স্লাইডার

ইনিংস ব্যবধানে জয় শ্রীলংকার

: ১৭ অক্টোবর ২০১৫, শনিবার, ২৩:০৬:৫৯

ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ৬ রানে হারিয়ে দু’টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। গলে সিরিজের প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের রীতিমত উড়িয়ে দিল শ্রীলঙ্কা।

নাটকীয় ড্র করল পাকিস্তান

: ১৭ অক্টোবর ২০১৫, শনিবার, ২৩:০৫:৪২

ড্র’ই হলো আবুধাবি টেস্ট। তবে বেশ নাটকীয়ভাবে। বলা যায় হারতে হারতে কোনমতে মান বাঁচলো পাকিস্তানের। প্রকৃতিকে তারা ধন্যবাদ দিতেই পারে। আলোর স্বল্পতার কারণে ৮ ওভার বাকি থাকতেই দিনের খেলা শেষ ঘোষণা করে আম্পায়াররা। না হয়, বাকি ২৫ রান তুলতে কোনই কষ্ট হওয়ার কথা ছিল না ইংল্যান্ডের। তাহলে, নিশ্চিত হার মানতে হতো পাকিস্তানকে। ইংল্যান্ডের জন্যও আফসোস, নিশ্চিত একটি জয় বঞ্চিত হলো তারা। দুর্ভাগ্য আর কাকে বলে!

ইনিংস হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ

: ১৭ অক্টোবর ২০১৫, শনিবার, ১৩:৫৯:২২

শ্রীলংকার বিরুদ্ধে প্রথম টেস্টে ম্যাচ বাঁচানোর লড়াই করছে এখন ওয়েস্ট ইন্ডিজ৷ প্রথম ইনিংসে শ্রীলংকার করা ৪৮৪ রানের জবাবে মাত্র ২৫১ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ৷ রঙ্গনা হেরাথ ৬৮ রান দিয়ে নেন ছয় উইকেট৷ ফলে ফলোঅন পড়ে দ্বিতীয় ইনিংসে তারা ১৭৮ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে ক্যরিবীয়রা৷ ম্যাচের আজ চলছে চতুর্থ দিনের খেলা।

ম্যাককালামকে কেয়ার্নসের স্পট ফিক্সিংয়ের টোপ

: ১৭ অক্টোবর ২০১৫, শনিবার, ১৩:৪৫:১২

সাত বছর আগে কেকেআরে খেলার সময় হোটেলে তাকে নাকি স্পট ফিক্সিংয়ের টোপ দিয়েছিলেন ক্রিস কেয়ার্নস। শুক্রবার লন্ডনের আদালতে নিজের জবানবন্দীতে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বর্তমান নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

অবসর নিচ্ছেন রিয়াল কিংবদন্তি রাউল

: ১৭ অক্টোবর ২০১৫, শনিবার, ১৩:২৯:০৮

নভেম্বরে বিশ্ব ফুটবল হারাতে চলেছে এক কিংবদন্তি ফুটবলারকে। স্পেন এবং রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম সেরা স্ট্রাইকার রাউল গঞ্জালেজ অবসর নিচ্ছেন। এখন রাউল রয়েছেন নিউইয়র্ক কসমসে। মওসুম শেষ হওয়ার পরেই অবসর নেবেন, জানিয়ে দিয়েছেন তিনি। ‘আমার মনে হয় এটাই অবসরের সঠিক সময়। এবার দেখা যাক কী করি।’

কুকের নতুন বিশ্বরেকর্ড

: ১৭ অক্টোবর ২০১৫, শনিবার, ১৩:১৮:১০

শোয়েব মালিকের পরে অ্যালিস্টার কুক৷ আবু ধাবিতে ৩৮ ডিগ্রি গরমে ১১ ঘন্টার বেশি সময় ক্রিজে থেকে ২৬৭ রানের ম্যারাথন ইনিংস খেলে প্রথম টেস্টে ইংল্যান্ডকে রানের পাহাড়ে তুলে নিলেন কুক৷ তিনিই বিশ্বের প্রথম টেস্ট ব্যাটসম্যান , যিনি এই নিয়ে দু’বার ওপেন করে ১১ ঘন্টার বেশি ক্রিজে কাটালেন৷ সে দিক দিয়ে দেখলে এটা বিশ্বরেকর্ড৷

সিএবি সভাপতির দায়িত্ব নিলেন সৌরভ

: ১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ২১:০৬:০০

বৃহস্পতিবার থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)তে শুরু হল সৌরভ গঙ্গোপাধ্যায় যুগ। এখন থেকে সিএবি প্রেসিডেন্ট সৌরভ। শুরু হলো প্রশাসক সৌরভের যুগ। যে দিন নবান্নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএবি প্রেসিডেন্ট হিসেবে সৌরভের নাম বলেছিলেন, সে দিনই ঠিক হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ ক্রিকেট প্রশাসন এবার কার হাতে যাবে। আনুষ্ঠানিকভাবে সিলমোহর পড়াটা শুধু বাকি ছিল। বৃহস্পতিবার সিএবি’র বিশেষ সভায় সেই সিলমোহরটাও পড়ে গেল।

হকি: সমস্যার সমাধান কবে?

