: ২৮ সেপ্টেম্বর ২০১৫, সোমবার, ১২:৪২:১৭
সংগ্রহ মাত্র ১৩৬ রান। তবুও স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়ে দিল পাকিস্তান। জয়ের ব্যবধান মাত্র ১৩ রানে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে দারুন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত বেশ জমে উঠেছিল। ৮ উইকেট হারিয়ে পাকিস্তানের করা ১৩৬ রানের জবাবে জিম্বাবুয়ে করেছিল ৯ উইকেট হারিয়ে ১২৩ রান। প্রথম ম্যাচ জিতে ২ ম্যাচের টি২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
: ২৭ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ২১:৩৪:৪৬
লিগ কাপে বড় জয়ের পর আবারও থমকে গেল হোসে মোরিনহোর দল চেলসির বিজয় রথ। ইংলিশ প্রিমিয়ার লিগের কঠিন লড়াইয়ে এসে খেই হারিয়ে ফেলল সেস ফ্যাব্রেগাস-এডিন হ্যাজার্ডরা। শনিবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নেমে ২-২ গোলে ড্র করে ২টি পয়েন্ট হারাতে হলো চেলসিকে।
: ২৭ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ২১:২৭:৩৮
অ্যালেক্সিজ সানচেজের হ্যাটট্রিক। সে সুবাদেই ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয়ের দেখা পেল আর্সেন ওয়েঙ্গারের দল আর্সেনাল। লেস্টার সিটিকে ৫-২ গোলে হারিয়ে প্রিমিয়র লিগের চতুর্থ স্থানে উঠে এসেছে ওয়েঙ্গারের শিষ্যরা। সানচেজ ছাড়া বাকি দুই গোল করেন থিও ওয়ালকট এবং অলিভিয়ের জিরুড।
: ২৭ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ২১:২২:৪১
ইংলিশ প্রিমিয়ার লিগে ফের নিজেদের মেলে ধরতে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রায় দুই বছর পর প্রিমিয়ার লিগের শীর্ষে নিজেদের তুলে নিতে পারলো রেড ডেভিলরা। সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে নিজেদের তুলে নিয়ে আসলো লুই ফন গালের শিষ্যরা।
: ২৭ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ২১:১৬:৫৬
টটেনহ্যামের ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল ম্যানচেস্টার সিটি। শনিবার প্রিমিয়ার লিগে টটেনহ্যামের ফুটবলাররা ৪-১ গোলে হারিয়ে দিল ম্যানুয়েল পেলেগ্রিনির দলকে। প্রথমে এগিয়ে গিয়েও পরে চার গোল হজম করতে হল সার্জিও অ্যাগুয়েরোদের।
: ২৭ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ২০:৩৩:৫৩
শূন্য রানে প্রথম উইকেট। দ্বিতীয় ও তৃতীয় উইকেট ২ রানে। এর পর ৬ রানে চতুর্থ উইকেট। ৫০ রানে পঞ্চম উইকেটের পতন বাংলাদেশ ‘এ’ দলের। এমন এক ভয়াবহ অবস্থা থেকে ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের স্কোরটা কত দুরে যাবে এমন হিসাব-নিকাশ শুরু হওয়াটাই স্বাভাবিক ছিল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে একমাত্র আন অফিসিয়াল টেস্টে বাংলাদেশ ‘এ’ দল শেষ পর্যন্ত করেছে ২২৮ রান। যার সিংহভাগ কৃতিত্বই সাব্বির রহমানের।
: ২৭ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ১৮:৪১:৫৩
মাত্র দশ মিনিটেই নু কাম্পে লা পালমা ম্যাচে যে এতটা ক্ষতি হয়ে যাবে কল্পনার বাইরে ছিল বার্সেলোনা সমর্থকদের। ডান উইং থেকে বক্সের মধ্যে কাট করে বল নিয়ে এগোতে গিয়ে লা পালমার ডিফেন্ডার পাবলো বিগাসের সঙ্গে সংঘর্ষ। ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই। তার ধাক্কায় প্রায় দু’মাস মাঠের বাইরে চলে গেলেন বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
