও স্কোর ০-০৷ শেষ মুহূর্তে জ্বলে উঠলেন মিগুয়েল ভেলোসো৷ দুর্দান্ত এক হেড থেকে গোল করে জয় এনে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে।
: ৮ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার, ২০:৪৬:৫৭
টানটান উত্তেজনার ম্যাচ। নাটকীয় আক্রমণ-পাল্টা আক্রমণে ভরা ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-২ গোলে হারাল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি৷ জোড়া গোল করলেন টমাস মুলার৷ পাশাপাশি ম্যাচের দ্বিতীয়ার্ধে গান্ডোগান গোল করে জার্মানির জয় নিশ্চিত করেন ৷ ঘরের মাঠে স্কটল্যান্ডও কড়া লড়ই উপহার দিয়েছে৷ একটি গোলও করে তারা। বাকি গোলটি অবশ্য আত্মঘাতী ৷ করেন ডিফেন্ডার ম্যাট হামেলস।
: ৭ সেপ্টেম্বর ২০১৫, সোমবার, ২০:২৮:৩৭
অস্ট্রেলিয়ার পর আরেকটি অচেনা প্রতিপক্ষ বাংলাদেশের সামনে। এবার মধ্য এশিয়ার দেশ জর্ডান। আগামীকাল (মঙ্গলবার) বিকেল ৫ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘জর্ডান-পরীক্ষায়’ নামছে মামুনুলরা। অস্ট্রেলিয়া থেকে ফিরে গত তিন কঠিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। উদ্দেশ্য ভালো কিছু করার। আগের দুটি হোম ম্যাচ থেকে বাংলাদেশ পেয়েছে ১ পয়েন্ট।
: ৭ সেপ্টেম্বর ২০১৫, সোমবার, ১২:৩১:৫৩
গত সপ্তাহে ঘরের মাঠে আইসল্যান্ডের কাছে কাছে হেরে ইউরো ২০১৬’র চূড়ান্ত পর্বে ওঠার পথটা কন্টাকির্ণ হয়েছিল নেদারল্যান্ডসের। এবার তুরস্কের কাছে হেরে ডাচরা পড়লো চরম অনিশ্চয়তায়। সরাসরি কোয়ালিফাই করার সম্ভাবনা শেষ। এখন তাদের প্লে অফে খেলার সুযোগ পাওয়াটাও কঠিন চ্যালেঞ্জর সামনে
: ৭ সেপ্টেম্বর ২০১৫, সোমবার, ১১:৫৭:৫১
পর পর দুই ম্যাচ জিতে ইউরো বাছাই পর্বে নিজেদের গ্রুপের শীর্ষে উঠেছে ইতালি। রবিবার রাতে ঘরের মাঠে তারা ১-০ গোলে হারিয়েছে বুলগেরিয়াকে। অবশ্য জিততে বেশ বেগ পেতে হয়েছে ইতালিকে। ৬ মিনিটে ডি রসির পেনাল্টি গোলে জয়ের ধারায় থাকে ইতালিয়ানরা। আগের ম্যাচে তারা মাল্টাকে ১-০ ব্যবধানে হারিয়েছে।
: ৬ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ২২:১৬:৫৭
ঘরের মাঠে পয়েন্ট খুইয়ে ঢাকা এসেছে জর্ডান। আম্মানে গোলশূন্য ড্র করেছে কিরগিজস্তানের বিপক্ষে। পয়েন্টের সে ঘাটতিটা ঢাকায় পুষিয়ে নিতে চায় মধ্যপ্রাচ্যের দলটি। তারা ফিরতে চায় পূর্ন ৩ পয়েন্ট নিয়ে। গতকাল (শনিবার) বিকেলে ঢাকা আসা দলটি আজ (রবিবার) অনুশীলন করেছে ধানমন্ডি শেখ জামাল মাঠে। দলের বেলজিয়ামের কোচ পল পুট বলেছেন ‘ র্যাঙ্কিং দেখে প্রতিপক্ষ বিচার করার পক্ষে নই। ফুটবল মাঠেই খেলতে হয়। বাংলাদেশকে আমরা সমীহ করেই খেলবো।’
: ৬ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ২১:৪৩:৪৯
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বিপিএলের বকেয়া পেতে শুরু করেছেন স্থানীয় ক্রিকেটাররা। বিসিবির দেয়া ঘোষণা অনুযায়ী আজ (রোববার) থেকে শুরু হয়েছে বিপিএলে ক্রিকেটারদের বকেয়া পাওয়া পরিশোধের কার্যক্রম। শুরুতেই তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাশরাফি বিন মর্তুজার হাতে চেক তুলে দিয়ে এ কার্যক্রম শুরু করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।