: ১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ১৯:৩৬:৫৩

অবশেষে মাহবুব হারুন আবার জাতীয় হকির দলের কোচ। নভেম্বরে মালয়েশিয়ায় অনুর্ধ্ব-২১ এশিয়ান হকি। এসএ গেমসের হকি আগামী বছর ভারতের গুয়াহাটিতে। জানুয়ারিতে হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এ গেমস। ওখানে তীব্র শীত, তাই গেমস পিছিয়ে গেছে এক বা দেড় মাস।

আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুডবাই’ জহির খানের

: ১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ১৭:৪২:৩৭

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা পেসার জহির খান৷ সে সঙ্গে শেষ হল ভারত সেরা বাঁ-হাতি পেসারের ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার৷ তবে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালেও আইপিএল নাইন-এ খেলবেন ৩৭ বছরের মুম্বাইয়ের এই পেসার৷

স্বপ্নের র‍্যাংকিংয়ে শীর্ষে এখন বেলজিয়াম

: ১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ১৭:৩৭:৫৭

বাকি বিস্মের কাছে বিস্ময় হলে, বেলজিয়ামের কাছে রীতিমত স্বপ্ন। ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থানগুলো দখলে থাকে আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিল কিংবা স্পেনের। অথচ, ফুটবলের এসব রথি-মহারথিদের পেছনে ফেলে স্বপ্নের ফিফা র‌্যাংকিংয়ে এখন শীর্ষে অবস্থান করছে বেলজিয়াম!

শোয়েবের ডাবল, জমে উঠেছে আবুধাবি টেস্ট

: ১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ১৭:০৫:৫৭

শোয়েব মালিককে থামানো যাচ্ছিল না৷ টেস্ট ব্যাটিংয়ে নতুন করে পুনর্জন্ম হচ্ছে তার৷ তার দুর্দান্ত ২৪৫ রানের সৌজন্যে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ৫২৩ রান তুলে ঘোষণা করে দিল৷ সেঞ্চুরি পেলেন পাকিস্তানের আশাদ সফিকও (১০৭ )৷

ধোনির ব্যাটে অবশেষে ভারতের জয়

: ১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ১:৪৮:৩২

অবশেষে মহেন্দ্র সিং ধোনি পেলেন বহু কাঙ্খিত জয়৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখল ধোনি বাহিনী৷ প্রোটিয়দের ২২ রানে হারিয়ে একদিনের সিরিজ ১-১ সমতায় ফিরল টিম ইন্ডিয়া৷ ইন্দোরের দর্শকরা উপভোগ করলেন এক রুদ্ধশ্বাস ম্যাচ৷

গঞ্জালো অধ্যায় শুরু

: ১৪ অক্টোবর ২০১৫, বুধবার, ২১:৫৩:৩৫

আগেই নিশ্চিত ছিল যুব দলের কোচ হচ্ছেন স্পেনের গঞ্জালো সানচেজ মোরেনো। অপেক্ষা ছিল নির্বাহী কমিটির সিদ্ধান্তের। তাও হয়ে গেলো। আজ (বুধবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় তাঁর নিয়োগ অনুমোদিত হয়েছে। আগামী রবিবার তাঁর সঙ্গে ছয় মাসের লিখিত চুক্তি স্বাক্ষরিত হবে।

কমনওয়েলথ ভারোত্তোলনে স্বর্ণ জিতেছেন সিমান্ত

: ১৪ অক্টোবর ২০১৫, বুধবার, ১৯:২৫:১৬

ভারতের পুনেতে সিনিয়র, জুনিয়র ও ইয়ুথ কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের মাবিয়া আক্তার সিমান্ত। তিনি একটি স্বর্ণের পাশাপাশি দুটি রৌপ্য পদকও জিতেছেন। এছাড়া মুস্তাইন বিল্লাল একটি রৌপ্য পদক জিতেছেন। আন্তর্জাতিক ভারোত্তোলন প্রতিযোগিতা থেকে দেশের তৃতীয় নারী হিসেবে স্বর্ণ পদক জয় করলন সিমান্ত। এরআগে ২০১২ সালে নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের

সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সৌরভ

: ১৪ অক্টোবর ২০১৫, বুধবার, ১৪:৪১:৫১

আর মাত্র ৭২ ঘণ্টার অপেক্ষা৷ তারপরই সরকারিভাবে সিএবি সভাপতি পদে বসবেন সৌরভ গাঙ্গুলি৷ মঙ্গলবার প্রথামতো বড়িশা স্পোর্টিং ক্লাব থেকে সিএবি সভাপতি পদে মনোনয়ন দিয়ে দিয়েছেন মহারাজ৷ এবার শুধু সময়ের অপেক্ষা৷ পাশাপাশি সৌরভের মতো সিএবি যুগ্ম-সচিব পদে মনোনয়ন দিলেন প্রয়াত ডালমিয়ার ছেলে অভিষেক ডালমিয়া৷ তিনি রাজস্থান ক্লাব থেকে মনোনয়ন পেশ করেছেন৷

জয়ে ফিরল ব্রাজিল

: ১৪ অক্টোবর ২০১৫, বুধবার, ১৪:২৬:২০

বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে চিলির কাছে ২-০ গোলে হারের কারণে বেশ চাপে ছিলেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। শুধু চাপে থাকাই নয়, জয়ে ফিরতেও ছিলেন মরিয়া। যে কারণে বুধবার ঘরের মাঠে ৩-১ গোলে ভেনেজুয়েলাকে উড়িয়ে দিল নীল-হলুদ জার্সিধারীরা৷

প্যারাগুয়ের কাছেও আটকে গেলো আর্জেন্টিনা

: ১৪ অক্টোবর ২০১৫, বুধবার, ১৪:১২:৪১

লিওনেল মেসি ও সার্জিও অ্যাগুয়েরোর না থাকলে আর্জেন্টিনার যে কী হয়, তা ভালোভাবেই টের পাওয়া গেল প্যারাগুয়ের বিরুদ্ধে৷ কার্লোস তেভেজ ও এজেকুয়েল লাভেজ্জিরা পারলেন না দলকে জেতাতে৷ ফলে বিশ্বকাপের বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের ঘরের মাঠে গিয়ে গোলশূন্য ড্র করে ফিরল নীল-সাদা জার্সিধারীরা৷

পার্সির আত্মঘাতী গোলে ছিটকে গেল ডাচরা

: ১৪ অক্টোবর ২০১৫, বুধবার, ১৪:০০:২৮

ইউরোর মূল পর্বে খেলার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল। তবুও সম্ভাবনার একটা সুক্ষ সুতো ঝুলছিল ডাচদের জন্য। শেষ ম্যাচে যদি জেতে আর তুরস্ক যদি হারে, তাহলে প্লে-অফ খেলার সম্ভাবনা থাকবে। সেটাও শেষ পর্যন্ত নিজেরা ছিড়ে দিল নেদারল্যান্ডস এবং ইউরোর মূল পর্বে ওঠার আগেই ছিটকে গেল টোটাল ফুটবলের দেশ।

মেসিকে হারিয়ে সোনার বুট রোনালদোর

: ১৪ অক্টোবর ২০১৫, বুধবার, ১৩:৫০:৩৩

মেসিকে হারিয়ে ইউরোপের সর্বোচ্চ স্কোরারের জন্য সোনার বুট পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার নিয়ে চারবার সোনার বুট জিতে রেকর্ড করলেন তিনি৷ স্প্যানিশ দৈনিক মার্কা’র পুরস্কার প্রদান অনুষ্ঠানে রোনালদোর সঙ্গে হাজির ছিলেন তার মা ও ছেলে৷ ছিলেন কোচ রাফায়েল বেনিতেজ৷ পুরস্কার হাতে নিয়ে রোনালদো বলেন, ‘একটা পুরস্কার আমার কাছে যথেষ্ট নয়৷ আমি প্রতিবার এই পুরস্কার পেতে চাই৷’

মিয়াঁদাদকে টপকে গেলেন ইউনিস

: ১৪ অক্টোবর ২০১৫, বুধবার, ১৩:৩০:০০

জাভেদ মিয়াঁদাদকে টপকে গেলেন ইউনিস খান। পাকিস্তানের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মিয়াঁদাদের, ৮৮৩২৷ আবুধাবিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন ১৯ রান করতেই মিয়াঁদাদকে পেরিয়ে যান ইউনিস৷ শেষ পর্যন্ত তিনি আউট হন ৩৮ রানে৷ মোট রান ৮৮৫২৷ পাকিস্তানের হয়ে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও (৩০টি) ইউনিসেরই দখলে৷

সব সংবাদ

ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add