: ২৭ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ১২:১০:১৩
ঢাকায় অনুশীলন শেষে আজ (রবিবার) শুরু হচ্ছে ফুটবলারদের প্রস্তুতির বিকেএসপি পর্ব। ঈদের ছুটি কাটিয়ে মামুনুলরা ক্যাম্পে যোগ দিচ্ছেন বিকেএসপিতে। ফিফা বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাইপর্বে কিরগিজস্তানের বিপক্ষে ফিরতি ম্যাচ সামনে রবিবার থেকে ফুটবলারদের আবাসিক ক্যাম্প বিকেএসপিতে।
: ২৫ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার, ২৩:৫৩:২২
সারা দেশে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আজহা পালন করছেন মুসলমানরা। উৎসবমুখর পরিবেশে এই ঈদ আনন্দ থেকে বাদ যাননি জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা। পৃথকভাবে নিজ নিজ ফেসবুক পেজে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আনন্দটা ভাগাভাগি করে নিয়েছেন। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেনসহ অনেককেই দেখা গেছে ঈদ উপলক্ষে তাঁদের ফেসবুক পেজে ছবি প্রকাশ করতে।
: ২৫ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার, ২৩:৩৭:০৭
২০২২ সালের কাতার বিশ্বকাপ শুরু হবে ২১ নভেম্বর৷ ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর৷ শুক্রবার কাতার বিশ্বকাপের দিনক্ষণ ঘোষণা করল ফিফা৷ মাত্র ২৮ দিনে শেষ হবে ওই বিশ্বকাপ আসর৷ ১৯৯৮-এর পর প্রথমবার এত অল্প দিনে বিশ্বকাপ শেষ করতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ শেষ হয়েছিল ৩২ দিনে৷ কাতার বিশ্বকাপেও সমসংখ্যক দল খেললেও তা ব্রাজিলের থেকে আরও চারদিন কমেই শেষ হবে টুর্নামেন্ট৷
: ২৫ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার, ২৩:৩১:২৫
নানা জ্বল্পনা-কল্পনা শেষে বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ নিজের বাসভবন নবান্নে দাড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, সৌরভ গঙ্গোপাধ্যায় (গাঙ্গুলি) নতুন সিএবি প্রেসিডেন্ট। ডালমিয়াপুত্র অভিষেক নতুন যুগ্মসচিব। যুক্তি দেন, ক্রিকেট প্রশাসন তিনি না বুঝলেও মনে করেন, এমন সঙ্কটের সময় সিএবির পাশে তার দাঁড়ানো উচিত, ‘সৌরভ ভারত অধিনায়ক ছিল। একজন ক্যাপ্টেন যদি প্রশাসনে কাজ করার সুযোগ পায়, সেটা ভাল হবে,’ বলেন মমতা।
: ২৫ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার, ২২:৩৩:০৮
পাকিস্তান-ভারত সিরিজ নিয়ে চলছে টানা উত্তেজনা। একদিনে সিরিজ আয়োজনে মরিয়া পাকিস্তান। অপরদিকে সীমান্তে সন্ত্রাসী হামলার অজুহাতে ভারতের খেলতে অস্বীকৃতি জানানো, এভাবেই চলছিল বিষয়টা; কিন্তু সিরিজ নিয়ে চরম অনিশ্চিত পরিস্থিতির কারণে, শেষ পর্যন্ত ভারতকে হুমকিই দিয়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান। কলকাতার আনন্দবাজার পত্রিকায় এসেছে সংবাদটি। পাঠকদের জন্য আনন্দবাজারের রিপোর্টটি হুবহু তুলে ধরা হল।
: ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ২৩:০০:১৬