: ৬ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ২১:৩৫:২৫
ডু ডংয়ের জোড়া গোল, সঙ্গে রফিক আর রাহুলের এক-এক! ’৭৫-এর পর ছয়বার টানা কলকাতা লিগের শিরোপা জিতলো ইস্টবেঙ্গল। আজ (রোববার) বিকালে যুবভারতীতে লিগের শেষ ম্যাচে ৪-০ গোলে তারা হারিয়েছে মোহনবাগানকে। ১৯৭০-৭৫ সালের পরে আবারও পরপর ছ’বার এই লিগ গেল ইস্টবেঙ্গল তাবুতে৷ ৩৭তম বার এই ট্রফি জিতে ‘হেক্সা’ মিশন সফল ইস্টবেঙ্গলের৷
: ৬ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ২১:২৩:০৮
মাঠে নামার আগেই হেরে যাওয়ার পক্ষে নন জামাল ভূঁইয়া। বাংলাদেশ জাতীয় দলের ডেনমার্ক প্রবাসী এ ফুটবলার মনে করেন প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক-তাদের বিপক্ষে জয়ের মানসিকতা থাকতে হবে। তা না হলে কখনই জেতা সম্ভব নয়। নির্ভরযোগ্য এ ডিফেন্সিভ মিডফিল্ডার কথাগুলো বলেছেন জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ
: ৬ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ২১:১৬:৫৩
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডেই নাদাল বিদায়ের মতো অঘটন ঘটলেও সহজেই চতুর্থ রাউন্ডে উঠে গেলেন মারে-ফেদেরার। তবে শনিবার লকার রুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন কানাডীয় পোস্টার গার্ল ইউজিন বুশার্ড। মারে-ফেদেরারে মতোই এগোচ্ছেন ওয়ারিঙ্কাও। টানা তিনটি স্ট্রেট সেটের ম্যাচ জিতে স্ট্যান ওয়ারিঙ্কা বোঝালেন এবার কী রকম দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি।
: ৬ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ২১:০৬:০২
হঠাৎ করেই এলো ঘোষণাটা। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে ছিলেন অনিয়মিত। পারফরম্যান্স বলতে গেলে একেবারে তলানীতে গিয়ে ঠেকেছে। অ্যাশেজের প্রথম টেস্ট খেলেই সাইডলাইনে চলে গিয়েছিলেন। এবার একেবারেই শাদা পোশাক তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে নিলেন অসি অলরাউন্ডার শেন ওয়াটসন। যথারীতি ঘোষণাও দিয়ে ফেললেন। ক্রিকেট অস্ট্রেলিয়া টুইট করে জানিয়ে দিয়েছে তার অবসরের তথ্য।
: ৬ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ১৯:৪৪:৪৯
প্রিমিয়ার লিগের অসাধারণ পারফরম্যান্সই যেন ইউরো বাছাই পর্বে ফিরিয়ে আনলেন ডেভিড সিলভা। ম্যানসিটির এই মিডফিল্ডারের অসাধারণ ফুটবল নৈপুন্যের ফলে স্লোভাকিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে স্পেন। যদিও সিলভার পা থেকে কোন গোল আসেনি। দুটি গোল করেছেন জর্ডি আলবা এবং আন্দ্রেস ইনিয়েস্তা।
: ৬ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ১৯:১৪:৪২
এবারের প্রথম দল হিসাবে ইউরো-১৬ নিশ্চিত করে ফেলল ইংল্যান্ড। শনিবার সেরাভেলে স্বাগতিক সান মারিনোকে ৬-০ গোলের বন্যায় ভাসিয়েছে ইংলিশরা। ফলে ৭ ম্যাচ থেকে সবগুলো জয় ২১ পয়েন্ট তুলে নিয়ে সবার আগে ইউরো নিশ্চিত করে নিল রয় হজসনের শিষ্যরা।
: ৬ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ১৮:৫২:৪৫