ভারতের রাজ্য দল কর্ণাটকের বিপক্ষেও ম্যাচ বাঁচাতে পারল না বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ইনিংসে ৩০৯ রান করেও হারতে হলো মুমিনুল হক অ্যান্ড কোংকে। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়েন কর্ণাটক রাজ্য দলের কাছে ৪ উইকেটে হারতে হলো বাংলাদেশ ‘এ’ দলকে। দ্বিতীয়ে ইনিংসে জেেয়র জন্য লক্ষ্য ছিল মাত্র ১৮১ রান। ৬ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়ে কর্ণাটক।
: ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৯:০২:০২
রিয়াল মাদ্রিদের বিজয় রথ ছেুটেেছই৷ লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওকেও হারিয়ে দিল রাফায়েল বেনিতেজের ছেলেরা৷ ক্রিশ্চিয়ানো রোনালদো গোল পাননি
: ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৮:৫৪:৪৬
ভাগ্যের জোরে জয় পেল লিভারপুল ! লিগ কাপে কারলাইলকে পেনাল্টিতে হারিয়ে দিয়ে চতুর্থ রাউন্ডে উঠে গেল রজার্সের দল৷নির্ধারিত সময়ে ম্যাচের ফল ১-১ ছিল৷ শেষে টাইব্রেকারে ৩-২ গোলে ম্যাচ জিতে নেয় লিভারপুল৷
: ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৮:৪৭:২৪
প্রিমিয়ার লিগে এখনও ছন্দ খুঁজে পায়নি চেলসি৷ একের পর এক হার আর ড্রয়ের ফলে পয়েন্ট হারাতে হারাতে নাস্তানাবুদ ব্লুজরা। তবে তাতে লিগ কাপে কোনও সমস্যা হচ্ছে না চেলসির৷ সহজেই লিগ কাপের চতুর্থ রাউন্ডে উঠে গেল চেলসি ৷
: ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৮:৪১:৩৫
চেলসির মতোই লিগ কাপে ভালো পারফরম্যান্স মেলে ধরেছে ম্যানচেস্টার ইউনাইটেড৷ প্রিমিয়ার লিগে এখনও তারা নিজেদেও সেভাবে ছন্দ মেলে ধরতে ব্যর্থ হয়েছে ফন গালের শিষ্যরা; কিন্তু খুব সহজেই লিগ কাপের তৃতীয় রাউন্ডে উঠে গেল ম্যান ইউ৷ ইপসউইচ টাউনকে ৩-০ গোলে হারিয়েছে ফন গালের ছেলেরা। দলের রুনি ছাড়াও বাকি দুটো গোল করেন পেরেইরা ও মার্শাল৷
: ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১৭:৩৩:৩৫
রেফারির নজর এড়িয়ে গেলেও ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) নজর এড়াতে পারলেন না দিয়েগো কস্তা। শনিবার চেলসি বনাম আর্সেনাল ম্যাচে ঝামেলার জন্য তিন ম্যাচ বহিস্কার হতে চলেছেন চেলসি স্ট্রাইকার।
: ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১২:৫৯:৩৭
সপ্তাহখানেক আগেই বিপক্ষ শিবিরে যোগ দেওয়া ব্রাজিলিয়ান ফুটবলার দান্তে বিশ্বাসই করতে পারছেন না। যা ঘটছে সত্যি তো! আলিয়াঞ্জ এরিনার ৭৫ হাজার দর্শকের কেউ কেউও বোধহয় চিমটি কেটে দেখছিলেন তখন। রবার্ট লেভানডস্কি। ৯ মিনিট। পাঁচ গোল। ইতিহাস। মঙ্গলবার বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ-উলফসবার্গ ম্যাচের ঘটনাক্রমের ছবিটা ছিল এ রকমই। অথচ বিস্ফোরণটা যে এত বড় মাপের হবে সেটা কিন্তু প্রথমে আন্দাজ করা যায়নি।
: ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১১:১৬:৪৩
ড্র করলেই পৌঁছে যত লিগ টেবিলের শীর্ষে। কিন্তু ড্র করা তো দূওে থাক, উল্টো লা লিগায় সেল্টা ভিগোর কাছে চার গোলে হজম বার্সেলোনা। নয় ম্যাচের ব্যবধানে তৃতীয় বার চার গোল খেল দানি আলভেজ-জেরার পিকেদের ডিফেন্স। আর ফের একবার প্রশ্ন উঠে গেল এনরিকের স্ট্র্যাটেজি নিয়ে।
For add
For add
For add
For add