কোপা আমেরিকার বিপর্যয়ের পর এই প্রথম মাঠে নামল ফুটবল পরাশক্তি ব্রাজিল। মাঠে নেমেই প্রথম ম্যাচে হারিয়েছে গত বিশ্বকাপে চমক দেখানো দল কোস্টারিকাকে। নিউজার্সির রেড বুলস এরেনায় ১-০ গোলে জয় পেয়েছে দুঙ্গার দল। শনিবার আন্তর্জাতিক প্রীতিম্যাচে ব্রাজিলের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন হাল্ক৷
: ৬ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ১৮:১৯:২৯
প্রথম ম্যাচের হারের পর প্রত্যাশা ছিল লর্ডসে ঘুরে দাঁড়াবে ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলো না ইয়ন মরগ্যানরা। উল্টো প্রথম ম্যাচের চেয়েও বড় ব্যবধানে হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে স্বাগতিক ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে ইংলিশদের পরাজয়ের ব্যবধান ৬৪ রানের।
: ৫ সেপ্টেম্বর ২০১৫, শনিবার, ২০:৫৬:৫৩
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি শেষ হওয়ার পরই বেজে গেছে আরেকটি ম্যাচের ঘন্টা। এবার বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান। মাঝে দিন মাত্র ২টি। আগামী ৮ সেপ্টেম্বর ঘরের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্বে হোম ম্যাচে জর্ডানের বিরুদ্ধে খেলতে হবে তাদের। তাইতো দীর্ঘ ভ্রমনক্লান্তির পরও বিশ্রাম নেই মামুনুলদের।
: ৫ সেপ্টেম্বর ২০১৫, শনিবার, ২০:২৪:১০
কিরগিজস্তান, তাজিকিস্তান এবং অস্ট্রেলিয়ার পর এবার বাংলাদেশের ‘জর্ডানপরীক্ষা’। বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ-জর্ডান মুখোমুখি হবে ৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দুই দলই এখন ঢাকায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলে শুক্রবার মধ্যরাতে ফিরেছে লাল সবুজ জার্সিধারীরা।
: ৫ সেপ্টেম্বর ২০১৫, শনিবার, ১৯:০৮:৪৫
সময়টা যে রাফায়েল নাদালের কতটা খারাপ যাচ্ছে, তা তার পারফরম্যান্স দেখলে সহযেই বোঝা যায়। টুর্নামেন্টের বাছাই তালিকাতেই ছিলেন ৭ নম্বর স্থানে। মাঠের খেলায়ও পারলেন না বেশিদূর এগুতে। তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন। ইতালিয়ান ফ্যাবিও ফোগনিনির বিপক্ষে দুই সেটে এগিয়ে থেকেও দুর্ভাগ্যজনকভাবে হেরে গেলেন সাবেক নাম্বার ওয়ান।
: ৫ সেপ্টেম্বর ২০১৫, শনিবার, ১৯:০১:১৯
জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো; কিন্তু সেই পারফরম্যান্সই কি না টেনে আনতে পারলেন না এস্টাডিও হোসা আলভালেডে। একই সঙ্গে স্বপ্ন ছিল প্রতিশোধের। অথচ, সেই স্বপ্নও পূরণ হয়নি পর্তুগিজদের। উল্টো আরো একবার ফ্রান্সের কাছে হারের বেদনায় পুড়তে হয়েছে রোনালদো অ্যান্ড কোংকে। শুক্রবার রাতে নিজেদের মাঠেই প্রীতি ম্যাচে ১-০ গোলে হেরেছে পর্তুগাল। ফ্রান্সের হয়ে জয়সূচক গোলটি করেন ম্যাথ্যু ভালবুয়েনা।
: ৫ সেপ্টেম্বর ২০১৫, শনিবার, ১৮:৩৪:০৯
সহজ জয়। পোল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের এই সহজ জয়ে ইউরো বাছাই পর্বের ‘ডি’ গ্রুপের শীর্ষে উঠে গেছে জার্মানি। আক্রমণ-পাল্টা আক্রমণে ভরপূর ম্যাচটি ছিল বেশ উপভোগ্যই। একই সঙ্গে মধুর প্রতিশোধও নিলো জার্মানরা। প্রথম লেগে পোলিশদের মাঠ থেকে হেরে এসছিল জার্মানি। ফিরতি লেগে তাই দারুন প্রতিশোধ নিল জোয়াকিম লো’র শিষ্যরা।
For add
For add
For add
For add